অপরাধ

বরিশালে সেনাবাহিনীর অভিযানে তিনজন আটক

Icon
বরিশাল
প্রকাশঃ জানুয়ারী ২৬, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার (২৫ জানুয়ারি) রাত আড়াইটার দিকে চাঁদপাশা ইউনিয়নের বকসিচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
বরিশাল ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ফয়সল হকের নেতৃত্বে অভিযান চলাকালে পরিত্যক্ত দোকান ও বসতবাড়ি তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, দুটি দা, দুটি চাপাতি, তিনটি চাকু, একটি হ্যামার, একটি সিজার, একটি প্লাস এবং ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ সময় এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী জুয়েল হাওলাদার কালা (৩২), তার স্ত্রী রোকসানা আক্তার (৩০) এবং মাদক সেবনকারী মোহাম্মদ হোসেন ঢালী (৩৩)কে আটক করা হয়। জুয়েল হাওলাদার বকসিচর গ্রামের মৃত রহিম হাওলাদারের ছেলে।
আটক ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

টঙ্গীতে বাবা-ছেলে হত্যা মামলায় নাটকীয় মোড়, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্তে উঠে এসেছে পরিকল্পিত হত্যার অভিযোগ, যা মামলাটিকে নতুন মাত্রা দিয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, পারিবারিক বিরোধ ও বিয়ে সংক্রান্ত মতবিরোধ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) টঙ্গী পূর্ব থানা সূত্র জানায়, নিহত সোহেল (৪৮) ও তার ছেলে সাকিবুর রহমান শোয়েব (১৭)-এর মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদে বড় ছেলে সাইফুর রহমান সোহান (২৭) প্রাথমিকভাবে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তদন্তকারীরা বলছেন, ঘটনাটি মাদকসংক্রান্ত নয় বরং পারিবারিক দ্বন্দ্বই এর মূল কারণ হিসেবে প্রতীয়মান হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্যানুযায়ী, ছোট ভাইয়ের বিয়ে নিয়ে বিরোধের জেরে প্রথমে তাকে হত্যার পর ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পিতাকে রেললাইনে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে বিষয়টি আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণসহ মামলার তদন্ত অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, প্রাপ্ত আলামত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ঘটনার পূর্ণাঙ্গ সত্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা যথাযথভাবে গ্রহণ করা হবে।  

গাজীপুর এপ্রিল ২৭, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

রায়পুরায় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘এ্যাংকা’ গ্রেফতার

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

ছবি: প্রতিনিধি

ছাগল নিয়ে বিরোধের জেরে গৃহবধূর ওপর হামলা, শ্লীলতাহানীর অভিযোগ

ঘুষের ভিডিও ভাইরাল, নালিতাবাড়ীর ভূমি কর্মকর্তা বদলি

ঘুষ গ্রহণের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর শেরপুরের নালিতাবাড়ী উপজেলার এক সহকারী ভূমি কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে। অভিযুক্ত সেলিনা পারভীনকে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া-গৌরিপুর ইউনিয়ন ভূমি অফিসে নতুনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ বদলির সিদ্ধান্ত কার্যকর করা হয়। এর আগে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ভূমি সংক্রান্ত সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৯ হাজার টাকা নিচ্ছেন সেলিনা পারভীন। পরবর্তীতে সেই টাকা নিজের ব্যাগে রাখতে দেখা গেলে ঘটনাটি দ্রুত জনসমক্ষে আলোচনার বিষয় হয়ে ওঠে। ভিডিওটি প্রকাশ্যে আসার পরপরই প্রশাসন তার কাছে ব্যাখ্যা চেয়ে শোকজ নোটিশ জারি করে। একই সঙ্গে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শেরপুর প্রতিনিধি> এপ্রিল ২৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

রায়পুরায় মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা

আজহারী-জারার ছবি নকল করে যৌন ওষুধের ভুয়া বিজ্ঞাপন, গ্রেফতার ১০

ছবি: প্রতিনিধি

টবের মধ্যে চাষ করা হয় ১৩টি গাঁজা গাছ, অতঃপর.....

এডিসি মাহমুদা বেগমের বদলির পাশাপাশি বিভাগীয় তদন্তের দাবি ভুক্তভোগীদের

জনরোষ ও দুর্নীতির পাহাড়সম অভিযোগের মুখে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগমকে বদলি করা হলেও শান্ত হননি ভুক্তভোগীরা। কেবল বদলি নয়, বরং তাঁর মেয়াদে হওয়া অনিয়মগুলোর বিচার বিভাগীয় তদন্ত এবং আটকে রাখা ক্ষতিপূরণের অর্থ দ্রুত ছাড়ের দাবিতে নতুন করে সরব হয়েছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাহমুদা বেগমের বিরুদ্ধে ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ও ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর একাধিক অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে অন্যতম বাঘহাটা মৌজার ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ মামলা (বিবিধ মোকদ্দমা নং ৩১/২০২৪)। অভিযোগ রয়েছে, উচ্চ আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও মো. আবদুর রউফ গাজী ও তাঁর পরিবারের পাওনা কয়েক কোটি টাকা গত কয়েক মাস ধরে আটকে রেখেছিলেন এই কর্মকর্তা। ভুক্তভোগীদের দাবি, অভিযুক্ত দখলদার সুধীর চন্দ্র সাহার কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে তিনি প্রকৃত মালিকদের ‘আপোশ’ করার জন্য চাপ দিচ্ছিলেন। বদলি নিয়ে সাধারণের প্রতিক্রিয়া গত ১৮ এপ্রিলের প্রজ্ঞাপনে তাঁকে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হলেও, নরসিংদীর সাধারণ মানুষ একে ‘পুরস্কার’ হিসেবে দেখছেন। আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক সাইফুল ইসলাম জানান, "একজন কর্মকর্তার বিরুদ্ধে যখন কোটি কোটি টাকার ঘুষ বাণিজ্য এবং নথিপত্র আটকে রাখার সুনির্দিষ্ট অভিযোগ ওঠে, তখন তাঁকে কেবল এক দপ্তর থেকে অন্য দপ্তরে সরিয়ে দেওয়া সমাধান নয়। আমরা তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা এবং অবৈধ সম্পদের সুষ্ঠু তদন্ত চাই।" এদিকে ভুক্তভোগী মো. আবদুর রউফ গাজী ও অন্য ওয়ারিশগণ গতকাল ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পুনরায় যোগাযোগ করেছেন। তাঁদের অভিযোগ, মাহমুদা বেগম নরসিংদী ত্যাগের আগে বাঘহাটা মৌজার ফাইলটি এমনভাবে জটিল করে রেখে গেছেন যেন প্রকৃত মালিকরা হয়রানির শিকার হন। ইমারতের ক্ষতিপূরণ নিয়ে সুধীর সাহার সঙ্গে তাঁর ব্যক্তিগত বৈঠকের বিষয়টিও এখন আলোচনায় উঠে আসছে। প্রশাসনের বক্তব্য নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, নতুন এডিসি (রাজস্ব) যোগদানের পর ঝুলে থাকা ফাইলগুলো পুনরায় পর্যালোচনা করা হবে। তবে ভুক্তভোগীদের আশঙ্কা, মাহমুদা বেগমের প্রভাবাধীন সিন্ডিকেট এখনো সক্রিয়।  উল্লেখ্য, মাহমুদা বেগমের বিরুদ্ধে ভূমি সংক্রান্ত প্রতিটি নথিতে নির্দিষ্ট হারে 'পার্সেন্টেজ' নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে বড় প্রকল্পের অধিগ্রহণের অর্থ ছাড় করতে তিনি কোটি টাকার বাণিজ্য করেছেন বলে অভিযোগকারীদের দাবি। সেকারণে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের।

নরসিংদী প্রতিনিধি> এপ্রিল ২৩, ২০২৬ 0

মঠবাড়িয়ায় হাতুড়ির আঘাতে এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দিল চাচা

পুত্রবধূ মরিয়ম

যশোরে শাশুড়ির গলা কেটে হত্যা করে বস্তাবন্দি করলো পুত্রবধূ

পল্লবীতে গৃহশিক্ষিকার নৃশংস হত্যা, হাতে পাওয়া চুলে মিলছে রহস্যের সূত্র

0 Comments