বাংলাদেশ

জামালপুরের ৫টি আসনের ৬২৩ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

Icon
তানিয়া আক্তার
প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে জেলার ৫টি সংসদীয় আসনের ৬২৩টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।

সকাল সাড়ে ৭টার আগেই বিভিন্ন কেন্দ্রে বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

পছন্দের প্রার্থীকে ভোট দেবার পাশাপাশি গণভোট দিচ্ছেন ভোটাররা। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগ করতে পারায় আনন্দিত তারা।

৫টি সংসদীয় আসনে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বদন্দিতা করছেন।

বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা ভোটগ্রহণ চলবে। নির্বাচন শান্তিপূর্ণ রাখতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ)

প্রতিদ্বন্দ্বী প্রার্থী: ৫ জন

মোট ভোটার: ৪,৩১,৭০৭ জন

পুরুষ: ২,১৬,২০৭ জন

নারী: ২,১৫,৪৯৮ জন

নতুন ভোটার: ৩০,২০৮ জন

পোস্টাল ভোট: ২,৮২০ জন

ভোটকেন্দ্র: ১২৮টি

ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ৫৬টি

অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ২৯টি

জামালপুর-২ (ইসলামপুর)

প্রতিদ্বন্দ্বী প্রার্থী: ৪ জন

মোট ভোটার: ২,৮২,০৮৮ জন

পুরুষ: ১,৪৪,৪৫৮ জন

নারী: ১,৩৭,৬২৯ জন

নতুন ভোটার: ১৭,১৮১ জন

পোস্টাল ভোট: ২,০২৭ জন

ভোটকেন্দ্র: ৯২টি

ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ২২টি

অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ১০টি

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)

প্রতিদ্বন্দ্বী প্রার্থী: ৯ জন

মোট ভোটার: ৫,৩৯,৫০৩ জন

পুরুষ: ২,৭৪,২৫৮ জন

নারী: ২,৬৫,২৩৯ জন

নতুন ভোটার: ৩৭,৬৮৪ জন

পোস্টাল ভোট: ৪,৮১৬ জন

ভোটকেন্দ্র: ১৫৪টি

ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ৪৩টি

অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ১৯টি

জামালপুর-৪ (সরিষাবাড়ী)

প্রতিদ্বন্দ্বী প্রার্থী: ৬ জন

মোট ভোটার: ৩,০৪,৯৯২ জন

পুরুষ: ১,৫১,৫২৮ জন

নারী: ১,৫৩,৪৬৩ জন

নতুন ভোটার: ১৫,৭৩১ জন

পোস্টাল ভোট: ২,৪৫৫ জন

ভোটকেন্দ্র: ৮৮টি

ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ১৬টি

অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ৯টি

জামালপুর-৫ (জামালপুর সদর)

প্রতিদ্বন্দ্বী প্রার্থী: ১০ জন

মোট ভোটার: ৫,৭৬,৮০৮ জন

পুরুষ: ২,৮১,৭৪৬ জন

নারী: ২,৯৫,০৫২ জন

নতুন ভোটার: ৩৪,৩২৮ জন

পোস্টাল ভোট: ৪,১৭৯ জন

ভোটকেন্দ্র: ১৬১টি

ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ৭৫টি

অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ৫৫টি

বাংলাদেশ

আরও দেখুন
ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতি

পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘিরে দেশের সকল প্রধান পরিবহন মাধ্যম বিপর্যয়জনক চিত্র দেখা গিয়েছে। গত ১৪ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১৫ দিনে দেশের সড়ক, রেল ও নৌপথে সংঘটিত ৩৭৭টি দুর্ঘটনায় মোট ৩৯৪ জন নিহত এবং ১,২৮৮ জন আহত হয়েছে।  দুর্ঘটনার শীর্ষে রয়েছে সড়কপথ, যেখানে ৩৪৬টি দুর্ঘটনায় ৩৫১ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার (৩০ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এ তথ্য প্রকাশ করে। সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট বিশ্লেষণ করে এই প্রতিবেদনের খসড়া তৈরি করেছে। মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী সংবাদ সম্মেলনে জানান, এবারের ঈদে সড়ক দুর্ঘটনা ২০২৫ সালের তুলনায় ৮.৯৫ শতাংশ বেড়েছে, প্রাণহানি ৮.২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আহতের সংখ্যা ২১ শতাংশের বেশি। রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২২৩ জন আহত হয়েছে, আর নৌপথে ৮টি দুর্ঘটনায় ৮ জন প্রাণ হারিয়েছেন, ১৯ জন আহত ও ৩ জন নিখোঁজ। প্রতিবেদনে বলা হয়েছে, মোটরসাইকেল দুর্ঘটনার শীর্ষে রয়েছে। এবার ১২৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৫ জন নিহত, ১১৪ জন আহত হয়েছে। মোট সড়ক দুর্ঘটনার ৩৬.১২ শতাংশ এই দুর্ঘটনায় ঘটেছে, নিহতের ৩৮.৪৬ শতাংশ এবং আহতের ১০.৮৯ শতাংশ। দুর্ঘটনায় জড়িত যানবাহনের ধরন বিশ্লেষণে দেখা গেছে, মোটরসাইকেলের পর ট্রাক ও কাভার্ড ভ্যান ১৭.৭৩ শতাংশ, বাস ১৬.২২ শতাংশ, ব্যাটারি চালিত রিকশা ১৫.২৮ শতাংশ, প্রাইভেট কার-মাইক্রোবাস ৮.৪৯ শতাংশ, নছিমন-করিমন ৭.৭৩ শতাংশ এবং সিএনজিচালিত অটোরিকশা ৭.৩৫ শতাংশ। সংবাদ সম্মেলনে মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আরও উল্লেখ করেন, পুরোনো আমলা ও বাস মালিকদের চাপের কারণে সড়ক সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো এ ঈদে নাগরিক সমাজের প্রতিনিধি রাখে নি, ফলে যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা যায়নি। সার্বিকভাবে এবারের ঈদে দেশের গণপরিবহন ব্যবস্থায় দীর্ঘদিনের প্রশাসনিক শিথিলতা, যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে যথাযথ নজরদিহীনতা সড়ক নিরাপত্তার জন্য উদ্বেগজনক সংকেত হিসেবে দেখা যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ৩০, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

অপ্রশস্ত রেলগেটের কারণে সৈয়দপুরে ভয়াবহ যানজট, ভোগান্তিতে মানুষ

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে অগ্নিকান্ডে ৬টি পরিবারের সব পুড়ে ছাই

মুক্তিপনের দাবীতে সুন্দরবনে জলদস্যু “নানাভাই ” বাহিনীর হাতে জেলে অপহৃত

ছবি: প্রতিনিধি
কর্মবিরতি প্রত্যাহার, রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি সরবরাহ শুরু

  জেল হাজতে আটক ট্যাংকলরী শ্রমিকদের সোমবার (৩০ মার্চ) মধ্যে মুক্তি দেওয়ার আশ্বাসের পর রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করেছে। রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টায় তারা এ ঘোষণা দেন। পার্বতীপুর উপজেলা প্রশাসনের সঙ্গে শ্রমিক নেতৃবৃন্দের ফলপ্রসু আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়। আলোচনায় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদ হুসাইন রাজু, পার্বতীপুর মডেল থানার ওসি মো. আব্দুল ওয়াদুদ, ইউনিয়নের সভাপতি আতাউর রহমান ও অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ। উল্লেখ্য, শ্রমিকরা ভ্রাম্যমাণ আদালতের জেল ও জরিমানার প্রতিবাদে সকাল ৮টা থেকে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে তেল উত্তোলন বন্ধ রেখে আন্দোলন করেছিল। এই কর্মসূচির কারণে রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেলের সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল।

সৈয়দপুর, নীলফামারী মার্চ ২৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বাগেরহাটের রামপালে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

নালিতাবাড়ীতে প্রসূতি মৃত্যুর অভিযোগে অনুমোদনহীন বেসরকারী হাসপাতাল সীলগালা

ছবি: প্রতিনিধি

ভূমি দখল, মাদক ও বালু মহল দুর্নীতির বিরুদ্ধে নীলফামারীতে মানববন্ধন

এবারের ঈদযাত্রা তুলোনামুলক স্বস্তিদায়ক হয়েছে: সেতুমন্ত্রী

সাম্প্রতিক ঈদযাত্রা সামগ্রিকভাবে নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক হয়েছে বলে মূল্যায়ন দিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, যাত্রীসেবায় শৃঙ্খলা আনতে ভবিষ্যতে সকল গণপরিবহনে জিপিএস ট্র্যাকিং বাধ্যতামূলক করা হবে। রোববার (২৯ মার্চ) ঈদ-পরবর্তী মূল্যায়ন সভা শেষে তিনি বলেন, প্রায় দেড় কোটি মানুষ স্বল্প সময়ে রাজধানী ত্যাগ করলেও বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি। তবে বিচ্ছিন্ন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, মহাসড়কে অস্থায়ী বাজার নিয়ন্ত্রণ, পণ্যবাহী যান চলাচলে কঠোরতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি জোরদার করা হবে। পাশাপাশি নির্ধারিত টার্মিনাল ছাড়া টিকিট বিক্রি বন্ধ এবং ফেরিতে যাত্রী নামিয়ে যানবাহন ওঠানো বাধ্যতামূলক করার বিষয়েও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, জিপিএস ট্র্যাকিং চালুর মাধ্যমে অতিরিক্ত গতি, রুট ভঙ্গ, অতিরিক্ত ভাড়া আদায় ও ফিটনেসবিহীন যানবাহন সহজে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। এ ব্যবস্থাপনা বিআরটিএ ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে বাস্তবায়ন করবে। সরকারের মতে, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগে এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে সফল হয়েছে এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা নিশ্চিত করতে গৃহীত সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হবে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নীলফামারীসহ রংপুর বিভাগে জ্বালানি তেল সরবরাহ বন্ধ ও কর্মবিরতি

ছবি: প্রতিনিধি

বাগেরহাটে মজুদ ১২ হাজার লিটারের বেশী জ্বালানী  তেল উদ্ধার

ছবি: প্রতিনিধি

নোয়াখালীতে নিখোঁজের দুই দিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার

0 Comments