বরিশালের বানারীপাড়ায় স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয়ে মারিয়া আক্তার (১৮) নামে এক সন্তানের জননী মারা গেছেন। বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
জানা যায়, বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের পূর্ব সলিয়াবাকপুর গ্রামের মারিয়া আক্তারের সঙ্গে রবিউল মৃধার বিয়ের তিন বছর হলো। তাদের সংসারে দুই বছরের কন্যা সন্তান রয়েছে। জীবিকার তাগিদে দম্পতি ঢাকার নন্দীপাড়ার ছোট বটতলায় ভাড়া বাসায় বসবাস করতেন। রবিউল লেগুনা গাড়ির চালক।
মারিয়ার বাবা কবির হাওলাদারের অভিযোগ, যৌতুকের দাবী, বিয়ের সময় প্রতিশ্রুত স্বর্ণের দুল না দেওয়া ও মাদক সেবনে বাধা দেওয়ায় রবিউল দীর্ঘদিন ধরে মারিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। স্ত্রীকে নির্যাতনে স্বামীর মা ও বোনও সহযোগিতা করতেন।
গত শনিবার (৪ এপ্রিল) রবিউল মারিয়াকে মারধর করে গুরুতর আহত করে। চিকিৎসা না করিয়ে বাসায় ফেলে রাখার কারণে তার অবস্থার অবনতি হয়। ৮ এপ্রিল বেলা ১১টার দিকে মারিয়ার মা হাফিজা বেগম ঢাকาจান। গুরুতর আহত অবস্থায় মারিয়াকে পূর্ব সলিয়াবাকপুরের বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে অবস্থার অবনতি ঘটলে বেলা সাড়ে ১১টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মারা যান।
বানারীপাড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যার ঘটনায় স্বামী, শাশুড়ি ও ননদকে আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহতের পরিবার দাবি করেছেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এলাকাজুড়ে এই নৃশংস হত্যাকাণ্ডে প্রতিবাদ ও নিন্দার ঝড় বইছে। বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান জানান, মামলা দায়ের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ফরিদপুরের সালথা উপজেলায় মাদক সেবন ও ব্যবসায় বাধা দেয়ায় সাবেক সেনা মো. শহিদুল সোহেলের ওপর হামলার ঘটনায় পুলিশ বৃহস্পতিবার (৯ এপ্রিল) নুরু বিশ্বাস (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। অভিযান গট্টি ইউনিয়নের রঘুয়ারকান্দী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে চালানো হয়। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে নুরুকে হামলার নেতৃত্ব দিতে দেখা গেছে। ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান জানান, “অভিযান চালিয়ে হামলার মূল হোতা নুরুকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।” ঘটনার সময় বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সালথা বাজারের জননী সুপার মার্কেটের দোতলায় একটি ক্লিনিকের অফিস কক্ষে শহিদুল সোহেলের ওপর হামলা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শহিদুলের বড় ভাই বাদী হয়ে সালথা থানায় মামলা করেছেন।
জামালপুরের দেওয়ানগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বিল্পব মিয়া বিশু নামে একজনকে ১০ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার (৬ এপ্রিল) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট ফজলুল হক জানান- ২০২৪ সালের ১৯ মার্চ দুপুরে পাঁচ বছর বয়সি শিশুটি বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে শিশুটিকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে বিপ্লব মিয়া বিশু একটি ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। শিশুর চিৎকারে বাবা মাসহ স্থানীয়রা এগিয়ে এলে বিশু পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় আহত শিশুকে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনার পরদিন শিশুর বাবা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করলে বিশুকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। পরে বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বিশু। বর্তমানে আসামি বিশু গাজীপুরের শিশু সংশোধনাগারে রয়েছে। আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক মামলার একমাত্র আসামি বিল্পব মিয়া বিশুকে ১০ বছরের আটকাদেশ দেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে মামলার বাদী।
নরসিংদীতে মাদ্রাসা শিক্ষকের নির্যাতনে মুমূর্ষ অবস্থায় হাসপাতাল ভর্তি করা হয়েছে ছাত্রকে । এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক কে আটক করেছে পুলিশ । নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন সেই ছাত্রের অবস্থা এখন আশংকাজনক। সদর উপজেলার চিনিশপুরের জেলখানা মোড়ে অবস্থিত মাদ্রাসাতুল আবরার আল আরাবিয়্যাহর ছাত্র মোঃ মুজাহিদকে তার আবাসিকে শিক্ষক নাজমুস সাকিব এ নির্যাতন করেন। শুক্রবার (৪ এপ্রিল) জুম্মার নামাজ পড়ার জন্যে গোসল করার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক নাজমুস উত্তেজিত হয়ে ছাত্র মুজাহিদকে এ বেধড়ক প্রহার করেন। এতে মুজাহিদের শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়লে তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিষ্ঠানের পরিচালক বলেন, আমরা মুজাহিদদের সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছি। শিক্ষক নাজমুল ইসলামকে ইতোমধ্যে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। এরপর পরই পুলিশ তাকে আটক করে।