বাংলাদেশ

বরিশাল-৬ আসনে  ৪৮ ঘণ্টার মধ্যে ইউএনও, এএসপি সার্কেল ও পুলিশ ফাঁড়ির ইনচার্জদের প্রত্যাহারের দাবি

Icon
বরিশাল
প্রকাশঃ জানুয়ারী ২৬, ২০২৬
গতকাল বরিশাল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ক্যাপ্টেন (অব.) মোঃ কামরুল ইসলাম খান বাকেরগঞ্জের ইউএনও, এএসপি সার্কেল ও পুলিশ ফাঁড়ির ইনচার্জদের ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার চেয়ে বিআরইউ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।
গতকাল বরিশাল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ক্যাপ্টেন (অব.) মোঃ কামরুল ইসলাম খান বাকেরগঞ্জের ইউএনও, এএসপি সার্কেল ও পুলিশ ফাঁড়ির ইনচার্জদের ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার চেয়ে বিআরইউ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বরিশাল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ক্যাপ্টেন (অব.) মোঃ কামরুল ইসলাম খান সোমবার (২৬ জানুয়ারি) বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এবং সকল ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জদের ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে এ পদক্ষেপ জরুরি। তিনি অভিযোগ করেন, বাকেরগঞ্জ ইউএনও রুমানা আফরোজ একই সঙ্গে পৌর প্রশাসক থাকায় স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছেন। এ অবস্থায় নির্বাচনে পক্ষপাতিত্ব হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রার্থী আরও দাবি করেন, স্থানীয় এএসপি এবং ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জদেরও রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে বদলি করে অন্য জেলার কর্মকর্তা দায়িত্বে আনার অনুরোধ জানাচ্ছেন। তিনি বলেন, ভোটারদের হয়রানি, গ্রেপ্তার ও চাপ প্রতিরোধে এসব পদক্ষেপ জরুরি।
বাকেরগঞ্জ ইউএনও রুমানা আফরোজ সংবাদ সম্মেলনের বিষয়ে কোনো মন্তব্য করেননি।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
ডিমলায় ফুয়েল কার্ড ব্যবস্থা, সহজ হলো আবেদন প্রক্রিয়া

    ডিমলা উপজেলা-এ জ্বালানি সরবরাহে শৃঙ্খলা ও স্বচ্ছতা আনতে ফুয়েল কার্ডের মাধ্যমে পেট্রোল ও অকটেন বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের এ উদ্যোগে ভোগান্তি কমবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।   উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্ধারিত নিয়মে কার্ডধারীরা সহজে জ্বালানি সংগ্রহ করতে পারবেন। বিশেষ করে মোটরসাইকেল চালকদের জন্য এ ব্যবস্থা সুবিধাজনক হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান জানান, যারা এখনো ফুয়েল কার্ডের জন্য আবেদন করেননি, তাদের নির্ধারিত সময়ে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। আবেদনপত্রের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স/লার্নার কার্ড বা সংশ্লিষ্ট কাগজপত্র, যানবাহনের রেজিস্ট্রেশন সংক্রান্ত দলিল, জাতীয় পরিচয়পত্রের কপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। সংশ্লিষ্ট ইউনিয়নভিত্তিক সরকারি দপ্তরে আবেদন গ্রহণ করা হবে। আগামী সোমবার ও মঙ্গলবার আবেদন নেওয়া হবে এবং ৩ মে থেকে কার্ড বিতরণ শুরু হবে বলে জানানো হয়েছে। ইউএনও বলেন, এ উদ্যোগের মাধ্যমে জ্বালানি সরবরাহে অনিয়ম কমবে এবং সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে। উপজেলা প্রশাসন এ কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা কামনা করেছে।

সৈয়দপুর, নীলফামারী এপ্রিল ২৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

ছবি: প্রতিনিধি

কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন, চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি

ছবি: প্রতিনিধি

কৃষকদের অগ্রাধিকারের ভিত্তিতে ডিজেল দিতে বরিশালে মানববন্ধন

ছবি: প্রতিনিধি
শ্যামপুর চিনিকলে মাসে ব্যয় ২৪ লাখ টাকা

  রংপুর জেলার অন্যতম ভারী শিল্প প্রতিষ্ঠান শ্যামপুর সুগার মিলস লিমিটেড ২০২০ সাল থেকে উৎপাদন বন্ধ অবস্থায় রয়েছে। টানা লোকসান, আধুনিকায়নের অভাব এবং আখ সরবরাহ সংকটের কারণে মিলটির কার্যক্রম স্থগিত থাকলেও পুনরায় চালুর কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। মিল সূত্রে জানা যায়, দীর্ঘদিন বন্ধ থাকায় কারখানার যন্ত্রপাতিতে মরিচা ধরেছে এবং অবকাঠামো নষ্ট হচ্ছে। তবুও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ প্রতি মাসে প্রায় ২৪ লাখ টাকা ব্যয় হচ্ছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) জানিয়েছে, ২০২৪ সালে গঠিত টাস্কফোর্স বন্ধ চিনিকলগুলো পুনরায় চালুর সুপারিশ করে। সেই প্রস্তাব অনুযায়ী ২০২৭-২৮ মৌসুমে শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকল পুনরায় আখ মাড়াই শুরু করার পরিকল্পনা রয়েছে, শর্তসাপেক্ষে সরকারি সহায়তার মাধ্যমে। তবে অর্থ মন্ত্রণালয় চলতি অর্থবছরে প্রস্তাবিত অর্থ বরাদ্দে অসম্মতি জানিয়েছে। তাদের যুক্তি, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই লোকসানি এবং অতীতে বিপুল ভর্তুকি দেওয়া হয়েছে। স্থানীয় শ্রমিক ও আখচাষিদের অভিযোগ, পরিকল্পিত অবহেলার কারণে মিলটি লোকসানি অবস্থায় গেছে। তাদের দাবি, আধুনিকায়ন করলে প্রতিষ্ঠানটি পুনরায় লাভজনক করা সম্ভব। চিনিকল অ্যামপ্লয়িজ ইউনিয়নের সাবেক নেতা আবু সুফিয়ান বলেন, মিল বন্ধ হওয়ার পর হাজারো শ্রমিক-কর্মচারী ও আখচাষি জীবিকার সংকটে পড়েছেন। তিনি দ্রুত বাজেটে পুনরায় চালুর জন্য অর্থ বরাদ্দের দাবি জানান। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এবং ১৯৬৭ সালে উৎপাদন শুরু করা এই চিনিকল একসময় উত্তরাঞ্চলের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ ছিল। তবে ২০০০ সালের পর থেকে ধারাবাহিক লোকসানে পড়ে ২০২০-২১ মৌসুমে এটি সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়।  

রংপুর প্রতিনিধি এপ্রিল ২৬, ২০২৬ 0

ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও শিক্ষার্থী পুলিশ হেফাজতে

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে কাঁচা চা পাতা কাটার সময় বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২

পঞ্চগড়ে ২৪ ঘন্টায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত, ভারী বৃষ্টির পূর্বাভাস

ছবি: প্রতিনিধি
প্রেমঘটিত কারণে নগরকান্দায় গলায় ফাঁস দিয়ে তরুণীর মৃত্যু

  নগরকান্দা উপজেলা-এ গলায় ফাঁস দিয়ে ইতি আক্তার (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) রাত থেকে রোববার (২৬ এপ্রিল) সকাল পর্যন্ত কোনো এক সময় উপজেলার গাংজগদিয়া এলাকায় নিজ বাড়ির টিনশেড ঘরে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহতের ছোট বোন সকালে ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের বেড়ার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় ঘরে প্রবেশ করে তাকে নিচে নামানো হয় এবং পুলিশে খবর দেওয়া হয়। পরিবারের দাবি, ইতি স্থানীয় একটি জুট মিলে কাজ করতেন। ব্যক্তিগত ও মানসিক কারণে তিনি এ পথ বেছে নিতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।    

ফরিদপুর প্রতিনিধি> এপ্রিল ২৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নীলফামারীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা

ছবি: প্রতিনিধি

এসএসসি পরীক্ষার্থীদের মাঝে কেক ও পানি বিতরণ, ছাত্রদলের উৎসাহ কর্মসূচি

ছবি: প্রতিনিধি

হাঁটু পানিতে তলিয়েছে সৈয়দপুরে প্রধান সড়ক

0 Comments