অপরাধ

শেরপুরে ৪৮ ঘণ্টায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, দম্পতিসহ গ্রেফতার ৩

Icon
শেরপুর প্রতিনিধি>
প্রকাশঃ এপ্রিল ৫, ২০২৬


 
শেরপুরের শ্রীবরদীতে উদ্ধার হওয়া অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহের রহস্য ৪৮ ঘণ্টার মধ্যে উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় দম্পতিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, ১ এপ্রিল সকালে শ্রীবরদী থানা পুলিশ উপজেলার একটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে। পরে পিবিআই তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করে। নিহত ডলি আক্তার (নেত্রকোনা, মোহনগঞ্জ) বলে নিশ্চিত হয় পরিবার। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
তদন্তের একপর্যায়ে একটি পিকআপের সূত্র ধরে ৩ এপ্রিল চালক আশরাফ আলীকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৪ এপ্রিল ভোরে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের ভাতশালা এলাকা থেকে নিয়ামুর নাহিদ (২৬) ও তার স্ত্রী রিক্তা মনিকে গ্রেফতার করা হয়। তারা আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
পিবিআই জানায়, ব্যক্তিগত বিরোধের জেরে ৩০ মার্চ রাতে নাহিদ নিজ বাসায় ডলি আক্তারকে শ্বাসরোধে হত্যা করে। পরে স্ত্রীর সহায়তায় মরদেহ ট্রাংকে ভরে শ্রীবরদী এলাকায় ফেলে রেখে গাজীপুরে পালিয়ে যায়।
পিবিআই জামালপুরের পুলিশ সুপার পঙ্কজ দত্ত বলেন, প্রযুক্তির সহায়তায় দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

 

পঞ্চগড়ে মাদকবিরোধী অভিযানে মা ছেলে ও নাতিসহ ১৩ জন গ্রেফতার

  পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে মা, ছেলে ও নাতিসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) রাতে দেবীগঞ্জ থানার পুলিশ ওসি সেলিম মালিকের নেতৃত্বে অভিযানে অংশ নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালত ১১ জনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় এবং দুই জনের বিরুদ্ধে দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মজিবর রহমানের স্ত্রী তহমিনা বেগম (৭৫), তার ছেলে মো. হানিফ (৪৪) ও নাতি মো. মিস্টার আলী (২৩) রয়েছেন। এছাড়া দেবীগঞ্জ ও নীলফামারীর অন্যান্য এলাকা থেকে আরও ১০ জনকে আটক করা হয়। পুলিশ জানায়, তহমিনা বেগমের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি নিজ বাড়িতে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন। অভিযানে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘিরে ধরেন এবং আসামিদের আটক করেন। একইদিনে দেবীগঞ্জ পৌরসদরের সাহাপাড়া এলাকায় রাজু ইসলামকেও মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়। ওসি সেলিম মালিক বলেন, “উপজেলা ও পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।” গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  

আমির খসরু লাবলু এপ্রিল ৫, ২০২৬ 0

শেরপুরে ৪৮ ঘণ্টায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, দম্পতিসহ গ্রেফতার ৩

নরসিংদীতে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ছাত্রনেতার বিরুদ্ধে

ছবি: প্রতিনিধি

মাদ্রাসা শিক্ষকের নির্যাতনে হাসপাতালে ভর্তি ছাত্র, শিক্ষক আটক

ফকিরহাট থেকে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার ১

  ফকিরহাট থেকে অপহৃত ১৮ মাস বয়সী শিশুকন্যা রাফছাকে পুলিশ ও র‌্যাব-৬-এর যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নয়ন শেখ (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে বুধবার (১ এপ্রিল) রাতে উদ্ধার করা হয়। অপহৃত রাফছা ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের আ: রশিদ খানের মেয়ে। গ্রেফতার নয়ন শেখ খুলনার টুটপাড়া এলাকার আসলাম শেখের ছেলে। ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো: আলমগীর হোসেন জানান, নয়নের স্ত্রী শিশুটিকে কোলে নেওয়ার কথা বলে পরিবারের বাড়ি থেকে নিয়ে যায়। দীর্ঘ সময় শিশুটি ফেরত না আসায় উদ্বেগ দেখা দেয়। পরবর্তীতে নয়ন মোবাইল ফোনে শিশুটিকে ফেরত দিতে টাকা দাবি করে এবং টাকা না দিলে ক্ষতি করার হুমকি দেয়। র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর মো: নাজমুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় এবং নয়নকে গ্রেফতার করে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।  

ফকিরহাট প্রতিনিধি এপ্রিল ২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নীলফামারীতে অজ্ঞান পার্টির ২ নারী ও ১ পুরুষ গ্রেফতার

আওয়ামীলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে আহত

ছবি: প্রতিনিধি

নোয়াখালীতে গৃহবধূ হত্যা ও শিশু ধর্ষণ চেষ্টায় দুই আসামিকে কারাদণ্ড

ছবি: প্রতিনিধি
ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায়  নবজাতক বিক্রির চাপ

  নীলফামারীর ডোমার উপজেলার “মমতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার”-এর চিকিৎসকের বিরুদ্ধে সিজারের পর বিল পরিশোধ করতে না পারায় নবজাতক বিক্রির চেষ্টা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও প্রশাসন ক্লিনিক পরিদর্শন করে এই ঘটনায় তদন্ত শুরু করেছে। ভুক্তভোগী দম্পতি রাকিবুল হাসান ও হাবিবা সুলতানা জানান, শুক্রবার রাতেই প্রসূতি হাবিবা সুলতানা ক্লিনিকে ভর্তি হন। রবিবার রিলিজ নেওয়ার সময় ২২ হাজার টাকার বিল না দিতে পারায় চিকিৎসক তাদের ওপর বিকল্প অমানবিক চাপ প্রয়োগ করেন। অভিযোগ অনুযায়ী, ক্লিনিক কর্তৃপক্ষ নবজাতক বিক্রির পরিকল্পনা করতে থাকে, যেখানে বাচ্চার দাম থেকে কিছু টাকা ডাক্তার রাখবে এবং বাকি পরিবারের হাতে দেয়া হবে। স্থানীয়রা ক্লিনিকের নিয়মিত খারাপ আচরণ এবং রোগীর সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা স্বীকার করেছেন। বিষয়টি প্রশাসন ও সাংবাদিকদের নজরে আসলে দ্রুত অভিযান চালানো হয়। পরিদর্শনে মেডিকেল অফিসার ডা. সোহান চৌধুরী জানান, নবজাতক বিক্রির অভিযোগের পাশাপাশি আরও কিছু অসংগতি ধরা পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ক্লিনিকের দায়িত্বে অবহেলা, পর্যাপ্ত জনবল ও দায়িত্বরত চিকিৎসক না থাকার বিষয়গুলো শনাক্ত করা হয়েছে। ক্লিনিককে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তদন্ত প্রতিবেদন ইউএনওর কাছে জমা দেওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নীলফামারী প্রতিনিধি> মার্চ ৩১, ২০২৬ 0
মাদকাসক্ত মায়ের কোলে নবজাতক

২৪ দিনের শিশুকে বিকলাঙ্গ বানিয়ে ভিক্ষাবৃত্তির চেষ্টা মা-বাবার

প্রতীকী ছবি

ভুট্টাখেতে রক্তাক্ত অবস্থায় মিললো শিশু, অবস্থা আশঙ্কাজনক

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান গান পাউডার ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার

0 Comments