বাংলাদেশ

মোরেলগঞ্জ নতুন কুড়ি স্পোর্টসের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

Icon
মোরেলগঞ্জ, বাগেরহাট
প্রকাশঃ এপ্রিল ২২, ২০২৬


 
বাগেরহাটের মোরেলগঞ্জে “নতুন কুড়ি স্পোর্টস ২০২৬” আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা শাহাদাৎ হোসাইন, শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. ইউনুছ আলী আকন, স্কাউটস সম্পাদক মো. লুৎফর রহমান, প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন, জেলা কাউন্সিলর নাইম হাওলাদারসহ ক্রীড়া সংগঠক ও শিক্ষক প্রতিনিধিরা।
সভায় জানানো হয়, নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এ উপজেলার ৬২টি মাদ্রাসা ও ৬৩টি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেবে। প্রতিযোগিতার জন্য ২৩ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে।

 

বাংলাদেশ

আরও দেখুন
মজুত ডিজেলে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরে বাড়িতে রাখা ডিজেলের ড্রামে পড়ে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে, যা এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের ট্রাক মালিক আশিকুর রহমান বাবু প্রামাণিকের বাড়ির বারান্দায় অর্ধকাটা ড্রামে সংরক্ষিত প্রায় ৫০ লিটার ডিজেলের পাশে খেলছিল শিশু আরাফ প্রামাণিক (৩)। একপর্যায়ে অসাবধানতাবশত শিশুটি ওই ড্রামের ভেতরে পড়ে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২২ এপ্রিল) ভোরে শিশুটির মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় জনপ্রতিনিধি জানান, শিশুটির মরদেহ গ্রামে পৌঁছালে এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও পুলিশ বিষয়টি অবগত রয়েছে এবং প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা হিসেবে বিবেচনা করে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২২, ২০২৬ 0

মোরেলগঞ্জ নতুন কুড়ি স্পোর্টসের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

কালিয়াকৈরে রেস্টুরেন্টে মজুতকৃত গাঁজাসহ মালিক গ্রেফতার

সৈয়দপুরে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ অনুপস্থিত ২৮ জন

ছবি: প্রতিনিধি
ফরিদপুরে জমি বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৪

  ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারী-পুরুষসহ ৪ জন আহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) বিকেল ৫টার দিকে নেপিয়ার ঘাসের জমিতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও অভিযোগে জানা যায়, জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলছিল। ঘটনার দিন নোমানুজ্জামান মিয়া ঘাস কাটতে গেলে প্রতিপক্ষ আবু সাঈদ মিয়া (৭০), তার ছেলে শওকত মিয়া (৪২) ও সোয়াইব মিয়া (২০)-এর সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় লাঠিসোঁটা, কাঁচি ও রামদা ব্যবহার করে হামলার অভিযোগ ওঠে। ভুক্তভোগী পরিবারের দাবি, হামলায় নারী সদস্যরা এগিয়ে এলে তাদের ওপরও আক্রমণ করা হয় এবং এক নারীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়। আহতরা হলেন নোমানুজ্জামান, পারভীন আক্তার সুইটি, রিকু আক্তার ও রোহান। তাদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আব্দুস সালাম মিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করে পাল্টা মামলার হুমকি দিয়েছে। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

ফরিদপুর প্রতিনিধি> এপ্রিল ২১, ২০২৬ 0

ধ্বংসের পথে ৩০০ বছরের পুরানো জোড়া শিবমন্দির, জরুরি সংস্কারের দাবি

ছবি: প্রতিনিধি

১২০ কেজি গাজা ও মাইক্রোবাস সহ ২ মাদক ব্যবসায়ী আটক

ছবি: প্রতিনিধি

২৫ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ, মহালছড়িতে প্রজনন মৌসুমে কঠোর নজরদারি

ছবি: প্রতিনিধি
সাজা শেষের আগেই প্রাণ ঝরল যুবকের, সীমান্তে ফিরল লাশ হয়ে

  শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্তে মঙ্গলবার (২১ এপ্রিল) এক হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়েছে। প্রায় দেড় বছর কারাভোগ শেষে দেশে ফেরার কথা থাকলেও জীবিত নয়, মরদেহ হয়ে ফিরলেন বরগুনা সদরের সবেজ হাওলাদারের ছেলে শিপন হাওলাদার। দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় সীমান্ত এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। জানা গেছে, প্রায় ১৯ মাস আগে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন শিপন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। আদালতের রায়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে কারাদণ্ড দিয়ে তুরা কারাগারে পাঠানো হয়। সূত্র জানায়, চলতি মাসের ২৮ এপ্রিল তার সাজা শেষ হওয়ার কথা ছিল। তবে এর আগেই গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কারাগারে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার (২১ এপ্রিল) তার মরদেহ দেশে ফেরত আনা হয়। পরিবারের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা দিয়েছে।  

শেরপুর প্রতিনিধি> এপ্রিল ২১, ২০২৬ 0

রাজশাহী মেডিকেলে চিকিৎসা অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে দুইজন আটক, ইন্টার্নদের কর্মবিরতি

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে ক্যাশলেস সেবায় পুবালী ব্যাংক

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে অষ্টসাধুর স্মরণে কর্নেল তাহের মঞ্চের শ্রদ্ধাঞ্জলি

0 Comments