বাংলাদেশ

নদীগর্ভে বিলীনের পথে চিকাজানী ইউনিয়ন

Icon
দেওয়ানগঞ্জ, জামালপুর ,প্রতিনিধ
প্রকাশঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

জামালপুরেদেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়ন যমুনা নদীর ক্রমাগত ভাঙনের কবলে পড়েছে। গত ৩০ বছরে ইউনিয়নের ১০ কিলোমিটারের বেশি ভূমি নদীগর্ভে বিলীন হয়েছে। ৩৪.৫০ বর্গ কিলোমিটারের ইউনিয়নের প্রায় দুই তৃতীয়াংশ জমি এখন নদীজলে তলিয়ে গেছে। স্থানীয়রা দুঃখ প্রকাশ করছেন, স্থায়ী নদীশাসন ব্যবস্থা না থাকায় পুরো ইউনিয়নটি ভবিষ্যতে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।

উপজেলার চলাচলের একমাত্র পাকা সড়ক, ফসলি জমি, ভিটেমাটি, দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়, খোলাবাড়ি চর মাগুরিহাট কমিউনিটি ক্লিনিক এবং ২০০ মিটার ব্রিজ নদীর ধারাভাঙনের শিকার হচ্ছে। সম্প্রতি সংস্কার হওয়া হরিণধরা বাঁধের প্রায় ৭ কিলোমিটার অংশও হুমকিতে রয়েছে।

চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম আক্কাস বলেন, সড়কের এক হাজার ফুট অংশ ভেঙে যাওয়ায় স্থানীয়দের যোগাযোগের সমস্যা তৈরি হয়েছে এবং পাশ্ববর্তী গাইবান্ধা জেলার সাথে নৌ যোগাযোগ বন্ধ হয়ে গেছে। স্থানীয়রা জানান, এক সময় বর্ষার মৌসুমেই নদী ভাঙত, এখন সারা বছরই ভাঙন হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হাসান ও জেলা পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা নকিবুজ্জামান খান জানিয়েছেন, নদী ভাঙন রোধে বড় প্রকল্পের প্রয়োজন। অস্থায়ীভাবে ৮০০ মিটার জিও ব্যাগ ডাম্পিং প্রকল্পের কাজ খুব শীঘ্রই শুরু হবে।

স্থানীয়রা আশঙ্কা করছেন, যদি স্থায়ী নদীশাসন ব্যবস্থা না করা হয়, তবে আগামী দুই-তিন বছরের মধ্যে পুরো ইউনিয়ন নদীগর্ভে বিলীন হয়ে যাবে এবং বহু পরিবার ঘরবাড়ি ও ফসল হারাবে।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
নীলফামারীতে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না পেট্রোল-অকটেন

  নীলফামারীতে জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ ও নিয়ন্ত্রিত বিতরণ নিশ্চিত করতে ব্যক্তিগত যানবাহনের জন্য ফুয়েল কার্ড ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাসসহ ব্যক্তিগত যানবাহনের জন্য ফিলিং স্টেশন থেকে পেট্রোল ও অকটেন সংগ্রহে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। গণবিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনপত্র অনলাইনে বা উপজেলা প্রশাসনের মাধ্যমে সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ইউএনও কার্যালয়ে জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে যোগ্য আবেদনকারীদের ফুয়েল কার্ড প্রদান করা হবে। আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, যানবাহনের রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স এবং ছবি জমা দিতে হবে। অন্য জেলার নিবন্ধিত ব্যক্তিদের ক্ষেত্রে কর্মস্থলের প্রত্যয়নপত্রও বাধ্যতামূলক করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, আগামী ২৩ এপ্রিল ২০২৬ থেকে ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বা অকটেন ক্রয় করা যাবে না। জেলা প্রশাসক জানান, অপচয় রোধ ও জ্বালানি ব্যবস্থায় শৃঙ্খলা আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।  

সৈয়দপুর, নীলফামারী এপ্রিল ১৩, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সুন্দরবন উপকূলীয় বাঁধে গাছ কেটে মাটিচাপা, ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশু নিহত

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে ধাওয়া করলেন ঠিকাদার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক সরকারি প্রকৌশলীকে বাঁশ দিয়ে ধাওয়া করার অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সোমবার (১৩ এপ্রিল) শিবপুর এলাকায় রাস্তার উন্নয়নকাজ চলাকালে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম এবং ঠিকাদার লোকমান হোসেনের মধ্যে কাজের মান ও অগ্রগতি নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ঠিকাদার লোকমান হোসেন বাঁশ নিয়ে ওই প্রকৌশলীকে ধাওয়া করেন বলে অভিযোগ পাওয়া যায়। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম.এ মান্নান ঘটনাটিকে নিন্দনীয় উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, সরকারি দায়িত্ব পালনরত একজন কর্মকর্তার ওপর এমন আচরণ গ্রহণযোগ্য নয় এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনা উচিত। এদিকে অভিযুক্ত ঠিকাদার লোকমান হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৩, ২০২৬ 0

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

গ্রেফতার এড়াতে ইয়াবা গিলে অচেতন যুবক, হাসপাতালে ভর্তি

ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রী কথায় নয় কাজে বিশ্বাসী,যা ইতিমধ্যে প্রমাণীত: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

পয়লা বৈশাখে মেট্রোরেলের দুই স্টেশন বন্ধ ঘোষণা

পয়লা বৈশাখ উপলক্ষে বিশেষ ব্যবস্থাপনার অংশ হিসেবে রাজধানীর দুটি মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সোমবার (১৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। একইদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিনের জন্য বন্ধ থাকবে। ডিএমটিসিএল-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয় এবং প্রয়োজনীয় সহযোগিতা কামনা করা হয়।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৩, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নালিতাবাড়ীতে শুরু বিজ্ঞান উৎসব

ছবি: প্রতিনিধি

বিরোধী দল জুলাই সনদকে নিয়ে বিভ্রান্তিকর কথাবার্তা বলছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে ঐতিহাসিক শানে রিসালাত সম্মেলনে লাখো মানুষের ঢল

0 Comments