বিশ্ব

‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মে ১৩, ২০২৬


রাশিয়া নতুন প্রজন্মের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ‘সারমাত’-এর সফল পরীক্ষা সম্পন্ন করেছে বলে ঘোষণা দিয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অস্ত্রকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্র হিসেবে অভিহিত করেছেন।


রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা যায়, কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার সের্গেই কারাকায়েভ প্রেসিডেন্ট পুতিনকে সফল উৎক্ষেপণের বিষয়টি অবহিত করছেন।
পুতিন জানান, চলতি বছরের মধ্যেই ‘সারমাত’ আনুষ্ঠানিকভাবে রুশ সামরিক বাহিনীর কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। তাঁর দাবি অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড ধ্বংসক্ষমতা প্রচলিত পশ্চিমা সমমানের অস্ত্রের তুলনায় কয়েক গুণ বেশি।
রাশিয়ার সামরিক সূত্র অনুযায়ী, ‘সারমাত’ সাব-অরবিটাল গতিপথে চলতে সক্ষম এবং এর পাল্লা ৩৫ হাজার কিলোমিটারেরও বেশি। এটি বিদ্যমান ও ভবিষ্যতের সব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম বলেও দাবি করা হয়।
পশ্চিমা সামরিক মহলে ‘সাটান–২’ নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রটি পুরোনো সোভিয়েত যুগের ভয়েভোদা ব্যবস্থার বিকল্প হিসেবে উন্নয়ন করা হচ্ছে। ২০১১ সালে প্রকল্পটি শুরু হলেও একাধিক ব্যর্থতা ও প্রযুক্তিগত জটিলতার কারণে এর অগ্রগতি ধীর ছিল, এর আগে একাধিক পরীক্ষায় ব্যর্থতা ও বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

 

‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া

রাশিয়া নতুন প্রজন্মের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ‘সারমাত’-এর সফল পরীক্ষা সম্পন্ন করেছে বলে ঘোষণা দিয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অস্ত্রকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্র হিসেবে অভিহিত করেছেন। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা যায়, কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার সের্গেই কারাকায়েভ প্রেসিডেন্ট পুতিনকে সফল উৎক্ষেপণের বিষয়টি অবহিত করছেন। পুতিন জানান, চলতি বছরের মধ্যেই ‘সারমাত’ আনুষ্ঠানিকভাবে রুশ সামরিক বাহিনীর কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। তাঁর দাবি অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড ধ্বংসক্ষমতা প্রচলিত পশ্চিমা সমমানের অস্ত্রের তুলনায় কয়েক গুণ বেশি। রাশিয়ার সামরিক সূত্র অনুযায়ী, ‘সারমাত’ সাব-অরবিটাল গতিপথে চলতে সক্ষম এবং এর পাল্লা ৩৫ হাজার কিলোমিটারেরও বেশি। এটি বিদ্যমান ও ভবিষ্যতের সব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম বলেও দাবি করা হয়। পশ্চিমা সামরিক মহলে ‘সাটান–২’ নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রটি পুরোনো সোভিয়েত যুগের ভয়েভোদা ব্যবস্থার বিকল্প হিসেবে উন্নয়ন করা হচ্ছে। ২০১১ সালে প্রকল্পটি শুরু হলেও একাধিক ব্যর্থতা ও প্রযুক্তিগত জটিলতার কারণে এর অগ্রগতি ধীর ছিল, এর আগে একাধিক পরীক্ষায় ব্যর্থতা ও বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।  

নিজস্ব প্রতিবেদক মে ১৩, ২০২৬ 0

আলোচনা ব্যর্থ হলে ইরানে ‘অপারেশন স্লেজহ্যামার’ চালাবে যুক্তরাষ্ট্র

ক্ষমতা গ্রহণের পরপরই ৭০০টিরও বেশি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ বিজয়ের

আগ্রাসনের মোকাবিলায় কঠোর জবাব দিতে প্রস্তুত ইরান

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা সুজিত বসু

পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পরই দুর্নীতি তদন্তে বড় পদক্ষেপ নিল ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের পর তৃণমূল কংগ্রেস নেতা ও সাবেক মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ মে) সল্টলেকে ইডির দপ্তরে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তদন্তে অসহযোগিতার অভিযোগে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। মঙ্গলবার (১২ মে) সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে বিধাননগর হাসপাতালে নেওয়া হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দমদম পৌরসভার ভাইস-চেয়ারম্যান থাকাকালে কর্মী নিয়োগে অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ ঘিরেই তদন্ত এগোচ্ছে। এর আগেও একাধিকবার তাকে তলব করা হলেও নির্বাচনী ব্যস্ততার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দমকলমন্ত্রী ছিলেন সুজিত বসু। তবে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিধাননগর আসনে পরাজয়ের পর রাজনৈতিকভাবে চাপের মুখে ছিলেন এই তৃণমূল নেতা।  

নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৬ 0

ইরানে আরব আমিরাতের গোপন হামলা

হরমুজ প্রণালিতে টোল ও অনুমতি বাধ্যতামূলক করল ইরান

বিশ্ব শান্তির সবচেয়ে বড় হুমকি হচ্ছে যুক্তরাষ্ট্র: ইরান

পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে নতুন রাজনৈতিক বিন্যাসে তৃণমূল কংগ্রেস ৮০টি আসন পেয়ে প্রধান বিরোধী দলে পরিণত হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে বিধানসভায় বিরোধী দলীয় নেতা হিসেবে মনোনীত করা হয়েছে। দলীয় ও রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হিসেবে পরিচিত শোভনদেব এবার বালিগঞ্জ আসনে বিপুল ব্যবধানে জয়ী হয়ে টানা দশমবারের মতো বিধানসভায় নির্বাচিত হওয়ার রেকর্ড গড়েছেন। এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজ আসনে পরাজিত হয়ে বিধানসভায় প্রবেশাধিকার হারান, ফলে নেতৃত্বের কাঠামোয় নতুন সমীকরণ তৈরি হয়। সেই প্রেক্ষাপটেই দলের অভ্যন্তরীণ সিদ্ধান্তে শোভনদেবকে বিরোধী শিবিরের নেতৃত্বে আনা হয়। রাজনৈতিক জীবনে কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠালগ্ন থেকে যুক্ত থাকা শোভনদেব শ্রমিক রাজনীতি, ট্রেড ইউনিয়ন ও সংগঠন বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। একসময় ভবানীপুর আসনে জয়ী হলেও দলীয় আহ্বানে তিনি আসন ছেড়ে দেন এবং পরে উপনির্বাচনে খড়দহ থেকে পুনরায় বিধানসভায় ফিরে আসেন।  

নিজস্ব প্রতিবেদক মে ১১, ২০২৬ 0

দক্ষিণ লেবাননের ৯ গ্রাম তাৎক্ষণিক খালি করার নির্দেশ দিল ইসরায়েল

পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের পরিণতি ‘ভয়াবহ’ হবে: আসিম মুনির

শত্রুর সামনে কখনো নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

0 Comments