রাজনীতি

থানার ভেতরে তর্ক-বিতর্ক

পুলিশের গাড়িতে উঠেই ‘জয় বাংলা’ স্লোগান আ. লীগ নেত্রীর

Icon
সৈয়দপুর, নীলফামারী
প্রকাশঃ মে ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি



 
নীলফামারীর সৈয়দপুর থানায় আওয়ামী লীগ নেত্রী কাজী জাহানারাকে আটককে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি সৈয়দপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সংরক্ষিত কাউন্সিলর ছিলেন।
মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে থানায় এ ঘটনা ঘটে। জানা যায়, একটি সালিশ বৈঠকে অংশ নিতে তিনি থানায় আসেন। এ সময় উপস্থিত মহিলা দলের কয়েকজন নেত্রীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে তাকে থানার ভেতরে আটক করে পুলিশ।
আটকের পর থানার সামনে পুনরায় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পুলিশ জানায়, নীলফামারীর একটি মামলায় তাকে আটক দেখিয়ে সদর থানায় স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, পুলিশ যখন তাকে গাড়িতে তোলে, তখন তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং “একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার” বক্তব্য দেন। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে থানায় তার সমর্থকদের ভিড় জমে যায়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, নীলফামারী সদরের রামগঞ্জে গাড়িচাপা দিয়ে সিদ্দিক আলী নামে এক কৃষক হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয় এবং তাকে নীলফামারী সদর থানায় হস্তান্তর করা হচ্ছে।

 

রাজনীতি

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
পুলিশের গাড়িতে উঠেই ‘জয় বাংলা’ স্লোগান আ. লীগ নেত্রীর

  নীলফামারীর সৈয়দপুর থানায় আওয়ামী লীগ নেত্রী কাজী জাহানারাকে আটককে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি সৈয়দপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সংরক্ষিত কাউন্সিলর ছিলেন। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে থানায় এ ঘটনা ঘটে। জানা যায়, একটি সালিশ বৈঠকে অংশ নিতে তিনি থানায় আসেন। এ সময় উপস্থিত মহিলা দলের কয়েকজন নেত্রীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে তাকে থানার ভেতরে আটক করে পুলিশ। আটকের পর থানার সামনে পুনরায় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পুলিশ জানায়, নীলফামারীর একটি মামলায় তাকে আটক দেখিয়ে সদর থানায় স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, পুলিশ যখন তাকে গাড়িতে তোলে, তখন তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং “একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার” বক্তব্য দেন। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে থানায় তার সমর্থকদের ভিড় জমে যায়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, নীলফামারী সদরের রামগঞ্জে গাড়িচাপা দিয়ে সিদ্দিক আলী নামে এক কৃষক হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয় এবং তাকে নীলফামারী সদর থানায় হস্তান্তর করা হচ্ছে।  

সৈয়দপুর, নীলফামারী মে ১৩, ২০২৬ 0

ডিবি হারুনের রিসোর্ট দখল প্রশ্নে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ফজলুর রহমান

আগামীকাল বিয়ে করছেন ডাকসু ভিপি সাদেক কায়েম

শঙ্কা কাটিয়ে সুস্থতার পথে মির্জা আব্বাস, ঈদের আগেই দেশে ফেরার পরিকল্পনা

ছাত্রলীগ নেতাকে ছাত্রদলের সহসভাপতি করায় ঢাকা মহানগরে তোলপাড়

দলীয় নীতিমালা ও যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি পদে নিয়োগ পাওয়া এক নেতাকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ইঞ্জিনিয়ার রেদোয়ান আসিফ-এর বিরুদ্ধে অতীত রাজনৈতিক সম্পৃক্ততা, প্রভাব খাটিয়ে চাকরি গ্রহণ এবং ব্যক্তিগত অবস্থান গোপনের অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় বিএনপি ও সাবেক ছাত্রদল নেতাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ পেয়েছে। স্থানীয় সূত্রে অভিযোগ করা হয়েছে, তিনি পূর্বে ক্ষমতাসীন দলের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং রাজনৈতিক প্রভাব ব্যবহার করে সুবিধা নিয়েছেন। পাশাপাশি তার পারিবারিক ও ব্যক্তিগত তথ্য নিয়েও প্রশ্ন উঠেছে, যা ছাত্রদলের সাংগঠনিক নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করা হচ্ছে। তবে অভিযুক্ত রেদোয়ান আসিফ এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করা হচ্ছে এবং তিনি কখনোই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। এদিকে বিষয়টি সম্পর্কে মাহফুজুর রহমান লিপকন জানান, অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের বিতর্ক দলীয় স্বচ্ছতা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে পারে, যা তদন্ত সাপেক্ষে নিষ্পত্তি হওয়া জরুরি।  

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0

ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের ১১ জন

ছাত্রদল কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে কান্নায় ভাসালেন নেতা

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরায় ১১ দলের গণমিছিল, চার দফা দাবিতে সমাবেশ

ছবি: প্রতিনিধি
গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে পঞ্চগড়ে ১১ দলীয় জোটের গণমিছিল

  গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থান এবং রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোট। শনিবার (২ মে) বিকেল সাড়ে ৫টায় পঞ্চগড়ের ডোকরোপাড়া এলাকায় জজকোর্টের সামনে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে তারা জড়ো হন। পরে সেখান থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গীমোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এতে প্রায় সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে।  

আমির খসরু লাবলু মে ২, ২০২৬ 0

বরিশালে এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের অর্ধশতাধিক নেতাকর্মী

ছবি: প্রতিনিধি

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

ঢাকা দক্ষিণে মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা করল জামায়াত

0 Comments