অপরাধ

সাতক্ষীরার কলারোয়ায় ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত, গুরুত্বর জখম ১,আটক ৪

Icon
সাতক্ষীরা
প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেডবাড়ি গ্রামে মুরগির খামারের দুর্গন্ধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন (২৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বড় ভাই রুহুল আমিন (৩৪)। পুলিশ একই পরিবারের চারজনকে আটক করেছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই গ্রামের ছলেমান শেখের ছেলে। তিনি এক সন্তানের জনক এবং তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
নিহতের স্ত্রী মেঘলা খাতুন জানান, বাড়ির পাশের একটি মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিবেশী জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম তার স্বামী ও ভাসুরকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রুহুল আমিনকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা রহমান জানান, বেলা সাড়ে তিনটার দিকে ইব্রাহিমকে হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহিন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে আরিফুল ইসলাম (২৮), তার স্ত্রী সাথী আক্তার (২৫), পিতা জামাল উদ্দিন (৬২) ও মা শাহানারা খাতুন (৫৫)-কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ছবি: প্রতিনিধি
সাবেক সেনাকে হামলার ঘটনায় মাদক ব্যবসায়ী নুরু বিশ্বাস গ্রেফতার

                                ফরিদপুরের সালথা উপজেলায় মাদক সেবন ও ব্যবসায় বাধা দেয়ায় সাবেক সেনা মো. শহিদুল সোহেলের ওপর হামলার ঘটনায় পুলিশ বৃহস্পতিবার (৯ এপ্রিল) নুরু বিশ্বাস (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। অভিযান গট্টি ইউনিয়নের রঘুয়ারকান্দী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে চালানো হয়। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে নুরুকে হামলার নেতৃত্ব দিতে দেখা গেছে। ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান জানান, “অভিযান চালিয়ে হামলার মূল হোতা নুরুকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।” ঘটনার সময় বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সালথা বাজারের জননী সুপার মার্কেটের দোতলায় একটি ক্লিনিকের অফিস কক্ষে শহিদুল সোহেলের ওপর হামলা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শহিদুলের বড় ভাই বাদী হয়ে সালথা থানায় মামলা করেছেন।  

ফরিদপুর প্রতিনিধি> এপ্রিল ৯, ২০২৬ 0

স্বামীর নির্যাতনে স্ত্রী নিহত

ছবি: প্রতিনিধি

জামালপুরে জাল টাকার জালিয়াত চক্রের সদস্য গ্রেফতার

মো. আনোয়ার হোসাইন

ব্যর্থতার দায় মাথায় নিয়ে বিদায় নিচ্ছে ডিসি আনোয়ার

প্রতিকি ছবি
ভূট্টা ক্ষেতে নিয়ে শিশুকে ধর্ষণ, একজনকে ১০ বছরের কারাদন্ড

  জামালপুরের দেওয়ানগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বিল্পব মিয়া বিশু নামে একজনকে ১০ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার (৬ এপ্রিল) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট ফজলুল হক জানান- ২০২৪ সালের ১৯ মার্চ দুপুরে পাঁচ বছর বয়সি শিশুটি বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে শিশুটিকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে বিপ্লব মিয়া বিশু একটি ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। শিশুর চিৎকারে বাবা মাসহ স্থানীয়রা এগিয়ে এলে বিশু পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় আহত শিশুকে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।  এঘটনার পরদিন শিশুর বাবা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করলে বিশুকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। পরে বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বিশু। বর্তমানে আসামি বিশু গাজীপুরের শিশু সংশোধনাগারে রয়েছে। আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক মামলার একমাত্র আসামি বিল্পব মিয়া বিশুকে ১০ বছরের আটকাদেশ দেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে মামলার বাদী।  

তানিয়া আক্তার এপ্রিল ৬, ২০২৬ 0

পঞ্চগড়ে মাদকবিরোধী অভিযানে মা ছেলে ও নাতিসহ ১৩ জন গ্রেফতার

শেরপুরে ৪৮ ঘণ্টায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, দম্পতিসহ গ্রেফতার ৩

নরসিংদীতে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ছাত্রনেতার বিরুদ্ধে

ছবি: প্রতিনিধি
মাদ্রাসা শিক্ষকের নির্যাতনে হাসপাতালে ভর্তি ছাত্র, শিক্ষক আটক

  নরসিংদীতে মাদ্রাসা শিক্ষকের নির্যাতনে মুমূর্ষ  অবস্থায় হাসপাতাল ভর্তি করা হয়েছে ছাত্রকে । এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক কে  আটক করেছে পুলিশ । নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন সেই ছাত্রের অবস্থা এখন আশংকাজনক।  সদর উপজেলার চিনিশপুরের জেলখানা মোড়ে অবস্থিত মাদ্রাসাতুল আবরার আল আরাবিয়্যাহর ছাত্র মোঃ মুজাহিদকে তার আবাসিকে শিক্ষক নাজমুস সাকিব এ নির্যাতন করেন।  শুক্রবার (৪ এপ্রিল) জুম্মার নামাজ পড়ার জন্যে গোসল করার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক নাজমুস  উত্তেজিত হয়ে ছাত্র মুজাহিদকে এ বেধড়ক প্রহার করেন। এতে মুজাহিদের শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়লে তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।  প্রতিষ্ঠানের পরিচালক বলেন, আমরা মুজাহিদদের সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছি। শিক্ষক নাজমুল ইসলামকে ইতোমধ্যে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। এরপর পরই পুলিশ তাকে আটক করে।  

নরসিংদী এপ্রিল ৪, ২০২৬ 0

ফকিরহাট থেকে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার ১

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে অজ্ঞান পার্টির ২ নারী ও ১ পুরুষ গ্রেফতার

আওয়ামীলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে আহত

0 Comments