জাতীয়

আজ থেকে নতুন নিয়মে তেল বিক্রি শুরু, কোন গাড়ি পাবে কত লিটার?

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মার্চ ৮, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধজনিত অনিশ্চয়তার প্রেক্ষাপটে দেশে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সরকার তেল বিক্রিতে রেশনিং ব্যবস্থা চালু করেছে। রোববার (৮ মার্চ) থেকে এই ব্যবস্থা কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সরকারি নির্দেশনা অনুযায়ী, যানবাহনের ধরনভেদে দৈনিক নির্দিষ্ট পরিমাণ জ্বালানি সরবরাহ করা হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, একটি মোটরসাইকেল দিনে সর্বোচ্চ ২ লিটার পেট্রল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত কারের জন্য দৈনিক সীমা নির্ধারণ করা হয়েছে ১০ লিটার। এসইউভি, জিপ ও মাইক্রোবাসের ক্ষেত্রে এই সীমা ২০ থেকে ২৫ লিটার।
ডিজেলচালিত পরিবহনের ক্ষেত্রেও রেশনিং কার্যকর করা হয়েছে। স্থানীয় রুটে চলাচলকারী বাস বা পিকআপ ভ্যান প্রতিদিন ৭০ থেকে ৮০ লিটার ডিজেল সংগ্রহ করতে পারবে। অন্যদিকে দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও কনটেইনারবাহী ট্রাকের জন্য দৈনিক বরাদ্দ রাখা হয়েছে ২০০ থেকে ২২০ লিটার পর্যন্ত।
এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট পাম্পগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন বণ্টনব্যবস্থা বাস্তবায়নে সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনার কথাও জানিয়েছে সরকার।
কর্তৃপক্ষের দাবি, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং আগামী ৯ মার্চ আরও দুটি তেলবাহী জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। কৃত্রিম সংকট, অতিরিক্ত মজুত বা অনিয়ম ঠেকাতেই এই নজরদারি জোরদার করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি ও জনমনে উদ্বেগের প্রেক্ষাপটে সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

ওসমান হাদি হত্যার মূল আসামি ফয়সাল ভারতে গ্রেফতার

ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ পুলিশের বিশেষ শাখা রোববার (৮ মার্চ) বনগাঁও সীমান্ত এলাকা থেকে ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেফতার করেছে।  পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) জানায়, অবৈধভাবে দেশের মধ্যে প্রবেশ এবং অবস্থানের অভিযোগে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন নামে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশে রাজনৈতিক কর্মী ওসমান হাদির হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার তথ্য রয়েছে। এ তথ্য ভারতের বার্তা সংস্থা এএনআইও নিশ্চিত করেছে।   বিস্তারিত আসছে...  

নিজস্ব প্রতিবেদক মার্চ ৮, ২০২৬ 0

পদত্যাগ করলেন ওয়াসার এমডি আব্দুস সালাম

সব শিক্ষাপ্রতিষ্ঠানে জারি ১০ জরুরি নির্দেশনা

জ্বালানি সাশ্রয়ে স্বাধীনতা দিবসে থাকছে না আলোকসজ্জা: স্বরাষ্ট্রমন্ত্রী

সুপ্রিম কোর্টের প্রাঙ্গণ থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

ঢাকা শাহবাগে বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মূল প্রবেশপথের পাশে অবিস্ফোরিত ছয়টি সাউন্ড গ্রেনেড পাওয়া গেছে। রোববার (৮ মার্চ) দুপুর দেড়টার দিকে এই সন্দেহজনক বস্তু লক্ষ্য করে উপস্থিতরা দ্রুত শাহবাগ থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।  পুলিশ ঘটনাস্থলে এসে পুরো এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞ দল গ্রেনেডগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর নিষ্ক্রিয় করেছে। প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর তা হেফাজতে রাখা হয়েছে। পুলিশের একটি সূত্র জানায়, কে বা কোন চক্র বিচার বিভাগের প্রধান প্রশাসনিক কর্মকর্তার প্রবেশপথে আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছে তা তদন্তের বিষয়। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দায়ীদের শনাক্তের প্রক্রিয়া চলছে। সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ৮, ২০২৬ 0

পুলিশে ৫৩ অতিরিক্ত সুপার বদলীর নির্দেশ

‘চলেন যুদ্ধে যাই’ বলেছেন প্রধানমন্ত্রী

নাতনি জাইমা রহমান গ্রহণ করলেন খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার

ডা. জুবাইদা রহমান
বাংলাদেশে সব নারী ও কন্যা সুরক্ষিত থাকবেন: ডা. জুবাইদা রহমান

রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান নারীর নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।  তিনি বলেন, “নারী যখন এগিয়ে যায়, দেশও এগিয়ে যায়। বাংলাদেশ সব নারী এবং কন্যার জন্য নিরাপদ হবে।” ডা. জুবাইদা রহমান আরও উল্লেখ করেন, অদম্য মনোবল নারীর সবচেয়ে বড় শক্তি। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাহস ও দৃঢ়তাকে নারী নেতৃত্বের অনুকরণীয় উদাহরণ হিসেবে তুলে ধরেন। বক্তৃতায় তিনি সমাজে নারীর সমান অধিকার, সততা ও ন্যায়ের অঙ্গীকার পালন করতে আহ্বান জানান।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ৮, ২০২৬ 0

স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ মানসিক হাসপাতাল পরিদর্শন

আজ থেকে নতুন নিয়মে তেল বিক্রি শুরু, কোন গাড়ি পাবে কত লিটার?

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বজুড়ে নারীদের অভিনন্দন জানালেন

0 Comments