জাতীয়

নগরীর অভিনন্দন সংবলিত ব্যানার দ্রুত সরানোর আদেশ প্রধানমন্ত্রীর

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মার্চ ৩, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান নগরীর সকল সড়কে নিজের ছবি ব্যবহার করে টানানো ডিজিটাল বিলবোর্ড ও ব্যানার অপসারণের নির্দেশ দিয়েছেন। কর্মকর্তারা জানান, মঙ্গলবার (৩ মার্চ) সকালে গুলশান থেকে বের হওয়ার সময় হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সংবলিত ব্যানার দেখে প্রধানমন্ত্রী তাৎক্ষণিক বিরক্তি প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে তা সরানোর নির্দেশ দেন।
তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো ব্যক্তি বা সংস্থা যেন ব্যক্তিগত স্বার্থে বা অভিনন্দনের জন্য সরকারি বা নগর অঞ্চলে তার ছবি ব্যবহার না করে। এর আগে বিজয় সরণি এলাকা দিয়ে যাত্রার সময় একটি এলইডি স্ক্রিনে প্রদর্শিত অভিনন্দন বার্তা বন্ধ করার নির্দেশ দেন।
সেই সঙ্গে প্রধানমন্ত্রী কোস্টগার্ড ও প্রশাসনকে নির্দেশ দিয়েছেন সমুদ্রসীমার নিরাপত্তা জোরদার, জলদস্যুতা রোধ, মানবপাচার ও অবৈধ চোরাচালান বন্ধের জন্য নিয়মিত টহল চালাতে। এছাড়া দেশের মৎস্য সম্পদ রক্ষা ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার বাড়ানোর কথাও বলেছেন।
রাজধানীর যানজট পরিস্থিতি নিয়েও তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। প্রটোকল বা রাস্তা বন্ধ না করে সাধারণ ট্রাফিক সিগন্যাল মেনে চলার ফলে গত ১৪ দিনে রাজধানীর গড় গতিবেগ ৪.৫ কিমি/ঘন্টা থেকে বেড়ে ৫.৩ কিমি/ঘন্টা হয়েছে। একই সময়ে প্রধানমন্ত্রীর বাজার পর্যবেক্ষণের কারণে মোটা চালের দাম নিয়ন্ত্রণে এসেছে এবং কৃত্রিম সংকট সৃষ্টি রোধে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

 

নগরীর অভিনন্দন সংবলিত ব্যানার দ্রুত সরানোর আদেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নগরীর সকল সড়কে নিজের ছবি ব্যবহার করে টানানো ডিজিটাল বিলবোর্ড ও ব্যানার অপসারণের নির্দেশ দিয়েছেন। কর্মকর্তারা জানান, মঙ্গলবার (৩ মার্চ) সকালে গুলশান থেকে বের হওয়ার সময় হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সংবলিত ব্যানার দেখে প্রধানমন্ত্রী তাৎক্ষণিক বিরক্তি প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে তা সরানোর নির্দেশ দেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো ব্যক্তি বা সংস্থা যেন ব্যক্তিগত স্বার্থে বা অভিনন্দনের জন্য সরকারি বা নগর অঞ্চলে তার ছবি ব্যবহার না করে। এর আগে বিজয় সরণি এলাকা দিয়ে যাত্রার সময় একটি এলইডি স্ক্রিনে প্রদর্শিত অভিনন্দন বার্তা বন্ধ করার নির্দেশ দেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রী কোস্টগার্ড ও প্রশাসনকে নির্দেশ দিয়েছেন সমুদ্রসীমার নিরাপত্তা জোরদার, জলদস্যুতা রোধ, মানবপাচার ও অবৈধ চোরাচালান বন্ধের জন্য নিয়মিত টহল চালাতে। এছাড়া দেশের মৎস্য সম্পদ রক্ষা ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার বাড়ানোর কথাও বলেছেন। রাজধানীর যানজট পরিস্থিতি নিয়েও তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। প্রটোকল বা রাস্তা বন্ধ না করে সাধারণ ট্রাফিক সিগন্যাল মেনে চলার ফলে গত ১৪ দিনে রাজধানীর গড় গতিবেগ ৪.৫ কিমি/ঘন্টা থেকে বেড়ে ৫.৩ কিমি/ঘন্টা হয়েছে। একই সময়ে প্রধানমন্ত্রীর বাজার পর্যবেক্ষণের কারণে মোটা চালের দাম নিয়ন্ত্রণে এসেছে এবং কৃত্রিম সংকট সৃষ্টি রোধে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ৩, ২০২৬ 0
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর ১০ মার্চের বগুড়া ফ্যামিলি কার্ড সফর স্থগিত

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ অবৈধ নয়: হাইকোর্টের রুল

ড. মুহাম্মদ ইউনূস

দায়িত্ব শেষে এক বছরের জন্য ভিভিআইপি মর্যাদায় ড. মুহাম্মদ ইউনূস

মধ্যপ্রাচ্যগামী ঢাকার ৫৪টি ফ্লাইট বাতিল, যাত্রীরা উদ্বিগ্ন

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইল হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের আকাশসীমা সাময়িক বন্ধ হওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ শনিবার (২৮ ফেব্রুয়রি) থেকে রোববার (০১ মার্চ) পর্যন্ত এই তথ্য নিশ্চিত করেছেন। ফ্লাইট বাতিলের ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-মদিনা (বিজি ৩৩৭) ও ঢাকা-জেদ্দা (বিজি ৩৩৫) আজ বিকেল ও সন্ধ্যায় পুনঃনির্ধারিত সময়ে যাত্রা করবে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের রিয়াদ, জেদ্দা ও মাস্কাটগামী ফ্লাইটগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে, তবে দুবাই, আবুধাবী, শারজাহ ও দোহাগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রয়েছে। বিমান সংস্থাগুলো যাত্রীদের আগাম সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ১, ২০২৬ 0

“জনগণের ভাগ্যোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে”: প্রধানমন্ত্রী

ধর্ষণ মামলার আসামিদের আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী

সাপ্তাহিক ছুটিতেও অফিস করছেন প্রধানমন্ত্রী

জামায়াতের ইফতারে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এই ইফতার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে। দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ আয়োজনের উদ্যোগ নেন। এর আগে ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আমন্ত্রণ প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৮, ২০২৬ 0
মোহন রায়হান

মনোনয়ন থাকা সত্ত্বেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাননি  মোহন রায়হান

খুব দ্রুত পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: প্রতিনিধি

অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

0 Comments