বাংলাদেশ

সৈয়দপুরে নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবনের উদ্বোধন

Icon
সৈয়দপুর, নীলফামারী
প্রকাশঃ এপ্রিল ২৫, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি


 
নীলফামারীর সৈয়দপুর উপজেলা-এর নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন চারতলা ভিত্তির দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আব্দুল মুনতাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু।


উপজেলা সহকারী শিক্ষা অফিসার মরিয়ম নেসার সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকল্পের আওতায় ৭৯ লাখ ২ হাজার ৪৫ টাকা চুক্তিমূল্যে ভবনটি নির্মাণ করা হয়। ২০২৪ সালে শুরু হয়ে চলতি বছরের ১০ মার্চ নির্মাণ কাজ শেষ হয় এবং ১১ মার্চ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
বিদ্যালয়টি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
নগরকান্দায় খাল পুনঃখনন ও কৃষি সহায়তা কার্যক্রম, জৈব চাষে গুরুত্বারোপ

  ফরিদপুরের নগরকান্দা উপজেলা-এ খাল পুনঃখনন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের মাঝে জৈব বালাইনাশক ব্যবহারে উৎসাহ দিতে মতবিনিময় সভা ও হ্যান্ড স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএম। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসানসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। এ সময় কৃষকদের মাঝে বিনামূল্যে হ্যান্ড স্প্রে মেশিন বিতরণ করা হয়। বক্তারা জৈব বালাইনাশক ব্যবহার ও পরিবেশবান্ধব কৃষি চর্চার ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। পরে লস্করদিয়া ইউনিয়ন এলাকায় মনোহরপুর থেকে চৌসারা পর্যন্ত প্রায় ১.২ কিলোমিটার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়। বক্তারা বলেন, কৃষি ও সামাজিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে এলাকাকে আরও উন্নত ও নিরাপদ করা সম্ভব।  

ফরিদপুর প্রতিনিধি> এপ্রিল ২৫, ২০২৬ 0

প্রেমের টানে চীন থেকে রংপুরে ছুটে এলেন যুবক

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবনের উদ্বোধন

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ছবি: প্রতিনিধি
পঞ্চগড়ে পাম্পে ফুয়েল কার্ড চেক করার সময় ইউএনও’র ওপর হামলা, আহত বডিগার্ড

  পঞ্চগড়ের দেবীগঞ্জে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক এবং তার নিরাপত্তা সদস্যরা। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। সরকারি নির্দেশনা অনুযায়ী বৈধ কাগজপত্র যাচাই করতে গিয়ে উত্তেজিত একদল লোক ইউএনওর ওপর চড়াও হয় বলে জানা গেছে। ঘটনাস্থলে ইউএনওর নিরাপত্তার দায়িত্বে থাকা বডিগার্ড তৈবুল (৪৩) আহত হন এবং তার সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গিয়ে ইউএনওকে নিরাপদে সরিয়ে নেয়। প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেল বিতরণে অনিয়ম ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছিল। এ সময় হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বিষয়টি সরকারি কাজে বাধা হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

আমির খসরু লাবলু এপ্রিল ২৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে প্রস্তাবিত বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে এমপি

এই তাপদাহ কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

হামের উপসর্গে একদিনে আরও ১১ শিশুর মৃত্যু

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে; গত ২৪ ঘণ্টায় উপসর্গজনিত কারণে আরও ১১ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজারের বেশি শিশু, যা জনস্বাস্থ্য পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে মৃত্যুর ঘটনাগুলো ঘটে। বিভাগভিত্তিক হিসাবে চট্টগ্রামে সর্বোচ্চ ৫ শিশু, ঢাকায় ৩, সিলেটে ২ এবং রাজশাহীতে ১ শিশুর মৃত্যু হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে ১ হাজার ৫৮ জন শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৩০ হাজার ৬০৭ শিশুর মধ্যে উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ২০ হাজার ৪৭৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়, যাদের মধ্যে ১৭ হাজার ৮১ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, উল্লিখিত সময়সীমায় ৪ হাজার ৪৬০ শিশুর দেহে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। গত দেড় মাসে সারা দেশে মোট ২৫১ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ৪২ জনের ক্ষেত্রে হাম নিশ্চিত এবং ২০৯ জনের ক্ষেত্রে উপসর্গভিত্তিক মৃত্যু হিসেবে নথিভুক্ত হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কর্মসূচি জোরদার, দ্রুত শনাক্তকরণ এবং চিকিৎসা সেবার প্রাপ্যতা নিশ্চিত করা এখন জরুরি।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৫, ২০২৬ 0

রাউজানে গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে ট্রাক্টরের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

ছবি: প্রতিনিধি

১৫ ঘন্টা পর ফের বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

0 Comments