বাংলাদেশ

সাংবাদিকদের লেখা জনগণকে সঠিক প্রার্থী নির্বাচনে সচেতন করবে

Icon
খুলনা
প্রকাশঃ জানুয়ারী ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আসাদুল হক বলেছেন, সংবাদ লেখায় বস্তুনিষ্ঠতা ও সংক্ষিপ্ততা বজায় রাখা জরুরি। অপ্রয়োজনীয় বিশ্লেষণ ও অতিরিক্ত শব্দ পরিহার করে এক লাইনের তথ্য এক লাইনে উপস্থাপন করলে সংবাদ স্পষ্ট হয় এবং বিভ্রান্তি কমে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে জনগণ সচেতন হয় এবং সঠিক প্রার্থী নির্বাচনে উদ্বুদ্ধ হয়। অন্যায়, দুর্নীতি ও অনিয়ম সাহসিকতার সঙ্গে তুলে ধরলে প্রশাসনের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া সহজ হয়। খুলনা বিভাগ বড় এলাকা হওয়ায় সব তথ্য প্রশাসনের পক্ষে সরাসরি জানা সম্ভব নয়, সাংবাদিকদের প্রকাশিত সংবাদের মাধ্যমেই অনেক সমস্যা নজরে আসে।
তিনি তথ্য অধিকার আইন ২০০৯-এর গুরুত্ব তুলে ধরে বলেন, আইনটির ৩ ধারায় তথ্য অধিকার আইনের প্রাধান্যের কথা বলা হয়েছে। তবে ৭ ধারায় উল্লেখিত ২০টি উপধারার আওতায় কিছু তথ্য প্রকাশযোগ্য নয়। বিশেষ করে ব্যক্তিগত তথ্য প্রকাশ বা কারও ক্ষতির আশঙ্কা সৃষ্টি করে—এমন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে হবে।
কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন দৈনিক আমার দেশ-এর ডেপুটি এডিটর সুলতান মাহমুদ বাদল, ফ্রিল্যান্স সাংবাদিক জিয়াউর রহমান ও ইউল্যাবের শিক্ষক নাজিয়া আফরিন মনামী। অনুষ্ঠানে খুলনা বিভাগের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন এবং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
নরসিংদীতে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, ১৬ জনের মধ্যে উপস্থিত পেলেন ৮ ডাক্তার

নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার (৭ মার্চ) আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি সময়মত কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগের প্রেক্ষিতে সকাল সাড়ে ৮টায় হাসপাতালটি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় দেখা গেছে, হাসপাতালের ২১ জন ডাক্তারের মধ্যে ৫ জন ছুটিতে থাকায় ১৬ জন কর্তব্যরত ছিলেন। এদের মধ্যে মাত্র ৮ জন ডাক্তার নির্ধারিত সময়মতো উপস্থিত ছিলেন, আর ২ জন ডাক্তার পরে আসেন। মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, “আমরা খবর পেয়েছিলাম যে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তাররা সময়মতো আসেন না। আজকের পরিদর্শনে তা সত্য প্রমাণিত হয়েছে। যারা অনুপস্থিত ছিলেন, তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” মন্ত্রী পরিদর্শনের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান ব্যবস্থার জবাবদিহিতা নিশ্চিত করতে এবং রোগীদের সুষ্ঠু সেবা নিশ্চিত করতে গুরুত্বারোপ করেছেন।

নরসিংদী মার্চ ৭, ২০২৬ 0

গাজীপুরে শিক্ষার্থীর পোড়া লাশ উদ্ধার, তদন্তে সামনে এলো চাঞ্চল্যকর সত্য

ছবি: প্রতিনিধি

ডোমারে ইফতারিতে কীটনাশক মেশানো পানি পানে  মা ও দুই ছেলে অসুস্থ্য

যুদ্ধের আগেই হরমুজ পেরোনো ১৫ জাহাজ ভিড়ছে চট্টগ্রাম বন্দরে

ছবি: প্রতিনিধি
নীলফামারীতে শিক্ষককে শারীরিক নির্যাতন করার প্রতিবাদে সভা

নীলফামারী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে প্রতিষ্ঠানের সামনে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা করেছেন। প্রতিবাদ সভা আয়োজন করা হয় পার্টটাইম শিক্ষক হাসান মাহমুদকে ভুয়া ও মিথ্যা অভিযোগের ভিত্তিতে জ্যোতি টেইলার্সের মালিক আবু সাঈদ ও তার ভাড়া করা সন্ত্রাসী বাহিনী কর্তৃক দেশীয় অস্ত্র, লাঠি, লোহার পাইপ ও রড দিয়ে শারীরিকভাবে গুরুতরভাবে আহত করার ঘটনায়। সভায় বক্তৃতা করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সিদ্দিক সফিকুল ইসলাম, ইন্সট্রাক্টর আরিফ বিল্লাহ, মাহমুদুল হাসান, সামছুস জ্জামান মহসিনসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারী। বক্তারা বলেন, “শিক্ষক জাতি গঠনের কারিগর। যদি কোনো ভুল বা ত্রুটি থাকে, তা প্রতিষ্ঠানের প্রধানের কাছে অবগত করা উচিত। শিক্ষকের উপর সরাসরি ভুয়া ও মিথ্যা অভিযোগ ভিত্তিক হামলা গ্রহণযোগ্য নয়।” তারা আরও দাবি করেন, এ ধরনের বর্বরোচিত ঘটনা বিদ্যালয় ও শিক্ষাব্যবস্থার জন্য হুমকি এবং ঘটনার সঙ্গে জড়িতদের দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।  

নীলফামারী প্রতিনিধি> মার্চ ৫, ২০২৬ 0

দায়িত্বে গাফিলতি, শাস্তির মুখে ৩ ভূমি কর্মকর্তা

ছবি: প্রতিনিধি

রামপালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকি জোরদার, প্রশাসনের অভিযানে জরিমানা আদায়

ঈদে দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা

নিহত মো. আলমগীর হোসেন
নিখোঁজের চার দিন পর ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজের চার দিন পর জনতা ব্যাংকের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় বিসিক শিল্পনগরীর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি মো. আলমগীর হোসেন, তিনি জনতা ব্যাংকের ভৈরব শাখায় কর্মরত ছিলেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর লম্বাহাটি গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন পরিবারসহ ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় বসবাস করতেন। গত রোববার (১ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে তিনি অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। তবে পরে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ পরিবারকে জানায়, সেদিন তিনি কর্মস্থলে উপস্থিত হননি। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করতে পারেননি। এ ঘটনায় ওই দিনই তার স্ত্রী তাছলিমা আক্তার ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। পুলিশ ও পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে বুধবার (৪ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় লোকজন বিসিক শিল্পনগরীর পাশের একটি স্থানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং প্রাথমিকভাবে আলমগীর হোসেন হিসেবে শনাক্ত করে। নিহতের স্ত্রী তাছলিমা আক্তার জানান, পারিবারিক কিছু বিষয়ে তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন চলছিল। কিছুদিন আগে তার স্বামী নিখোঁজ হয়ে যাওয়ার আশঙ্কার কথা উল্লেখ করেছিলেন বলেও তিনি দাবি করেন। এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকদ জানান, মরদেহের পাশ থেকে একটি বোতল উদ্ধার করা হয়েছে, যা প্রাথমিকভাবে বিষের বোতল বলে ধারণা করা হচ্ছে। মরদেহে একটি পায়ে সামান্য আঘাতের চিহ্নও রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আইনানুগ তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। প্রয়োজনে ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য আলামত বিশ্লেষণের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রাণনাশের হুমকি

ছবি: প্রতিনিধি

যে পরিবারের সবাই প্রতিবন্ধি

গুপ্তধন মনে করে বাড়িতে আনলেন গ্রেনেড

0 Comments