বাংলাদেশ

আগামী ৩ দিন ধীরগতিতে থাকতে পারে দেশের ইন্টারনেট

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ এপ্রিল ৮, ২০২৬


বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সি-এমই-ডব্লিউই-৫ এর রক্ষণাবেক্ষণ কার্যক্রম আগামী তিন দিনে দেশের ইন্টারনেট সেবায় সাময়িক ব্যাঘাত সৃষ্টি করতে পারে। 
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) বুধবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত কুয়াকাটা অবস্থানকৃত এই ক্যাবলে রক্ষণাবেক্ষণ সম্পন্ন হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হওয়ায় গতি কমে যাওয়ার বা আংশিক সেবা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সি-এমই-ডব্লিউই-৪ (কক্সবাজার) এর মাধ্যমে সংযুক্ত সার্কিট সচল থাকায় পুরোপুরি ইন্টারনেট সংযোগ বন্ধ হওয়ার ঝুঁকি নেই।
রক্ষণাবেক্ষণ শেষ হওয়ার পর ইন্টারনেট সেবা স্বাভাবিক গতিতে পুনরায় চালু হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

 

বাংলাদেশ

আরও দেখুন
ঢামেক জরুরি বিভাগে শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার পর থেকে জরুরি বিভাগে অচল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের শিক্ষার্থীদের সঙ্গে জরুরি বিভাগের চিকিৎসকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটার পর, আপাতত জরুরি সেবা বন্ধ রাখা হয়েছে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিকেলে শিক্ষার্থীদের সঙ্গে চিকিৎসকদের এই সংঘর্ষের খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে, তবে জরুরি বিভাগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর শিক্ষার্থীরা হাসপাতালের সামনে অবস্থান নেন এবং পরিস্থিতি কিছুটা উত্তপ্ত থাকে। হাসপাতাল কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী চেষ্টা করছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জরুরি চিকিৎসা কার্যক্রম পুনরায় শুরু করতে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বর্মন পরিবারের সম্পত্তি দখলের অভিযোগে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আগামী ৩ দিন ধীরগতিতে থাকতে পারে দেশের ইন্টারনেট

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে অব্যবস্থাপনায় ডাস্টবিন ঘিরে জনদুর্ভোগ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ছবি: প্রতিনিধি
বকশীগঞ্জ থেকে অপহৃত মাদ্রাসাছাত্রী নরসিংদীতে উদ্ধার

  মালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে অপহৃত ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে আট দিন পর উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নরসিংদীর মাধবদী থানার গদাইর এলাকা থেকে যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়। র‌্যাব-১৪ জানায়, ভিকটিম স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। অভিযুক্ত মো. রোমান মিয়া (২০) ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত ও প্রলোভন দেখিয়ে আসছিল। গত ৩০ মার্চ সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশের সড়ক থেকে তাকে জোরপূর্বক সিএনজিতে তুলে অপহরণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ৫ এপ্রিল বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর র‌্যাব-১৪ এর সিপিসি-১ (জামালপুর) ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং আসামিদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। পরবর্তীতে র‌্যাব-১১ এর সহায়তায় পরিচালিত যৌথ অভিযানে অপহৃত ছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ভিকটিমকে নিরাপদ হেফাজতে রেখে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, মূল আসামি রোমান মিয়াসহ জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।    

তানিয়া আক্তার এপ্রিল ৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বরিশালে লাইসেন্স ছাড়া মজুদকৃত জ্বালানি তেল জব্দ ও জরিমানা

ফার্মগেটে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল চক্রের ১৪ সদস্য গ্রেফতার

গ্রিন লাইফ হাসপাতালে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে দুই ইউনিট

রাজধানীর গ্রিন রোডে অবস্থানরত গ্রিন লাইফ হাসপাতালে বুধবার (৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আহত বা হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি। খবর পেয়ে হাসপাতালের রোগী ও স্বজনরা আতঙ্কিত পরিস্থিতিতে নিরাপদ স্থানে সরানো হয়েছে।  ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে, আগুন লাগার কারণ দ্রুত তদন্ত করা হবে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৮, ২০২৬ 0

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির

ছবি: প্রতিনিধি

সালথায় ১২ বছর পর ঐতিহ্যবাহি ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে হতদরিদ্রদের মাঝে টিউবওয়েল বিতরণ

0 Comments