বাংলাদেশ

ফকিরহাটে নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

Icon
ফকিরহাট প্রতিনিধি ,ফকিরহাট প্রতিনিধি
প্রকাশঃ জানুয়ারী ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে শুকুরণ বেগম (৩২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকার একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শুকুরণ বেগম লখপুর পঁচাখাল এলাকার শ্রমিক মাহবুব নিকারীর স্ত্রী। স্থানীয়রা জানান, তিনি জামরুল গাছের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি উদ্ধার করে।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আলমগীর হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের ফলাফলের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

স্থানীয়দের মধ্যে এখনও রহস্য ও গুঞ্জন রয়েছে যে, এটি আত্মহত্যা নাকি হত্যা।

বাংলাদেশ

আরও দেখুন
হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত জটিলতায় গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ২ জনের মৃত্যুর কারণ হিসেবে সরাসরি হাম নিশ্চিত করা হয়েছে, বাকি ৫ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ ২৪ ঘণ্টার (১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) প্রতিবেদনে জানানো হয়, একই সময়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৭২৯ শিশু ভর্তি হয়েছে। এছাড়া নতুন করে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদারের তাগিদ দিচ্ছেন।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৩, ২০২৬ 0

গ্রেফতার এড়াতে ইয়াবা গিলে অচেতন যুবক, হাসপাতালে ভর্তি

ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রী কথায় নয় কাজে বিশ্বাসী,যা ইতিমধ্যে প্রমাণীত: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

পয়লা বৈশাখে মেট্রোরেলের দুই স্টেশন বন্ধ ঘোষণা

ছবি: প্রতিনিধি
নালিতাবাড়ীতে শুরু বিজ্ঞান উৎসব

  শেরপুরের নালিতাবাড়ীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন। “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ” গড়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এ মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী ঘুরে দেখেন। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল করে তোলে এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেলায় স্থানীয় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে।  

শেরপুর প্রতিনিধি> এপ্রিল ১৩, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বিরোধী দল জুলাই সনদকে নিয়ে বিভ্রান্তিকর কথাবার্তা বলছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে ঐতিহাসিক শানে রিসালাত সম্মেলনে লাখো মানুষের ঢল

ছবি: প্রতিনিধি

ভাঙ্গায় বাস–পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ২৫

ছবি: প্রতিনিধি
ফরিদপুরে সড়ক দুর্ঘটনা চালক আহত

  ফরিদপুরের কোতয়ালী থানাধীন বারোখাদা ব্রিজ সংলগ্ন রাজবাড়ী–ফরিদপুর মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) ভোর ৪টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাজবাড়ীগামী একটি বাঁশবোঝাই ট্রাক ও বিপরীত দিক থেকে আসা ফরিদপুরগামী একটি সিমেন্টবোঝাই ট্রাক মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় বাঁশবোঝাই ট্রাকের চালক গাড়ির ভেতরে আটকে পড়েন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর হাইওয়ে পুলিশ ট্রাক দুটি জব্দ করে হেফাজতে নেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

ফরিদপুর প্রতিনিধি> এপ্রিল ১৩, ২০২৬ 0

পৌর প্রশাসকের তদারকিতে সৈয়দপুরে মশক নিধন ও পরিচ্ছন্ন কার্যক্রম অব্যাহত

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ছবি: প্রতিনিধি

সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

0 Comments