বিশ্ব

ফাইন্যান্সিয়াল টাইমস

খামেনি হত্যার আগে ইসরায়েলের সাইবার নজরদারির চাঞ্চল্যকর তথ্য

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মার্চ ৩, ২০২৬
আয়াতুল্লাহ আলী খামেনি
আয়াতুল্লাহ আলী খামেনি

ফাইন্যান্সিয়াল টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে পরিচালিত হামলার পূর্বে তার চলাচল, নিরাপত্তা বলয় ও দৈনন্দিন গতিবিধি পর্যবেক্ষণে দীর্ঘমেয়াদি সাইবার নজরদারি চালানো হয়।

প্রতিবেদনে একাধিক বর্তমান ও সাবেক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, তেহরানের ট্রাফিক ক্যামেরা ও মোবাইল নেটওয়ার্কে অনুপ্রবেশের মাধ্যমে সংবেদনশীল তথ্য সংগ্রহ করা হয়েছিল।
খবরে উল্লেখ করা হয়, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় স্থাপিত ক্যামেরার ফুটেজ এনক্রিপ্ট করে বিদেশি সার্ভারে প্রেরণ করা হতো। সংগৃহীত তথ্য বিশ্লেষণের মাধ্যমে নিরাপত্তা রক্ষীদের দায়িত্ব বণ্টন, চলাচলের রুট, অবস্থান ও সময়সূচি সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ ডাটাবেইস প্রস্তুত করা হয়, যা গোয়েন্দা পরিভাষায় ‘প্যাটার্ন অব লাইফ’ বিশ্লেষণ হিসেবে পরিচিত।
এছাড়া নির্দিষ্ট এলাকায় মোবাইল নেটওয়ার্কে প্রযুক্তিগত বিঘ্ন সৃষ্টি করে যোগাযোগ ব্যবস্থাকে সাময়িকভাবে অকার্যকর করার অভিযোগও প্রতিবেদনে উঠে এসেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সম্ভাব্য অভিযানের দিন সংশ্লিষ্ট কম্পাউন্ডে উপস্থিতি নিশ্চিত করতে সংগৃহীত সিগন্যাল ইন্টেলিজেন্স তথ্য বিশ্লেষণ করা হয়।
তবে এ সংক্রান্ত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রশ্নে এ ধরনের সাইবার কার্যক্রম গুরুতর কূটনৈতিক ও আইনি জটিলতা সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

ছবি: প্রতিনিধি
সিডনিতে লিবারেল পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার রাজনীতিতে বহুসংস্কৃতির অংশগ্রহণের আরেকটি দৃষ্টান্ত স্থাপিত হয়েছে সিডনিতে আয়োজিত ‘ষষ্ঠ বার্ষিক লিবারেল পার্টি ইফতার ডিনার’-এ। লিবারাল পার্টি অব অস্ট্রেলিয়া আয়োজিত এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় Le Montage Event Centre-এ। এতে দলটির ফেডারেল ও অঙ্গরাজ্য পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ধর্মীয় আচার, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও রাজনৈতিক সৌজন্যে অনুষ্ঠানটি বহুজাতিক অস্ট্রেলীয় সমাজের প্রতিচ্ছবি হয়ে ওঠে। উপল আমিনের উপস্থাপনায় এবং সায়ান জামানের কুরআন তিলাওয়াত ও আজানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির অতিথিদের অংশগ্রহণে ইফতারটি পরিণত হয় আন্তঃসম্প্রদায়িক সংলাপের মঞ্চে। লিবারেল পার্টির লাকেম্বা শাখা ও ব্যাংকসটাউন এসইসির প্রেসিডেন্ট মোহাম্মদ শাহে জামান টিটুর উদ্যোগে আয়োজিত এ ইফতার ২০২১ সালে সীমিত পরিসরে শুরু হলেও বর্তমানে দলটির ভেতরে মুসলিম সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হয়েছে। এ বছর অনুষ্ঠানে এমপি, এমএলসি, সিনেটর, মেয়র ও কাউন্সিলরদের পাশাপাশি পেশাজীবী, চিকিৎসক, কমিউনিটি প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, এ আয়োজন শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; বরং অস্ট্রেলিয়ার সমাজ ও রাজনীতিতে মুসলিম ও বাংলাদেশি প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের একটি কার্যকর প্ল্যাটফর্ম।  

অস্ট্রেলিয়া প্রতিনিধি মার্চ ৩, ২০২৬ 0

তাড়াহুড়োয় দুবাই ছাড়ছেন ধনকুবেররা, প্রাইভেট জেটের খরচ আকাশছোঁয়া

কুয়েতে অনির্দিষ্টকালের জন্য মার্কিন দূতাবাস বন্ধ ঘোষনা

ইসরায়েলের বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে হিজবুল্লাহ

ইরানের সংঘাতে কোন সামরিক সহায়তা দিচ্ছে না, স্পষ্ট করল চীন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ইরানের বিরুদ্ধে চলমান ইসরায়েল–যুক্তরাষ্ট্র সংঘাতে তারা কোনো সামরিক বা অস্ত্র সহায়তা দিচ্ছে না।  পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, বেইজিং ইরানের সঙ্গে কোনো অস্ত্র সরবরাহ বা সামরিক সহযোগিতার অংশীদার নয়। তিনি আরও উল্লেখ করেছেন, চীন তাদের তেলের ৭০ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে আমদানি করে, যার মধ্যে ইরান একটি গুরুত্বপূর্ণ উৎস।  ওয়াং ই এ ঘটনার কূটনৈতিক দিকের গুরুতর উদ্বেগ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলা কূটনৈতিক নিয়ম ও পথে বাইরে গিয়েছে, এবং চীন পরিস্থিতি নজরদারি করছে।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ৩, ২০২৬ 0

যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত দীর্ঘায়িত হতে পারে: ট্রাম্প

এখনই মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ মার্কিনিদের

তিনদিন পর প্রকাশ্যে এসে ট্রাম্পকে ধন্যবাদ দিলেন নেতানিয়াহু

ছবি: সংগৃহীত
সৌদির আরামকো হামলায় ইসরায়েলের সংশ্লিষ্টতার অভিযোগ

মধ্যপ্রাচ্যের জ্বালানি নিরাপত্তা ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সৌদি আরবের রিয়াদে অবস্থিত রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর স্থাপনায় সাম্প্রতিক হামলাকে ইসরায়েলের ‘ফলস ফ্ল্যাগ’ বা ভুয়া পরিচয়ে পরিচালিত গোপন অভিযান বলে দাবি করেছে ইরানের একটি সামরিক সূত্র। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সংশ্লিষ্ট সূত্রটি জানায়, এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের বিরুদ্ধে আঞ্চলিক ও আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা এবং প্রকৃত হামলাকারীকে আড়ালে রাখা। তাদের ভাষ্য অনুযায়ী, ইরান প্রকাশ্যে ঘোষণা করেছে যে, কেবলমাত্র মার্কিন ও ইসরায়েলি সামরিক বা কৌশলগত স্থাপনাই তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তু; সৌদি আরামকোর স্থাপনা এ তালিকায় ছিল না। অন্যদিকে, টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়, রিয়াদের রাস তানুরা তেল শোধনাগারে ড্রোন হামলার পর সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করা হয়। হামলার ফলে সীমিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও হতাহতের কোনো তথ্য নিশ্চিত হয়নি। রাস তানুরা মধ্যপ্রাচ্যের বৃহত্তম তেল শোধনাগারগুলোর একটি হওয়ায় এ ঘটনার ফলে আঞ্চলিক জ্বালানি সরবরাহ ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে সংশ্লিষ্ট পক্ষগুলোর দাবির বিষয়ে এখনো স্বতন্ত্র ও নিরপেক্ষ তদন্তের ফলাফল প্রকাশিত হয়নি। বিশ্লেষকদের মতে, ‘ফলস ফ্ল্যাগ’ কৌশল বলতে এমন গোপন অভিযানকে বোঝায়, যেখানে প্রকৃত দায়ী পক্ষ অন্য কোনো শক্তির ওপর দোষ চাপিয়ে কৌশলগত সুবিধা আদায়ের চেষ্টা করে। বর্তমান পরিস্থিতিতে বিষয়টি আন্তর্জাতিক আইন, আঞ্চলিক স্থিতিশীলতা ও রাষ্ট্রীয় দায়বদ্ধতার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ৩, ২০২৬ 0
আয়াতুল্লাহ আলী খামেনি

খামেনি হত্যার আগে ইসরায়েলের সাইবার নজরদারির চাঞ্চল্যকর তথ্য

আলিরেজা আরাফি

খামেনির মৃত্যুর পর গার্ডিয়ান কাউন্সিলে নতুন সদস্য মনোনয়ন

খামেনি হত্যার বিষয়ে মুখ খুলল ফিলিস্তিনি সংগঠন

0 Comments