অন্যান্য দল

মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা!

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন বলে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। শুক্রবার দুপুরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবরটি ছড়িয়ে পড়ার পর ছাত্র রাজনীতির অঙ্গনে এবং বিশ্ববিদ্যালয় পাড়ায় গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। কেন তিনি এমন চরম পথ বেছে নিলেন, তা নিয়ে এখনও রহস্য কাটেনি। বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, মেঘমল্লার বসু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী তার শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল। তবে ঠিক কী কারণে তিনি এই মর্মান্তিক পদক্ষেপ নিয়েছেন, সে বিষয়ে তার সহকর্মী বা সংগঠন থেকে সুনির্দিষ্ট কোনো কারণ এখনও জানানো হয়নি।

নিখাদ খবর ডেস্ক ফেব্রুয়ারি ২০, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
লাঙল নিয়ে ‘জানাজা’ আয়োজনের ছবি ভাইরাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) নজিরবিহীন বিপর্যয়ের মুখে পড়েছে। দলটি সারা দেশে ১৯৬টি আসনে প্রার্থী দিলেও ঘোষিত বেসরকারি ফলাফলে কোনো আসনেই জয় পায়নি। চার দশকের রাজনৈতিক ইতিহাসে এটি দলটির অন্যতম বড় নির্বাচনী বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। রংপুর-৩ আসনে দলের চেয়ারম্যান জিএম কাদের তৃতীয় অবস্থানে রয়েছেন। একইভাবে গাইবান্ধা-১ আসনে মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীও তৃতীয় স্থান অর্জন করেছেন। একসময় জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রংপুর অঞ্চলে এবারের ফলাফল দলটির জন্য তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে লাঙল প্রতীককে কেন্দ্র করে প্রতীকী ‘জানাজার’ আয়োজনের দৃশ্য দেখা যায়। তবে ছবিটি কোথায় ও কখন ধারণ করা হয়েছে—তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। কেউ একে প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখছেন, আবার কেউ তা অসম্মানজনক বলে মন্তব্য করছেন। বিশ্লেষকরা মনে করছেন, এবারের ফলাফল দলটির সাংগঠনিক ও রাজনৈতিক অবস্থান পুনর্মূল্যায়নের প্রশ্ন সামনে এনে দিয়েছে।  

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৩, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
নীলফামারী-৪ আসনের জাপা প্রার্থীর বিরুদ্ধে কালো টাকা বিতরণের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন

নীলফামারী-৪ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সিদ্দিকুল আলমের বিরুদ্ধে ভোট কেনার জন্য কালো টাকা বিতরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সৈয়দপুর প্রেসক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সচেতন নাগরিকরা সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া শহীদ বদিউজ্জামান সড়কে জাপা প্রার্থীর অফিসে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নিয়ে টাকা বিতরণ করা হয়। অভিযোগ পাওয়া গেলে প্রতিবাদে উপস্থিত যুবকরা বাধা দিতে গেলে সেখানে অবস্থান করা ব্যক্তিরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায় এবং অফিসের গেট বন্ধ করে দেয়। স্থানীয় প্রশাসন ও সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে প্রার্থীর কর্মীরা টাকা নিয়ে পালিয়ে যায়। উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহদী ইমাম জানান, তল্লাশী চালানো হলেও কোনো ব্যক্তি বা টাকা পাওয়া যায়নি। তবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য প্রার্থীর ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগকারীরা আরও বলেন, এর আগে প্রার্থী নির্বাচনী আচরণবিধি নিয়মিত লঙ্ঘন করেছেন এবং বিভিন্ন এলাকায় ভোট কেনার চেষ্টা চালিয়েছেন। এতে নির্বাচন পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সংবাদ সম্মেলনে তারা নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে সুষ্ঠু ভোট নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সংবাদ সম্মেলনে জামায়াত ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন এবং প্রার্থীর বিরুদ্ধে কালো টাকার প্রভাব বন্ধে পদক্ষেপের আহ্বান জানান।  

নীলফামারী প্রতিনিধি> ফেব্রুয়ারি ১০, ২০২৬ 0
‘ফ্লাইং কিস’ এর সাথে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা শেষ গণমিছিলে ভোটারদের সঙ্গে উড়ন্ত চুমুর মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সরাইল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণকালে হাজারের বেশি সমর্থকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই মিছিলটিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। রুমিন ফারহানা ছিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী, তবে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এ কারণে কেন্দ্রীয় বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করেছে। নির্বাচনী বিধি অনুযায়ী, এটি তার শেষ গণমিছিল হিসেবে গণ্য হবে।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
সৈয়দপুরে লাঙ্গল প্রতীকের বিশাল জনসভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের গুরুত্বপূর্ণ শহর সৈয়দপুরে জাতীয় পার্টির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বাণিজ্যিক ও বাঙালি-বিহারী অধ্যুষিত এই শহরের সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে জনসভাটি অনুষ্ঠিত হয়। লাঙ্গল প্রতীকের প্রার্থী সিদ্দিকুল আলম আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। সভায় আরও বক্তব্য দেন কিশোরগঞ্জ উপজেলার দুই সাবেক উপজেলা চেয়ারম্যান, ৯ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, জাতীয় পার্টির নেতা মিঠু, সুজন মাস্টার, আব্দুর রশীদসহ স্থানীয় নেতৃবৃন্দ। জাতীয় পার্টির সৈয়দপুর পৌর কমিটির সভাপতি আব্দুস শহীদ জনসভায় সভাপতিত্ব করেন। সভা শেষে একটি বিশাল মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জনসভায় বক্তব্যে প্রার্থী সিদ্দিকুল আলম বলেন, “ভোটারদের বিভ্রান্ত করার জন্য নানা গুজব ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচারে কান না দিয়ে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে প্রকৃত উন্নয়নের পক্ষে থাকুন।” তিনি বলেন, সৈয়দপুরে রেলওয়ের জায়গা নিয়ে দীর্ঘদিনের সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন, যাতে স্থানীয় মানুষ বৈধভাবে বন্দোবস্ত পেতে পারেন। তিনি আরও জানান, পিছিয়ে পড়া কিশোরগঞ্জ উপজেলায় হিমাগার নির্মাণ এবং কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপন করে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা লাঙ্গল প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগানে মাঠ মুখরিত করে তোলেন।  

সৈয়দপুর, নীলফামারী ফেব্রুয়ারি ৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
বাগেরহাটকে পরিকল্পিত ও আধুনিক জেলা হিসাবে গড়ার প্রতিশ্রুতি স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিমের

বাগেরহাটের ১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম শনিবার (৭ ফেব্রুয়ারি) কচুয়া উপজেলায় একটি বড় জনসভা অনুষ্ঠিত করেছেন। জনসভা কেন্দ্র করে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ জনসভায় অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এম এ এইচ সেলিম বলেন, কচুয়া তার নিজ এলাকা, যেখানে তিনি সংসদ সদস্য থাকা অবস্থায় রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক অবকাঠামোর উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে কচুয়া ও পুরো বাগেরহাটকে পরিকল্পিত ও আধুনিক জেলার মর্যাদা দেওয়া হবে। তিনি বলেন, রাজনীতিতে তার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই; তার একমাত্র লক্ষ্য হলো এলাকার মানুষের কল্যাণ ও উন্নয়ন। এছাড়া এম এ এইচ সেলিম স্থানীয় সমস্যা সমাধান, কর্মসংস্থান সৃষ্টি, তরুণ সমাজের উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকারও করেন। জনসভায় উপস্থিত বক্তারা বলেন, এম এ এইচ সেলিম একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা, যিনি অতীতেও এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন। তারা সমর্থকদের প্রতি আহ্বান জানান, আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করতে সবাই একত্রিতভাবে কাজ করবেন। জনসভায় কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, কৃষক, যুবসমাজ এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। সভার উত্তেজনা এবং উৎসবমুখর পরিবেশ থেকে দেখা যায়, ভোটারদের মধ্যে প্রার্থী ও তার উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে আস্থা এবং উদ্দীপনা ব্যাপক।  

বাগেরহাট ফেব্রুয়ারি ৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে স্বাগত র‍্যালি

জালিম বাংলাদেশ থেকে ছাত্রশিবির ও ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তবে, আমরা আল্লাহ ও রাসুলের সৈনিক, আমাদের যাত্রা থামবে না, জান্নাত পর্যন্ত চলবে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারী শহরে আয়োজিত সমাবেশে মোস্তাকুর রহমান জাহিদ এসব কথা বলেন। তিনি বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ইসলামী ছাত্রশিবির ও ইনসাফের পক্ষে ভোট দিয়ে প্রমাণ করেছে যে আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের দেশ। সমাবেশে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, শহর শাখার সভাপতি মাজেদুল ইসলাম ও সাবেক জেলা সভাপতি আহমাদ রায়হান। অনুষ্ঠানের পরে শহরে র‍্যালি আয়োজন করা হয়।  

ঠাকুরগাঁও প্রতিনিধি ফেব্রুয়ারি ৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
আমাদের যাত্রা কেউ থামাতে পারবে না: রাকসু ভিপি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম আলীসহ শিবিরের নেতাদের শহীদ করার মাধ্যমে কিছু জালিম বাংলাদেশ থেকে ছাত্রশিবির ও ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তবে, আমরা আল্লাহ ও রাসুলের সৈনিক, আমাদের যাত্রা থামবে না, জান্নাত পর্যন্ত চলবে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারী শহরে আয়োজিত সমাবেশে মোস্তাকুর রহমান জাহিদ এসব কথা বলেন। তিনি বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ইসলামী ছাত্রশিবির ও ইনসাফের পক্ষে ভোট দিয়ে প্রমাণ করেছে যে আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের দেশ। সমাবেশে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, শহর শাখার সভাপতি মাজেদুল ইসলাম ও সাবেক জেলা সভাপতি আহমাদ রায়হান। অনুষ্ঠানের পরে শহরে র‍্যালি আয়োজন করা হয়।

সৈয়দপুর, নীলফামারী ফেব্রুয়ারি ৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
নরসিংদী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর

নরসিংদী-৩ শিবপুর আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফ উল ইসলাম মৃধার নির্বাচনী ক্যাম্পে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনা ঘটে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে বাঘাব ইউনিয়নের কুন্দার পাড়া বাসস্ট্যান্ডে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ পাশে। পুলিশ ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বতন্ত্র প্রার্থীকে এ বিষয়ে মৌখিকভাবে অবগত করা হয়েছে। আরিফ উল ইসলাম মৃধা অভিযোগ করেছেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, “নির্বাচনে জয়-পরাজয় আছে, কিন্তু এই ধরনের ঘটনা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত করছে।” ভাঙচুরের ঘটনায় শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

শিবপুর,নরসিংদী প্রতিনিধি> ফেব্রুয়ারি ৬, ২০২৬ 0
গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের

রাজধানীতে আন্দোলন চলাকালে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে সংগঠনটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং দোষীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালনকালে এই ঘটনা ঘটে। বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ইন্টারকন্টিনেন্টাল মোড়ে স্থাপিত ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ আন্দোলনকারীদের বাধা দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষপূর্ণ পরিস্থিতির মধ্যেই আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন। এর আগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতেও একই দাবিতে যমুনার প্রবেশপথে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। একাধিক আলটিমেটাম দেওয়ার পরও দাবি পূরণ না হওয়ায় শুক্রবার পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখা হয়। এ ঘটনায় বিস্তারিত তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
কিশেরগঞ্জে সুজন-এর গণভোট নিয়ে ধর্মীয় নেতাদের সাথে সংলাপ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জে ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক কিশোরগঞ্জ জেলা কমিটি। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুজন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মু. আ. লতিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলার উপ-পরিচালক মো. আবুবক্কর ছিদ্দিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুজনের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মো. ফারুকুজ্জামান, তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিদ্র সরকার রবি, এড. সমর সরকারসহ বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও ধর্মীয় নেতৃবৃন্দ। সভায় ভিডিও কনফারেন্স ও ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। বক্তারা গণভোটের গুরুত্ব তুলে ধরে ধর্মীয় নেতাদের মাধ্যমে সাধারণ জনগণকে দায়িত্বপূর্ণ ভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

কিশোরগঞ্জ ফেব্রুয়ারি ৫, ২০২৬ 0
আগামির পার্লামেন্ট হবে জনগনের: শহিদ উদ্দিন স্বপন

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র নির্বাচনী পথসভায় দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মোহাম্মদ স্বপন বলেছেন, ব্রিটিশ আইন ধারা পরিচালিত পুরোনো শাসনব্যবস্থা পরিবর্তন করে জনগণের প্রতিনিধিত্বশীল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন করতে হবে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মোরেলগঞ্জ পৌর পার্কে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল দীর্ঘদিন ধরে জনগণের শাসন প্রতিষ্ঠার আন্দোলন করে আসছে। সাধারণ মানুষের কাঙ্ক্ষিত অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। তিনি জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান এবং বাগেরহাট-৪ আসনে জেএসডি মনোনীত প্রার্থী আব্দুল লতিফ খানকে তারা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান। জেএসডির উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নীল রতন মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. তাওহিদ উদ্দিন, খুলনা জেলা সভাপতি মো. রেজাউল করিম ও কেন্দ্রীয় নেতা মো. লোকমান খান। সভায় মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করা। স্বাধীনতার ৫৪ বছরেও সাধারণ মানুষ সে অধিকার পায়নি। শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠায় আগামী ১২ ফেব্রুয়ারি তারা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেএসডির উপজেলা সাধারণ সম্পাদক মো. রুবেল খান।

মোরেলগঞ্জ, বাগেরহাট ফেব্রুয়ারি ৪, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
১২ দফা অঙ্গীকারে ‘আগামী ভালুকা’র রূপরেখা দিলেন ডা. জাহিদুল ইসলাম

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. জাহিদুল ইসলাম তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ভালুকা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে জোটের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ইশতেহার প্রকাশ করেন। ‘আগামী ভালুকার ইশতেহার’ শীর্ষক ঘোষণায় তিনি ১২ দফা অঙ্গীকার তুলে ধরেন। শাপলা কুঁড়ি প্রতীকের প্রার্থী ডা. জাহিদুল ইসলাম বলেন, ভোটে নির্বাচিত হলে তিনি জনপ্রতিনিধি নয়, জনগণের কর্মচারী হিসেবে কাজ করতে চান। তার ইশতেহার ভালুকার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার একটি বাস্তবভিত্তিক পরিকল্পনা। সংবাদ সম্মেলনে তিনি ভালুকার অবকাঠামোগত দুরবস্থার কথা তুলে ধরে বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। বারবার সংবাদ প্রকাশের পরও স্থায়ী সমাধান হয়নি। এ কারণে ইশতেহারে অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইশতেহারের ১২ দফার মধ্যে রয়েছে— রেইন ওয়াটার হারভেস্টিং ও বনায়ন, প্রতিটি ইউনিয়নে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ১০০ শয্যার আধুনিক উপজেলা হাসপাতাল ও মোবাইল ক্লিনিক, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, নারী ক্ষমতায়নে আইটি প্রশিক্ষণ, স্মার্ট কৃষি, আধুনিক শিক্ষা ব্যবস্থা, মাতৃস্বাস্থ্য কেন্দ্র, পরিকল্পিত শিল্পায়ন, বিদ্যুৎ ও সড়ক উন্নয়ন, নিরাপদ অভিবাসন এবং মাসিক গণশুনানির মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিতকরণ। তিনি বলেন, নির্বাচনের পর জনপ্রতিনিধিকে জনগণের কাছে নিয়মিত জবাবদিহি করতে হবে। নির্বাচিত হলে তিনি প্রতি মাসে জনগণের সামনে কাজের হিসাব তুলে ধরবেন। সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

ভালুকা, ময়মনসিংহ ফেব্রুয়ারি ৪, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
জাতীয় পার্টির প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ থেকে সৈয়দপুর ফেরার পথে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সিদ্দিকুল আলম ও তাঁর সহকর্মীরা হামলার শিকার হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুরের ইকু হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। প্রার্থী জানান, তাঁর গাড়িবহরে ৪০–৫০ জন যুবক হামলা চালিয়ে একটি গাড়ি ভাঙচুর করেছেন এবং জাতীয় পার্টির নেতা-কর্মীদের মারধর করেছেন। এতে ১০–১২ জন আহত হয়েছেন। হামলার সময় প্রার্থীর লাইসেন্সধারী গানম্যানও আক্রান্ত হয়েছেন। সিদ্দিকুল আলম লিখিত বক্তব্যে জানান, এলাকার বাসিন্দাদের সহায়তায় তারা পরিস্থিতি থেকে রক্ষা পান। হামলার ঘটনায় রোববার রাতেই কিশোরগঞ্জ থানায় ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে বিএনপি প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, “আমাদের কেউ হামলার সঙ্গে জড়িত নয়। এটি অপপ্রচার।”  

সৈয়দপুর, নীলফামারী ফেব্রুয়ারি ২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
জাপাতে ভোট দিলে শেখ হাসিনাকে ফেরানো যাবে দাবী জাপা কর্মীর

নীলফামারী-৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনে জাতীয় পার্টিকে (জাপা) ভোট দিলে শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব—এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি জাপা মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণাকালে ধারণ করা বলে জানা গেছে। ভাইরাল ভিডিওতে বড়ভিটা ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক হিন্দু সম্প্রদায়ের একটি পল্লীতে ভোট চাইতে গিয়ে বলেন, জাতীয় পার্টি সংসদে গেলে শেখ হাসিনাকে দেশে আনা যাবে। তিনি দাবি করেন, জাতীয় পার্টি সরকার গঠন করলে শেখ হাসিনাকে ফেরানোর পথ তৈরি হবে এবং সংসদে না গেলে সে সুযোগ থাকবে না। বক্তব্যের সময় তার সঙ্গে জাপার ওয়ার্ড কমিটির সাবেক সভাপতি এমদাদুল হক উপস্থিত ছিলেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। বিভিন্ন নেটিজেন জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সহযোগী আখ্যা দিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন। কেউ কেউ দলটি বর্জন ও নিষিদ্ধের দাবি তুলেছেন। স্বতন্ত্র প্রার্থী মামুন অর রশিদ মামুন ভিডিওটি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করে জাতীয় পার্টিকে কটাক্ষ করেন। পাশাপাশি আরও অনেক ব্যবহারকারী ভিডিওটির মন্তব্য অংশে ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা রেড জুলাইয়ের আহ্বায়ক মোতালেব হোসেন বলেন, ভাইরাল ভিডিওটি তার নজরে এসেছে। তিনি বলেন, গণঅভ্যুত্থানে শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। যারা ভোটের মাধ্যমে ফ্যাসিস্টদের পুনর্বাসনের কথা বলছে, তাদের বয়কট করা প্রয়োজন।  

নীলফামারী প্রতিনিধি> ফেব্রুয়ারি ১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
আখতারের ইশতেহারে দশ খাতে ৪৯ দফা উন্নয়ন পরিকল্পনা

তিস্তা নদী রক্ষা ও চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনের ১১–দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে কাউনিয়া উপজেলার তিস্তা রেলসেতু এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ইশতেহার প্রকাশ করেন। এতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষা, ভূমি সমস্যা সমাধান, মাদক নির্মূল, পর্যটন বিকাশসহ ১০টি খাতে ৪৯ দফা পরিকল্পনার কথা তুলে ধরা হয়। আখতার হোসেন বলেন, তিস্তা নদীর স্থায়ী সমাধান ছাড়া এ অঞ্চলের উন্নয়ন সম্ভব নয়। নদী খনন, নাব্যতা বৃদ্ধি, দুই তীরে বাঁধ নির্মাণ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বারবারের ভাঙন ও বন্যা রোধ করা হবে। পাশাপাশি চরাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রতিশ্রুতিও দেন তিনি। ভারতের উজানে বাঁধ নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক নিয়ম ও পারস্পরিক বন্ধুত্বের ভিত্তিতে আগাম সতর্কতা ও ন্যায্য পানিবণ্টন নিশ্চিত করতে হবে। সংবাদ সম্মেলনে এনসিপির জেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শাপলা কলি প্রতীকে আখতার হোসেন রংপুর-৪ আসনে ১১–দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রংপুর ব্যুরো জানুয়ারী ৩১, ২০২৬ 0
বাগেরহাট-১ আসনের বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনের বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী শামসুল হক খান আসাদ শনিবার (৩১ জানুয়ারি) ফকিরহাটে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সভা ফকিরহাট বিশ্বরোড সংলগ্ন একটি অফিসে অনুষ্ঠিত হয়। শামসুল হক খান আসাদ বলেন, নির্বাচিত হলে স্বাস্থ্য, শিক্ষা, মৎস্য ও কৃষি খাতের উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবকদের কর্মসংস্থানের সমস্যা সমাধানে কাজ করবেন। এছাড়াও তিনি বলেন, নির্বাচিত না হলেও জনগণের পাশে থাকবেন এবং এলাকার উন্নয়নের জন্য সবসময় উদ্যোগী হবেন। সাংবাদিকদেরও আহবান জানান, দেশ ও জাতির উন্নয়নে সঠিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করতে।  

বাগেরহাট জানুয়ারী ৩১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
বিগত দিনে যারা দেশ চালিয়েছে চুরি ও দুর্নীতিতে পাঁচবার ফাস্ট বানিয়েছে: রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, এ দেশের মানুষ স্বাধীনতার পর যে প্রত্যাশা করেছিল, তা পূরণ হয়নি। লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের মাধ্যমে দেশ স্বাধীন হলেও সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। বরং যারা অতীতে দেশ পরিচালনা করেছে, তারা চুরি ও দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। তিনি শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে গাজীপুর-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা জিএম রুহুল আমীনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জনসভাটি গাজীপুরের কোনাবাড়ি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় তিনি মানবিক মর্যাদা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে হাতপাখা মার্কার প্রার্থী মাওলানা জিএম রুহুল আমীনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

গাজীপুর জানুয়ারী ৩০, ২০২৬ 0
মোরেলগঞ্জে লাঙ্গল প্রতীকে প্রার্থী সাজন কুমার মিস্ত্রী ভোট চেয়ে গণসংযোগ

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সংখ্যালঘু বিষয়ক প্রতিনিধি সাজন কুমার মিস্ত্রী লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে তিনি ঝিলবুনিয়া, কামলা, কচুবুনিয়া, হোগলাপাশা, বৌলপুর, শৌলখালী বাজার, পুটিখালী, জিউধরা ইউনিয়নের বিভিন্ন বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি ঝিলবুনিয়া পীর সাহেব, প্রয়াত সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন, সাবেক সংসদ সদস্য সুধাংশু শেখর হালদারসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির কবর জিয়ারত করেন। গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আকতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শিমুল ফকির, যুবসংহতির উপজেলা সভাপতি মো. মাসুদ রেজা, সাধারণ সম্পাদক আল আমিন ফরাজী পলাশসহ স্থানীয় নেতাকর্মীরা। সাজন কুমার মিস্ত্রী বলেন, ক্ষমতার জন্য নয়, এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণেই তিনি রাজনীতি করছেন। মোরেলগঞ্জ-শরণখোলাকে সন্ত্রাসমুক্ত ও উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

মোরেলগঞ্জ, বাগেরহাট জানুয়ারী ৩০, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
“স্বভাবী চোররা ইসলামকে ভয় পায়”: মুহাম্মদ রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, “ইসলাম কখনো অভাবী চোরের হাত কাটার কথা বলেনি, বরং স্বভাবী চোরের শাস্তির কথা বলেছে। বিগত দিনে বহু এমপি-মন্ত্রী স্বভাবী চোরে পরিণত হয়ে দেশের অর্থ লুট করে বিদেশে পাচার করেছে। এর ফলেই আজ সাধারণ মানুষ অভাবে দিন কাটাচ্ছে।” বৃহস্পতিবার রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার স্থানীয় স্টেডিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ উপজেলা শাখা আয়োজিত হাতপাখা প্রতীকের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের বিপুলসংখ্যক শিক্ষিত যুবক বেকার। স্বভাবী চোরদের দুঃশাসনের কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই অবস্থার পরিবর্তন জরুরি। একমাত্র ইসলামই দেশকে সঠিক পথে পরিচালিত করতে পারে। তিনি বলেন, ইসলামের শাসনে যেমন মুসলমানরা নিরাপদ থাকে, তেমনি অমুসলিমরাও নিরাপদ থাকবে—এটাই ইসলামের শিক্ষা। চরমোনাই পীর আরও বলেন, যারা শরিয়াহ মানে না, তারা প্রকৃত অর্থে ইসলামও মানে না। তাদের দ্বারা দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের কল্যাণ ও দেশের মঙ্গলের জন্য রাজনীতি করে। তিনি তরুণ ও নতুন ভোটারদের উদ্দেশে বলেন, “তোমাদের প্রথম ভোটটা হোক ইসলামের পক্ষে। ইসলামের পক্ষে একমাত্র প্রতীক হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কা।” এ সময় তিনি নীলফামারীর বিভিন্ন আসনে দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে হাতপাখা প্রতীকে ভোট চান। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নীলফামারী-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।  

নীলফামারী প্রতিনিধি> জানুয়ারী ২৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
শেষ মুহূর্তের প্রচারে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী আশু

শেষ মুহূর্তে ভোটের মাঠে নেমে সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে নির্বাচনী প্রচারে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু। এমন দাবি করেছেন দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সদর উপজেলার ধুলিহর, ব্রহ্মরাজপুরসহ বিভিন্ন ইউনিয়নে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন তিনি। এ সময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তিপূর্ণ রাজনীতি, সার্বিক উন্নয়ন ও সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। গণসংযোগকালে আশরাফুজ্জামান আশু বলেন, “আমি এমপি হলে সদর–দেবহাটার মানুষই হবে প্রকৃত এমপি। আমি ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করি না, বিশ্বাস করি মানুষের রাজনীতিতে।” তিনি আরও বলেন, “অসুস্থতার কারণে প্রতীক বরাদ্দের পরপরই মাঠে নামতে পারিনি। তবে শেষ মুহূর্তে ভোটের মাঠে এসে যে সাড়া পাচ্ছি, তা অভূতপূর্ব। ভোটারদের উচ্ছ্বাস ও সমর্থন আমাকে নতুন করে অনুপ্রাণিত করছে।” একই সঙ্গে তিনি সুষ্ঠু ভোট আয়োজন নিয়েও শঙ্কার কথা জানান। এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক সাখওয়াতুল করিম পিটুল, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কাজী আমিনুর রহমান ফিরোজ, জেলা যুবসংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি, জেলা তরুণ পার্টির আহ্বায়ক আবু ইয়াসিন, সদস্য সচিব আব্দুল কাদেরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।  

সাতক্ষীরা জানুয়ারী ২৮, ২০২৬ 0
সর্বাধিক পঠিত

শীর্ষ সপ্তাহ

অপরাধ

নীলফামারীতে ৪র্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

নীলফামারী প্রতিনিধি> মার্চ ৮, ২০২৬ 0