অপরাধ

লাগামহীনভাবে চুরি হচ্ছে রেলের বিদ্যুৎ

Icon
দেওয়ানগঞ্জ, জামালপুর ,প্রতিনিধ
প্রকাশঃ জানুয়ারী ২০, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

প্রবাদে আছে ‘সরকার কা মাল দড়িয়ামে ঢাল’ । দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের পাওয়ার হাউস থেকে শতাধিক চোরাই বৈদ্যুতিক লাইন ছড়িয়ে রয়েছে স্টেশনের মুদি দোকান, রেস্টুরেন্ট, আবাসিক বাড়ি ও স্কুলে। এসব অবৈধ সংযোগের বিদ্যুৎ বিল মাসিক রেল কর্তৃপক্ষ গুনছে। প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে ধরা পড়ছে না এই চোরাই সংযোগের সিন্ডিকেট।
স্থানীয়দের অভিযোগ, খালেদা বেগম ও শহিদ মিয়ার মতো অনেকের ঘরে বৈদ্যুতিক সরঞ্জাম চলছে, কিন্তু বৈদ্যুতিক মিটার নেই। তাদের বিদ্যুৎ বিল মিটার না দিয়ে স্থানীয় কর্মকর্তাদের মাধ্যমে পরিশোধ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বপন কুমার মন্ডল বা ‘স্বপন’—যিনি পাওয়ার হাউস ডিপার্টমেন্টের সহকারী ওয়্যারিংম্যান—এখন পর্যন্ত এসব চোরাই লাইনের তদারকি ও বিল উত্তোলন করছেন। সুবিধাভোগীরা তাকে ছাড়া অন্য কাউকে এ সংক্রান্ত তথ্য দিতে চায় না। স্বপন জানান, স্থানীয় কয়েকজনের শেল্টার থেকে এই লাইনগুলো চলে, তারা ধরা ছোঁয়ার বাইরে এবং মাসিক বাটোয়ারায় অংশগ্রহণ করে।
স্টেশন মাস্টার আব্দুল বাতেন বলেন, পাওয়ার হাউস ডিপার্টমেন্ট আলাদাভাবে পরিচালিত হয়। তিনি চোরাই লাইনের বিষয়ে আগে জানতেন না, তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবেন।
স্থানীয়রা বলছেন, এত বছর ধরে প্রশাসনের নজর এড়িয়ে বৈদ্যুতিক লাইন ব্যবস্থাপনা চলায় ন্যায়বিচার ও স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ।

ফকিরহাটে আলোচিত শিশুধর্ষণ মামলার আসামী চট্টগ্রাম থেকে আটক

বাগেরহাটের ফকিরহাটে দ্বিতীয় শ্রেণির এক ৯ বছর বয়সী মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার একমাত্র আসামী মোঃ রমজান মোড়ল (৭০) গ্রেফতার করা হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুরে তাকে ফকিরহাট মডেল থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত রমজান মোড়ল উপজেলার কামটা গ্রামের মৃত পাচু মোড়লের ছেলে। পুলিশ জানায়, গত ৩০ অক্টোবর ২০২৫ সকাল সাড়ে ১১টার দিকে ফকিরহাটে শিশুটি খেলতে গিয়ে তাকে অভিযুক্ত ব্যক্তি ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে যান। এরপর ধারালো অস্ত্র (হাসুয়া) দেখিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পাশের বাড়ির একজন নারী ছুটে আসলে অভিযুক্ত পালিয়ে যান। ভিক্টিমের বাবা এ ঘটনার পর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় ফকিরহাট থানায় মামলা দায়ের করেন। মামলার একমাত্র আসামী মামলার চার মাস পর চট্টগ্রামের পটিয়া থেকে র‌্যাব-৭ গ্রেফতার করে ফকিরহাট থানায় হস্তান্তর করে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, এজাহারভূক্ত আসামীকে শনিবার (৭ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।  

ফকিরহাট প্রতিনিধি মার্চ ৭, ২০২৬ 0

ফোনে পরিচয়ের জেরে চার সন্তানের মাকে সংঘবদ্ধ ধর্ষণ, মূল অভিযুক্ত গ্রেফতার

বিয়ে করতে না চাওয়ায় অশ্লীল ভিডিও ধারণ, যুবক গ্রেফতার

দেবহাটায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেপ্তার

স্ত্রী নির্যাতনের অভিযোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার এবং তার পরিবারের পাঁচজনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বাদী মুক্তি সরকার (৩৫) গত ৪ মার্চ আশাশুনি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-০৩) এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করেন। (মামলা নং-০২) মামলার আসামিরা হলেন: বিজয় কুমার জোয়ার্দার (৩৭), তার পরকীয়া সম্পর্কের ফাগুনী সুমি কাসারী (২৫), মা উষা রাণী জোয়ার্দার (৬৫), বাবা পরিমল কুমার জোয়ার্দার (৭০) ও ভাই পরিতোষ কুমার জোয়ার্দার (৩২)। বাদীর অভিযোগে বলা হয়েছে, ২০১৬ সালে আদালতের মাধ্যমে এবং ২০২২ সালে হিন্দু রীতিনীতি অনুযায়ী বিবাহ সম্পন্ন হলেও, বিয়ের পর থেকে হাজিরা অনুযায়ী বিভিন্ন আসবাবপত্র ও স্বর্ণালঙ্কারসহ ৬ লাখ টাকা উপঢৌকন দেওয়া হয়। সম্প্রতি নিজের গ্রামে ঘরবাড়ি নির্মাণের জন্য নতুন করে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। এ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মুক্তির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। বাদী আরও অভিযোগ করেছেন, অতীতে তার ইচ্ছার বিরুদ্ধে গর্ভধারণ বাধ্য করা হয়েছিল এবং ২৩ ফেব্রুয়ারি ভারতের চেন্নাই থেকে ফিরে আসার পর আবারও যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার হন। ২৪ ফেব্রুয়ারি সকালে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মামলায় ২নং আসামি ফাগুনী সুমি কাসারীর সঙ্গে বিজয় কুমার জোয়ার্দারের বিবাহবহির্ভূত সম্পর্ক এবং দ্বিতীয় বিয়ের বিষয়ও উল্লেখ করা হয়েছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম পারভেজ জানিয়েছেন, পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। অভিযুক্ত বিজয় কুমার জোয়ার্দারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সাতক্ষীরা মার্চ ৫, ২০২৬ 0

ছিনতাইকারীকে ধরে গণধোলাইয়ের পর কবজি কেটে দিল জনতা

ইবি শিক্ষিকা হত্যার আড়ালের রহস্য উন্মোচন

দারোয়ানের হামলায় আহত প্রধান শিক্ষক, ১ জন গ্রেফতার

খুলনায় এবার রিক্সা চালক গুলিবিদ্ধ

রাত ১০টার দিকে নগরীর লবণচরা থানার মুজাহিদ পাড়ায় রহমতিয়া মসজিদের পাশে মো. হাবিবুর রহমান (২২) নামে এক রিকশাচালককে গুলি করে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। মুখোশধারী তিনজন তাকে ধরে নিয়ে পরপর তিন রাউন্ড গুলি করে ফেলে রেখে যায়। তার পিঠের ডান পাশে গুলি লেগেছে। আহত হাবিব সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বাসিন্দা। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। পুলিশের ধারণা, ব্যক্তিগত বিরোধ ও স্থানীয় সন্ত্রাসী চক্রের নির্দেশে এ হামলা হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

খুলনা মার্চ ৫, ২০২৬ 0

খুলনায় জনসম্মুখে শ্রমিক দলের নেতাকে গুলি করে হত্যা

কর্মচারীর ছুরিকাঘাতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নিহত

ফকিরহাটে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

0 Comments