বাংলাদেশ

বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

Icon
খুলনা
প্রকাশঃ জানুয়ারী ২৫, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষ্যে রবিবার সকালে খুলনা সিভিল সার্জন কার্যালয়ের স্কুল হেলথ ক্লিনিকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো: মিজানুর রহমান।

এবারের দিবসের প্রতিপাদ্য ছিলো, “কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা”।
সভায় বক্তারা বলেন, কুষ্ঠ রোগ সংক্রামক নয় এবং চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ নিরাময়যোগ্য। উপসর্গ দেখা দিলে রোগীকে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে আনা উচিত। সমাজে কুষ্ঠ নিয়ে প্রচলিত কুসংস্কার দূর করতে সচেতনতা বাড়ানো গেলে ২০৩৫ সালের মধ্যে দেশে কুষ্ঠ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
আলোচনা সভায় সাবেক যক্ষ্মা বিশেষজ্ঞ ডা. আনোয়ারুল আজাদ, পিনোনে’র প্রজেক্ট ও মেডিকেল ডিরেক্টর সিস্টার ডাঃ রবার্তে, সিএসএস আভা সেন্টারের ম্যানেজার মোঃ মোহসিন উদ্দিন, পিকেএসর এর ফেরদৌস কবীর ও মোঃ আক্তার হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কুষ্ঠরোগ নিয়ে কাজ করা বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এর আগে, দিবস উদযাপনে সিভিল সার্জন কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যাতে অংশ নেন বিভিন্ন এনজিও প্রতিনিধি ও স্থানীয় জনগণ।
 

 

বাংলাদেশ

আরও দেখুন
পাটুরিয়া ফেরিতে লরি নিয়ন্ত্রণ হারিয়ে ২৪ হাজার লিটার তেল পদ্মায়

শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি ঘাটে বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে যশোর থেকে নারায়ণগঞ্জগামী ‘ঝিনাইদহ-ঢ ৪১-০০৪২’ নম্বরের দশ চাকার লরি ফেরি থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে যায়। লরিটিতে প্রায় ২৪ হাজার লিটার বাম্প ওয়েল (তেল) মজুত ছিল। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, লরিটি ফেরি পার হয়ে সড়কের ঢালু অংশে উঠার সময় ব্রেক বিকল হয়ে যায়। ফলে তা পেছনের দিকে গিয়ে নদীতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালক শরীফকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। ঘাট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নদী থেকে লরিটি উদ্ধার করতে তৎপরতা অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ১২, ২০২৬ 0

মোরেলগঞ্জে কৃত্রিম সংকটে জ্বালানী তেল, বেশি দামেও মিলছে না পেট্রোল ডিজেল

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে সৌদি সরকারের খেজুর বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ

বরিশাল-ঢাকা নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে রক্তদাতাদের হাতে নোংরা বাল্ব, সেবার মান নিয়ে প্রশ্ন

একটি জেলার চিকিৎসাসেবার প্রধান ভরসা হলো ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল। ঠাকুরগাঁওসহ আশপাশের কয়েক লাখ মানুষের চিকিৎসার কেন্দ্র এই প্রতিষ্ঠানটি। কিন্তু আধুনিক ভবন ও কোটি টাকার বাজেট থাকা সত্ত্বেও সেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে। হাসপাতালের রক্ত সংগ্রহ কক্ষে রক্তদাতাদের হাতে স্ট্রেস বলের পরিবর্তে দেওয়া হচ্ছে রক্তচাপ মাপার (বিপি) মেশিনের পুরনো, ফাটা ও নোংরা রাবারের বাল্ব। বিষয়টি শুধু একটি ছোট সরঞ্জামের অভাব নয়, বরং হাসপাতালের তদারকি ও ব্যবস্থাপনার দুর্বলতারই স্পষ্ট প্রতিফলন। রক্তদান একটি মানবিক কাজ। একজন মানুষ নিজের শরীরের রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচাতে এগিয়ে আসেন। এমন পরিস্থিতিতে হাসপাতালের দায়িত্ব হলো তাকে স্বাস্থ্যকর ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা। কিন্তু রক্ত সংগ্রহ কক্ষের বর্তমান চিত্রে সেই ন্যূনতম মানও রক্ষা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। হাসপাতালের নিয়ম অনুযায়ী রোগীর স্বজনদের বাইরে থেকে রক্তের ব্যাগ কিনে আনতে হয় এবং সরকারি ফি হিসেবে ৩০০ থেকে ৩৫০ টাকা জমা দিতে হয়। প্রতিদিন বহু মানুষ রক্ত দিচ্ছেন এবং সেই অর্থও জমা হচ্ছে। এমন পরিস্থিতিতে কয়েকশ টাকার স্ট্রেস বল বা প্রয়োজনীয় সরঞ্জাম কেনা সম্ভব না হওয়াটা প্রশ্নের জন্ম দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, হাসপাতাল হলো জীবাণুমুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশের স্থান। কিন্তু দীর্ঘদিন ধরে বহু মানুষের ব্যবহৃত একটি নোংরা বাল্ব ব্যবহার করানো স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। এতে চর্মরোগসহ বিভিন্ন সংক্রমণের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। স্থানীয় সচেতন মহল বলছে, এ ধরনের ছোট ছোট অব্যবস্থাপনাই ধীরে ধীরে সরকারি স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা কমিয়ে দেয়। তারা দ্রুত রক্ত সংগ্রহ কক্ষের সরঞ্জাম আধুনিকায়ন ও সেবার মান উন্নয়নের দাবি জানিয়েছেন। সংশ্লিষ্টদের মতে, সরকারি হাসপাতাল শুধু ভবন ও বাজেটের প্রদর্শনী না হয়ে সাধারণ মানুষের জন্য মানসম্মত ও নিরাপদ চিকিৎসাসেবার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠতে হবে।

ঠাকুরগাঁও প্রতিনিধি মার্চ ১২, ২০২৬ 0

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুদিন বসে তরুণী, পালিয়ে বেড়াচ্ছে অভিযুক্ত

মিরপুরের অগ্নিকাণ্ডে নিহত বিমানসেনা অনন্যার জানাজা সম্পন্ন, শোকে স্তব্ধ সৈয়দপুর

নীলফামারীর ডোমারে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১ আহত ২

ছবি: প্রতিনিধি
শেরপুর সীমান্তে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় পুলিশের অভিযানে পাঁচটি বস্তা থেকে ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার (১০ মার্চ) গভীর রাতে উপজেলার চাটকিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক নুরুল আমিন ও রাসেল রৌহান চৌধুরী। পুলিশ জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক পাচারের খবর পেয়ে তারা ঘটনাস্থলে অবস্থান নেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাথায় বহন করা পাঁচটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে বস্তাগুলো থেকে মোট ৮৬ বোতল ভারতীয় ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদ জব্দ করে নালিতাবাড়ী থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন এসআই নুরুল আমিন।    

শেরপুর প্রতিনিধি> মার্চ ১১, ২০২৬ 0

ব্যাংক লোন থাকলেও জাকাত দিতে হবে কি?

নূরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মোঃ আরিফ হোসেনকে পুনর্বহালের নির্দেশ

ছবি: প্রতিনিধি

সুন্দরবনে অস্ত্র-কার্তুজ সহ দয়াল বাহিনীর সহযোগী আটক

0 Comments