প্রবাস

দক্ষিণ আফ্রিকায় কোম্পানীগঞ্জের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

Icon
নোয়াখালী প্রতিনিধি>
প্রকাশঃ এপ্রিল ২২, ২০২৬


 
দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রবাসী ব্যবসায়ী আবু নাসের শামীম (৫০) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ সময় ১০টায় জোহানেসবার্গের বারাখওয়ানে এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শামীম দোকানে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।
নিহত শামীম কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
তার হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মরদেহ দেশে ফিরিয়ে আনা ও প্রয়োজনীয় সহায়তায় সরকার কাজ করবে।

 

প্রবাস

আরও দেখুন
দক্ষিণ আফ্রিকায় কোম্পানীগঞ্জের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

  দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রবাসী ব্যবসায়ী আবু নাসের শামীম (৫০) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ সময় ১০টায় জোহানেসবার্গের বারাখওয়ানে এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শামীম দোকানে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। নিহত শামীম কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তার হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মরদেহ দেশে ফিরিয়ে আনা ও প্রয়োজনীয় সহায়তায় সরকার কাজ করবে।  

নোয়াখালী প্রতিনিধি> এপ্রিল ২২, ২০২৬ 0

মালয়েশিয়ায় ১৪ বাংলাদেশি শ্রমিকের বেতন আত্মসাৎ করে পলাতক সুপারভাইজার

বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ছবি: সংগৃহীত

বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় ফের বাংলাদেশি বিজ্ঞানী ড. সাইদুর রহমান

0 Comments