অপরাধ

ঈশ্বরদীতে দাদিকে কুপিয়ে হত্যা, নাতনিকে অপহরণ ও ধর্ষণ শেষে খুন

Icon
পাবনা প্রতিনিধি>
প্রকাশঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলায় এক নৃশংস দ্বৈত হত্যাকাণ্ডে দাদি ও নাতনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া এলাকা থেকে পৃথক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—সুফিয়া খাতুন (৬৫) ও তার নাতনি জামিলা আক্তার (১৫)। ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা টিনশেড বসতবাড়িতে প্রবেশ করে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নাতনিকে অপহরণের চেষ্টায় বাধা দেওয়ায় দাদিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। পরবর্তীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করে মরদেহ নিকটবর্তী গম ও সরিষা ক্ষেতে ফেলে রাখা হয়। সকালে বাড়ির আঙিনা ও ক্ষেত থেকে পৃথকভাবে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ছবি: প্রতিনিধি
নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় প্রধান আসামি নূরা গ্রেফতার

নরসিংদীর কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি নূর মোহাম্মদ নূরা গাজীপুরের মাওনা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক এই তথ্য নিশ্চিত করেন। একই সময়ে হযরত আলী নামে আরও একজন আসামিকে ময়মনসিংহের গৌরিপুর থেকে আটক করা হয়েছে। এতে মামলা দায়েরের পর ৯ আসামির মধ্যে সাতজনকে পুলিশ গ্রেপ্তার করল। মামলায় বলা হয়েছে, ধর্ষণের শিকার কিশোরীকে পরিকল্পিতভাবে তার বাবার কাছ থেকে তুলে নিয়ে যাওয়ার পর হত্যা করা হয়। নিহতের মা বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে মাধবদী থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা জানান, ১৫ দিন আগে নূরার নেতৃত্বে কয়েকজন মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। ঘটনার পর ভুক্তভোগীর বাবা মেয়েটিকে খালার বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথে বড়ইতলা এলাকায় পৌঁছালে পাঁচ যুবক বাবার কাছ থেকে মেয়েটিকে ছিনিয়ে নেন।  

নরসিংদী ফেব্রুয়ারি ২৮, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

ঈশ্বরদীতে দাদিকে কুপিয়ে হত্যা, নাতনিকে অপহরণ ও ধর্ষণ শেষে খুন

গাজীপুরে সাবেক স্ত্রীকে হত্যার ২৪ ঘন্টায় অভিযুক্ত গ্রেফতার

নরসিংদীর মাধবদীতে কিশোরীকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেফতার ৪

ভোলায় তরুণীর নগ্ন ভিডিও ধারণ ও ধর্ষণের চেষ্টায় গ্রেফতার লম্পট সবুজ

ভোলার সদর উপজেলায় তরুণী ইসরাতকে ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ ও ধর্ষণের চেষ্টা, সাথে ১ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে মোঃ সবুজ বেপারীকে (৪০) গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। মামলায় আরেক আসামী মোঃ শুভ (৩৫)কে আটকের চেষ্টা চলছে। মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি সবুজ ও শুভ একই এলাকার বাসিন্দা তন্ময় ও ইসরাতকে ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ করেন। পরে তারা নগদ ৪,০০০ টাকা নিয়ে যায় এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ভয় দেখিয়ে আরও টাকা দাবি করে। পরদিন ভোরে সবুজ ইসরাতকে কবরস্থানের পাশে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ভুক্তভোগীর পিতা নজরুল ইসলাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে ২০ ফেব্রুয়ারি ভোলা সদর থানায় মামলা (নং ৩৬) দায়ের করেন। সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত সবুজকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সকল অপরাধীকে আইনের আওতায় আনার জন্য তারা সর্বদা প্রস্তুত।  

ভোলা প্রতিনিধি> ফেব্রুয়ারি ২৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

চোরের হামলায় গরুর মালিকসহ আহত ১২

বন্দর এলাকায় ছেলেকে রক্ষা করতে গিয়ে বাবার মৃত্যু

দিনদুপুরে বাড়ির সামনে ছুরিকাঘাতে যুবক খুন

ছবি: প্রতিনিধি
নীলফামারীতে গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

নীলফামারীর সৈয়দপুরে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩, সিপিসি-২ একটি বিশেষ অভিযানে ১৫.৭ কেজি গাঁজাসহ মা ও ছেলেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন সৈয়দপুর পৌরসভার কয়াগোলাহাট পশ্চিমপাড়া এলাকার জহির উদ্দিনের ছেলে সুজন ইসলাম (২২) এবং জহির উদ্দিনের স্ত্রী ছবিনুর বেগম (৪৮)। অভিযানের সময় তাদের কাছ থেকে ১৫.৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। র‍্যাব-১৩ নীলফামারীর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী-এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব বলেছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং গোয়েন্দা অভিযান চালিয়ে যাবে।  

নীলফামারী প্রতিনিধি> ফেব্রুয়ারি ২৪, ২০২৬ 0

টাঙ্গাইলে ৮টি অবৈধ ঘোড়া জবাইয়ের ঘটনায় চারজন গ্রেফতার

নারায়ণগঞ্জে জামিনে মুক্তির পরপরই যুবককে কুপিয়ে হত্যা

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত, গুরুত্বর জখম ১,আটক ৪

0 Comments