নীলফামারীর জলঢাকা উপজেলার অনিন্দ্য ফার্মেসিতে নকল ঔষধ বিক্রির ঘটনায় মৃনাল অধিকারী (৩০) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের কারাদণ্ড প্রদান করেছে।
দন্ডাদেশটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন পরিচালিত আদালতে সোমবার ( ২ মার্চ) রাত ৯টার দিকে দেওয়া হয়।
সূত্রে জানা গেছে, মৃনাল ‘স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানী’ প্রতিনিধি পরিচয় দিয়ে ৪৮ বক্স ‘জিম্যাক্স-৫০০’ নকল ঔষধ বিক্রি করতে আসে। ফার্মেসির স্বত্বাধিকারী মাহবুবার রহমান মনির সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন।
ভ্রাম্যমাণ আদালতে মৃনাল অপরাধ স্বীকার করেন। কারাদণ্ডের পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, স্কয়ার কোম্পানীকে অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য।
জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মাহদি হাসানও উপস্থিত ছিলেন। স্থানীয় বিসিডিএস সভাপতি মাহবুবার রহমান মনি অভিযোগ করেছেন, নকল ঔষধসহ বিক্রেতা আটক হওয়ার পরও জেলা ঔষধ প্রশাসনের ঔষধ তত্বাবধায়ক বিষয়টিকে গুরুত্ব দেননি।
নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য। নিহতরা হলেন- বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), হাবিবুরের স্ত্রী পপি সুলতানা (২৫) এবং তাদের দুই ছেলেমেয়ে পারভেজ (৯) ও সাদিয়া আক্তার (৩)। প্রতিবেশীরা জানান, রাতের অন্ধকারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি।
বরিশালে অবৈধভাবে মজুদ ও পরিবহনের অভিযোগে পেট্রোল, অকটেন ও ডিজেলসহ একটি পিকআপ জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গৌরনদী উপজেলার সরিকল বন্দরের একটি গোডাউন এলাকা থেকে জ্বালানি তেল জব্দ করা হয়। জব্দকৃত তেলের মধ্যে রয়েছে প্রায় ২,৪০০ লিটার ডিজেল, ৬০০ লিটার অকটেন এবং ২০০ লিটার পেট্রোল। একই অভিযানে বাবুগঞ্জ উপজেলার আগরপুর এলাকার একটি দোকান থেকেও আরও জ্বালানি তেল জব্দ করা হয়। এনএসআই সদস্যরা জানান, একটি পিকআপে করে অবৈধভাবে এসব জ্বালানি তেল মজুদের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তা আটক করা হয়। পরে জব্দ করা জ্বালানি তেল ও সংশ্লিষ্ট মালামাল ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অবৈধ মজুদ ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
ঢাকায় যাত্রাবাড়ীতে ভয়াবহ অপরাধচক্রের মূলহোতা গ্রেপ্তার করেছে পুলিশ। ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে নারী পরিচয়ে প্রতারণা, পরে অপহরণ, ধর্ষণ, ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ ও সম্পদ লুটের অভিযোগে রাশেদুল ইসলাম রাব্বি (৩০)কে আটক করা হয়। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় দনিয়া কলেজ এলাকার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একাধিক ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, আসামি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া নারী পরিচয় ব্যবহার করে কিশোরী ও তরুণীদের টার্গেট করত। পরে ডেকে নিয়ে নির্মাণাধীন ভবনে আটকে রেখে ধর্ষণ, ভিডিও ধারণ এবং ভয়ভীতি দেখিয়ে পুনরায় নির্যাতন ও অর্থ আদায় করত। অভিযোগ অনুযায়ী, একই কৌশলে একাধিক ভুক্তভোগীর ওপর ধারাবাহিকভাবে সহিংসতা ও লুটপাট চালানো হয়। একাধিক ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে আদালতে সোপর্দ করা হয়েছে।