জাতীয়

দায়িত্ব শেষে এক বছরের জন্য ভিভিআইপি মর্যাদায় ড. মুহাম্মদ ইউনূস

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মার্চ ২, ২০২৬
ড. মুহাম্মদ ইউনূস
ড. মুহাম্মদ ইউনূস

দায়িত্ব থেকে অব্যাহতির পর অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস–কে পরবর্তী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার। এর ফলে তিনি বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর সার্বক্ষণিক সুরক্ষা সুবিধার আওতায় থাকবেন।
গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারি করা এক সরকারি গেজেটে এ সিদ্ধান্ত প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১–এর ধারা ২(ক) অনুযায়ী তাকে এই মর্যাদা প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনটিতে সংশ্লিষ্ট সচিবের স্বাক্ষর রয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্ব পালনকালীন সময়ের মতো অবসর-পরবর্তী এক বছরও তিনি এসএসএফের কঠোর নিরাপত্তা বলয়ে থাকবেন। অতীতে ২০০৬ সালে তৎকালীন প্রধান উপদেষ্টাকে সীমিত সময়ের জন্য অনুরূপ সুবিধা দেওয়া হলেও বর্তমান আদেশে নিরাপত্তা সুরক্ষার সময়সীমা বাড়িয়ে এক বছর নির্ধারণ করা হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূস
দায়িত্ব শেষে এক বছরের জন্য ভিভিআইপি মর্যাদায় ড. মুহাম্মদ ইউনূস

দায়িত্ব থেকে অব্যাহতির পর অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস–কে পরবর্তী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার। এর ফলে তিনি বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর সার্বক্ষণিক সুরক্ষা সুবিধার আওতায় থাকবেন। গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারি করা এক সরকারি গেজেটে এ সিদ্ধান্ত প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১–এর ধারা ২(ক) অনুযায়ী তাকে এই মর্যাদা প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনটিতে সংশ্লিষ্ট সচিবের স্বাক্ষর রয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্ব পালনকালীন সময়ের মতো অবসর-পরবর্তী এক বছরও তিনি এসএসএফের কঠোর নিরাপত্তা বলয়ে থাকবেন। অতীতে ২০০৬ সালে তৎকালীন প্রধান উপদেষ্টাকে সীমিত সময়ের জন্য অনুরূপ সুবিধা দেওয়া হলেও বর্তমান আদেশে নিরাপত্তা সুরক্ষার সময়সীমা বাড়িয়ে এক বছর নির্ধারণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ২, ২০২৬ 0

মধ্যপ্রাচ্যগামী ঢাকার ৫৪টি ফ্লাইট বাতিল, যাত্রীরা উদ্বিগ্ন

“জনগণের ভাগ্যোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে”: প্রধানমন্ত্রী

ধর্ষণ মামলার আসামিদের আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী

সাপ্তাহিক ছুটিতেও অফিস করছেন প্রধানমন্ত্রী

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে তারেক রহমান তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে আগমন করেন। সরকারি ছুটির দিন হলেও তিনি কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, ইসমাইল জবিহউল্লাহ, হুমায়ুন কবির, রাশেদ আল মাহমুদ তিতুমীর, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম শামসুল ইসলাম, জাহের উর রহমান ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা চেয়েছেন। এছাড়া বিকালে তিনি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতারে যোগ দেবেন। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং প্রতি শনিবার সরকারি ছুটির দিনেও অফিস করেছেন।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৮, ২০২৬ 0

জামায়াতের ইফতারে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোহন রায়হান

মনোনয়ন থাকা সত্ত্বেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাননি  মোহন রায়হান

খুব দ্রুত পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: প্রতিনিধি
অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অমর একুশে বই মেলা-২০২৬ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিক উদ্বোধনের পর মেলার দরজা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘বহুমাত্রিক বাংলাদেশ’। মেলা ১৫ মার্চ পর্যন্ত চলবে। প্রতিদিন দর্শনার্থীদের জন্য সময় নির্ধারিত হয়েছে বিকেল ২টা থেকে রাত ৯টা পর্যন্ত, ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। তবে রাত সাড়ে ৮টার পর প্রবেশ বন্ধ থাকবে। মেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান রয়েছে, মোট ইউনিট বরাদ্দ ১ হাজার ১৮টি। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বইমেলাকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ও অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।  

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 0
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ

জামিন পেলেন সাবেক এমপি আবদুর রহমান বদি

হাইকোর্টের পাঁচ মামলায় জামিন পেলেন আইভী রহমান

0 Comments