বাংলাদেশ

‘আন্তঃধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করনীয়’ শীর্ষক রংপুরে আঞ্চলিক সংলাপ

Icon
রংপুর ব্যুরো
প্রকাশঃ জানুয়ারী ২৬, ২০২৬

রংপুরে ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি: বাস্তবতা ও করনীয়’ শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে এই সংলাপে রংপুর বিভাগের ৮ জেলার ধর্মীয় সংগঠন, এনজিও কর্মী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় যুব, নারী-পুরুষরা অংশ নেন।
সংলাপের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম। হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে সঞ্চালনা করেন। অনুষ্ঠানে জেলা সমাজসেবা কর্মকর্তা অনিল চন্দ্র বর্মন, জেলা সুজনের সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সংলাপে ধর্মীয় নেতাদের মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার, সহিংসতা প্রতিরোধ, শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রীতি শিক্ষা প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক তথ্য ছড়িয়ে দিলে আইনী ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন সুপারিশ প্রস্তাব করা হয়।

বাংলাদেশ

আরও দেখুন
বিয়েবাড়িতে সারি সারি লাশ, জুমার নামাজের পর জানাজা

খুলনা–মোংলা মহাসড়কে নৌবাহিনীর স্টাফ বাস ও বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নবদম্পতি, শিশুসহ ১৪ জনের মর্মান্তিক মৃত্যুতে বাগেরহাটের মোংলা উপজেলায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহতদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও তার পরিবারের একাধিক সদস্য থাকায় পুরো এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মোংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর স্টাফ বাসটি খুলনার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা বরযাত্রীবাহী মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে উভয় যানবাহনের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই কয়েকজন প্রাণ হারান। নিহতদের মধ্যে ৯ জন মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের পরিবারের সদস্য। তাদের মরদেহ মোংলায় আনা হয়েছে এবং ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে জুমার নামাজের পর উপজেলা মাঠে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চারজনের মরদেহ স্বজনরা গ্রহণ করেছেন; তাদের জানাজা ও দাফন খুলনার কয়রা উপজেলায় সম্পন্ন করা হবে। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন এবং আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে গুরুতর আঘাতের কারণে অনেকেরই প্রাণহানি ঘটে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ও পুলিশ সুপার মো. হাসান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।  

বাগেরহাট মার্চ ১৩, ২০২৬ 0

বিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, স্বস্তিতে নগরবাসী!

ছবি: প্রতিনিধি

খুলনা মোংলা মহাসড়কে বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে হঠাৎ বৃষ্টি, ২২টি ভাটার ৫০ লাখ কাঁচা ইট নষ্ট

ছবি: প্রতিনিধি
সুন্দরবনে ধারাবাহিক অভিযানে অস্ত্রসহ বনদস্যু বাহিনীর সদস্য আটক

সুন্দরবনে কোস্টগার্ডের ধারাবাহিক অভিযান বনদস্যুদের কার্যক্রমে লাগাম দিচ্ছে। বাংলাদেশ কোস্ট গার্ড বৃহস্পতিবার (১২ মার্চ) শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গণি (৩৮) কে আটক করেছে। অভিযানের সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়। ওসমান গণি সাতক্ষীরা জেলার থানার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে দস্যু দলের সঙ্গে জড়িত ছিলেন। কোস্টগার্ডের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান জানান, জব্দকৃত আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।  

বাগেরহাট মার্চ ১২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বরিশালে কর্মবিরতিতে পরিচ্ছন্নকর্মীরা, ভোগান্তিতে নগরবাসী

পাটুরিয়া ফেরিতে লরি নিয়ন্ত্রণ হারিয়ে ২৪ হাজার লিটার তেল পদ্মায়

মোরেলগঞ্জে কৃত্রিম সংকটে জ্বালানী তেল, বেশি দামেও মিলছে না পেট্রোল ডিজেল

ছবি: প্রতিনিধি
সৈয়দপুরে সৌদি সরকারের খেজুর বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় সৌদি খেজুর বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরবের কিং সালমান মানবিক ত্রাণ সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে পাঠানো খেজুর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের মাধ্যমে বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে আনুষ্ঠানিকভাবে এসব খেজুর বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মাবুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পিআইও মো. আব্দুল মাবুদ জানান, উপজেলার বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং ও বৃদ্ধাশ্রমে মোট ১৬৪ কেজি খেজুর বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান, স্বচ্ছতার সাথে প্রতিষ্ঠান প্রধান ও প্রতিনিধিদের হাতে এসব খেজুর তুলে দেওয়া হয়েছে এবং এ কার্যক্রমে কোনো জনপ্রতিনিধিকে সম্পৃক্ত করা হয়নি।

সৈয়দপুর, নীলফামারী মার্চ ১২, ২০২৬ 0

বরিশাল-ঢাকা নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে রক্তদাতাদের হাতে নোংরা বাল্ব, সেবার মান নিয়ে প্রশ্ন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুদিন বসে তরুণী, পালিয়ে বেড়াচ্ছে অভিযুক্ত

0 Comments