শিরোনাম

জনবান্ধব জেলা প্রশাসক নায়িরুজ্জামান পেলেন বিভাগীয় স্বীকৃতি

জনবান্ধব জেলা প্রশাসক নায়িরুজ্জামান পেলেন বিভাগীয় স্বীকৃতি

প্রাথমিক শিক্ষা খাতে উল্লেখযোগ্য অবদান ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে সফলতার স্বীকৃতি হিসেবে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগীয় পর্যায়ে “শ্রেষ্ঠ জেলা প্রশাসক” নির্বাচিত হয়েছেন। “প্রাথমিক শিক্ষা পদক-২০২৬”-এর আওতায় এই স্বীকৃতি দেওয়া হয়।

জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, বিদ্যালয়মুখী শিক্ষার্থী বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার মান তদারকি, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষক-অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখেন তিনি।

তার এসব উদ্যোগে জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা, উপস্থিতি ও মানোন্নয়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলে শিক্ষা প্রশাসন ও স্থানীয় সচেতন মহল মনে করছেন।

এই স্বীকৃতি পাওয়ার পর জেলা শিক্ষা প্রশাসন, শিক্ষক সমাজ, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন সামাজিক সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছে। তারা মনে করছেন, এটি নীলফামারী জেলার শিক্ষা খাতে সম্মিলিত অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ অর্জন।

প্রতিক্রিয়ায় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর