বাংলাদেশ

রংপুরে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

Icon
রংপুর ব্যুরো
প্রকাশঃ জানুয়ারী ৩, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে রংপুরের দুই আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) রংপুর-৩ ও রংপুর-৪ আসনের মনোনয়ন যাচাই শেষে এ সিদ্ধান্ত জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।

রংপুর-৩ আসনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন স্বতন্ত্র রিটা রহমান, বাসদ (মার্কসবাদী) আনোয়ারুল ইসলাম বাবলু ও খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল। এ আসনে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপির সামসুজ্জামান সামু, জাতীয় পার্টির জিএম কাদের, জামায়াতে ইসলামীর অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, ইসলামী আন্দোলনের মুহাম্মদ আমিরুজ্জামান পিয়ালসহ মোট সাতজন।
রংপুর-৪ আসনে মনোনয়ন বাতিল হয়েছে জাতীয় পার্টির আব্দুস সালাম এবং স্বতন্ত্র প্রার্থী শাহ আলম বাশার ও জয়নুল আবেদিনের। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপির এমদাদুল হক ভরসা, জাতীয় পার্টির আবু নাসের শাহ মাহবুবার রহমান, ইসলামী আন্দোলনের মুহাম্মদ জাহিদ হোসেনসহ সাতজন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান জানান, বকেয়া পাওনা, মামলার তথ্য গোপন, দলীয় প্রধানের স্বাক্ষরযুক্ত মনোনয়নপত্রের ঘাটতি এবং স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটার তালিকায় ত্রুটির কারণে এসব মনোনয়ন বাতিল করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১ জানুয়ারি) রংপুর-১ ও ২ আসনের মনোনয়ন যাচাই করা হয়, যেখানে রংপুর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী মঞ্জুম আলীর মনোনয়ন বাতিল হয়।
 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
বকশীগঞ্জ থেকে অপহৃত মাদ্রাসাছাত্রী নরসিংদীতে উদ্ধার

  মালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে অপহৃত ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে আট দিন পর উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নরসিংদীর মাধবদী থানার গদাইর এলাকা থেকে যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়। র‌্যাব-১৪ জানায়, ভিকটিম স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। অভিযুক্ত মো. রোমান মিয়া (২০) ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত ও প্রলোভন দেখিয়ে আসছিল। গত ৩০ মার্চ সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশের সড়ক থেকে তাকে জোরপূর্বক সিএনজিতে তুলে অপহরণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ৫ এপ্রিল বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর র‌্যাব-১৪ এর সিপিসি-১ (জামালপুর) ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং আসামিদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। পরবর্তীতে র‌্যাব-১১ এর সহায়তায় পরিচালিত যৌথ অভিযানে অপহৃত ছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ভিকটিমকে নিরাপদ হেফাজতে রেখে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, মূল আসামি রোমান মিয়াসহ জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।    

তানিয়া আক্তার এপ্রিল ৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বরিশালে লাইসেন্স ছাড়া মজুদকৃত জ্বালানি তেল জব্দ ও জরিমানা

ফার্মগেটে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল চক্রের ১৪ সদস্য গ্রেফতার

গ্রিন লাইফ হাসপাতালে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে দুই ইউনিট

রাজধানীর গ্রিন রোডে অবস্থানরত গ্রিন লাইফ হাসপাতালে বুধবার (৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আহত বা হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি। খবর পেয়ে হাসপাতালের রোগী ও স্বজনরা আতঙ্কিত পরিস্থিতিতে নিরাপদ স্থানে সরানো হয়েছে।  ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে, আগুন লাগার কারণ দ্রুত তদন্ত করা হবে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৮, ২০২৬ 0

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির

ছবি: প্রতিনিধি

সালথায় ১২ বছর পর ঐতিহ্যবাহি ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে হতদরিদ্রদের মাঝে টিউবওয়েল বিতরণ

ছবি: প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলে নতুন টিউবওয়েলে আগুন, আতঙ্কে স্থানীয়রা

  নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে একটি নতুন টিউবওয়েলে পানির সঙ্গে গ্যাস বের হওয়ার কারণে আগুন জ্বলে উঠেছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয় আব্দুল মতিন সম্প্রতি নিজের বসতঘরের পাশে ৬০ ফুট গভীর একটি টিউবওয়েল স্থাপন করেন। টিউবওয়েল বসানোর পর থেকে পানি ওঠার সময় তীব্র গন্ধ ও বুদবুদের শব্দ পাওয়া যাচ্ছিল। পরে টিউবওয়েলের মুখে দিয়াশলাই জ্বালালে সেখানে আগুন জ্বলে ওঠে, যা দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, বিষয়টি নজরে এসেছে এবং পরীক্ষা ছাড়া নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। বিশেষজ্ঞরা বলছেন, ভূগর্ভস্থ গ্যাসের উপস্থিতির কারণে এমন ঘটনা ঘটতে পারে, তাই ঝুঁকি নিরূপণের জন্য দ্রুত পরীক্ষা-নিরীক্ষা জরুরি।  

নোয়াখালী প্রতিনিধি> এপ্রিল ৭, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

মেঘনায় আটক ১৯ জেলেকে জরিমানা

ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

ইসলামপুরে ইজিবাইক চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার

0 Comments