নীলফামারীর সৈয়দপুরে ট্রাস্ট ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে আয়োজিত মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে শহরের ইকু হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্ট-এর হলরুমে এ সমাপনী অনুষ্ঠান হয়। আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ ব্যাংক।
‘উদ্যোক্তা হব, দেশ গড়বো’ স্লোগানে গত ৬ এপ্রিল শুরু হওয়া এ কর্মশালায় সৈয়দপুরসহ আশপাশের এলাকার ১৭ জন নারী ও ৮ জন পুরুষ উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোসনে আরা শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আইয়ুব আলী, মো. মাহবুব হোসেন, সাদাত আহমেদ খান এবং সিদ্দিকুল আলম।