রাজনীতি

আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সারজিসের প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা

Icon
আমির খসরু লাবলু
প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রাত ৮টার পর পথসভা করায় পঞ্চগড়-১ আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী সারজিস আলমের প্রতিনিধি এনসিপি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজারে অনুষ্ঠিত পথসভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে নগদ আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাত ৮টার পর মাইক ব্যবহার করে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা চলছিল। এ কারণে নির্বাচন আচরণবিধির ১৭(২) ধারা লঙ্ঘনের দায়ে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে নির্ধারিত সময়ের মধ্যে সভা পরিচালনা ও মাইক ব্যবহারের বিষয়ে সতর্ক করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আকাশ বলেন, নির্বাচনী আচরণবিধি মানা হচ্ছে কি না তা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। বিধি লঙ্ঘনের ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রাজনীতি

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
ফকিরহাটে দাড়িপাল্লার নির্বাচনী গনমিছিল অনুষ্ঠিত

ফকিরহাটে ১১ দলীয় জোটের উদ্যোগে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বাদ আছর মডেল মসজিদ চত্ত্বর থেকে একটি নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মোড় চত্ত্বরে শেষ হয়, যেখানে পথসভায় নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট উপজেলা শাখার আমির মাওলানা এবিএম তৈয়াবুর রহমান, সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম, সহকারী সেক্রেটারি শেখ সুমন হোসেন, নির্বাচনী প্রধান এজেন্ট অধ্যাপক মোফাজ্জল হায়দার ও ইউনিয়ন যুবনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ভোটারদের কাছে হ্যা ও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, এটি দেশের জন্য মানবিক, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।  

ফকিরহাট প্রতিনিধি ফেব্রুয়ারি ৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

কিশেরগঞ্জে সুজন-এর গণভোট নিয়ে ধর্মীয় নেতাদের সাথে সংলাপ

ছবি: প্রতিনিধি

“নারী সমাজকে পেছনে রেখে দেশকে পুনঃগঠন করা সম্ভব নয়”: মঞ্জু

ডা. শফিকুর রহমান

“এই দেশে আর বিভাজনের রাজনীতি করতে দেওয়া হবে না”: জামাতে আমির

ছবি: প্রতিনিধি
“দেশে আসতে গিয়ে যার অদৃশ্য শক্তির উপর নির্ভর করা লাগে, সেই নেতাই জামায়াতে ইসলামীকে গুপ্ত বলছ“: আব্দুল খালেক

সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াত কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, দেশে অদৃশ্য শক্তির প্রতি নির্ভরশীল নেতা জামায়াতকে গুপ্ত বলছে। নির্বাচনের আগে তারা নতুন রঙ ধারণ করে কথা বলে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা পৌর ৮ নং ওয়ার্ডের তুফান কোম্পানীর মোড়ে অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় তিনি বলেন, গত ১৫ বছরে সাতক্ষীরার মানুষের জন্য আমরা কাজ করেছি, জেল ও কঠোর সময়ের মধ্যে থেকেও দেশ ছেড়ে যাইনি। তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, ১২ ফেব্রুয়ারি ১১ দলীয় জোটের সমর্থনে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে। তিনি আরও অভিযোগ করেন, কিছু মানুষ অতীতে ক্ষমতায় থেকে মানুষকে কষ্ট দিচ্ছেন, চাঁদাবাজি ও দুর্নীতি করছেন। নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নির্বাচনি এজেন্টদের ঘরে ঘরে হুমকি দেওয়া হচ্ছে। মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, এবার ভোটে কোন কালো টাকা, প্রভাব বা ইঞ্জিনিয়ারিং কাজে আসবে না। পথসভায় বক্তব্য রাখেন জামায়াতের জেলা নায়েবে আমীর শেখ নূরুল হুদা, সহকারী সেক্রেটারি প্রভাষক ওবায়দুল্লাহ, জেলা শিবিরের সাবেক সভাপতি ও জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুকসহ অন্যান্য নেতা-কর্মীরা। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌর ৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আবদুল গফুর।

সাতক্ষীরা ফেব্রুয়ারি ৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

“আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোন‌ ক্ষতি হতে দিবনা”: মির্জা ফখরুল

ছবি: প্রতিনিধি

আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সারজিসের প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরা ৩ আসনের বিএনপির ২৮ নেতা-কর্মী বহিষ্কার

“আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই”: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি হবে নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। তিনি বলেন, বিগত ৫৪ বছরে অনেক নির্বাচন ও ওয়াদা ছিল, কিন্তু অধিকাংশ পূর্ণ হয়নি। দেশের যুবকেরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ দাবিতে সংগ্রাম করেছেন, আমরা সেই লক্ষ্য বাস্তবায়ন করতে চাই – ইনসাফ, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা। বুধবার (৪ ফেব্রুয়ারি) টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “এবারের নির্বাচন শুধু ভোট নয়, এটি মানবিক বাংলাদেশ গড়ার মঞ্চ। জুলাই যুদ্ধে রক্ত দেয়া যোদ্ধাদের সম্মানে সবাই ‘হ্যা’ ভোট দিন।” জনসভায় ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থীদের পরিচয় করানো হয়। টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ডা. মোস্তাফিজুর রহমান ইরান, মাওলানা দেলোয়ার হোসেন ও খন্দকার শাহাবুদ্দিন। নির্বাচনকে সামনে রেখে জনসভায় বিপুল সমর্থক উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করে দায়িত্ব পালন করেন।

টাঙ্গাইল ফেব্রুয়ারি ৪, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

“সুন্দরবন উপকূলীয় মানুষের পানীয় জলের সংকটের সমাধান করবে বিএনপি”: ফরিদুল ইসলাম

জামায়াতের ৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

“গুপ্ত দলের নেতারা নারী ও জনগণকে অসম্মান করছেন”: তারেক রহমান

0 Comments