শিরোনাম
ফুটপাত দখলের সত্যতা পেল পৌর কর্তৃপক্ষ

শিল্পপতি আব্দুল কাদির মোল্লার কাজ বন্ধ

শিল্পপতি আব্দুল কাদির মোল্লার কাজ বন্ধ

নরসিংদী পৌরসভার ফুটপাত দখলের অভিযোগের সত্যতা পেয়েছে পৌর কর্তৃপক্ষ। ফুটপাত দখলের সংবাদ প্রকাশের  পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নিয়ে শিল্পপতি আব্দুল কাদির মোল্লার নির্মাণস্থলের টিনের বেড়া অপসারণ করে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

পৌর প্রশাসক ও নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোছা. নাদিরা আখতার জানান, নরসিংদী পৌর এলাকার ডিসি রোডে স্টেডিয়ামের উত্তর পাশে পৌরসভার গাইড ওয়াল ভেঙে এবং ফুটপাতের পাথরের টালি তুলে অবৈধভাবে দখলের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত ফুটপাত ও অবকাঠামোর ক্ষতিপূরণ সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে আদায় করা হবে। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় জরিমানাও  আদায় করা হবে। ইতোমধ্যে এ বিষয়ে তাকে লিখিত ভাবে নোটিশও দেয়া হয়েছে।

দখলের পর বিষয়টি নিয়ে গত দুই দিন ধরে স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। 

এর মধ্যে ঘটনাটি নিয়ে বরাবরের মত মোল্লার কথিত পালিত পুত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটিকে "এআই জেনারেটেড" বলে দাবি করে পোস্ট দেন। পরে ক্ষিপ্ত হয়ে সাধারণ মানুষ বিষয়টি প্রশানের নজরে আনার চেষ্টা করেন।

এরপরই অভিযানে নামে পৌর কর্তৃপক্ষ। তবে অভিযোগের সত্যতা যাচাই করে পৌর কর্তৃপক্ষ সরেজমিনে অভিযান চালিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর