বাংলাদেশ

গাজীপুরের তিনটি আসনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

Icon
গাজীপুর
প্রকাশঃ জানুয়ারী ৩, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গাজীপুরের তিনটি আসনে মোট ১৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আলম হোসেন বিষয়টি জানিয়ে দেন।
গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনে যথাযথ ডকুমেন্ট না থাকায় জাতীয় পার্টির শফিকুল ইসলাম ও গণফ্রন্টের মোঃ আতিকুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়।
গাজীপুর-২ আসনে সর্বাধিক আটজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এক শতাংশ ভোটারের বৈধ সমর্থন না থাকা, হলফনামা ও ফলকনামায় ত্রুটি এবং স্বাক্ষরের ঘাটতির কারণে মোঃ আতিকুল ইসলাম, খন্দকার রুহুল আমিন, জিত বড়ুয়া, তাপসী তন্ময় চৌধুরি, মাহফুজুর রহমান খান, ইসরাফিল মিয়া, শরিফুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন সরকারের মনোনয়ন বাতিল করা হয়।
গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কাগজপত্রে ত্রুটি ও নির্বাচন কমিশনের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর ফলে গাজীপুরের নির্বাচনী সমীকরণে পরিবর্তন এসেছে। জেলা নির্বাচন কর্মকর্তারা জানান, কঠোর যাচাই-বাছাইয়ের ফলে নির্বাচনে কেবল নিয়মতান্ত্রিক ও যোগ্য প্রার্থীরাই মাঠে টিকে থাকবেন। গাজীপুর-৪ ও ৫ আসনের মনোনয়ন বাছাই বিকেল ২টা থেকে শুরু হবে।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
বকশীগঞ্জ থেকে অপহৃত মাদ্রাসাছাত্রী নরসিংদীতে উদ্ধার

  মালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে অপহৃত ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে আট দিন পর উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নরসিংদীর মাধবদী থানার গদাইর এলাকা থেকে যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়। র‌্যাব-১৪ জানায়, ভিকটিম স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। অভিযুক্ত মো. রোমান মিয়া (২০) ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত ও প্রলোভন দেখিয়ে আসছিল। গত ৩০ মার্চ সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশের সড়ক থেকে তাকে জোরপূর্বক সিএনজিতে তুলে অপহরণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ৫ এপ্রিল বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর র‌্যাব-১৪ এর সিপিসি-১ (জামালপুর) ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং আসামিদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। পরবর্তীতে র‌্যাব-১১ এর সহায়তায় পরিচালিত যৌথ অভিযানে অপহৃত ছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ভিকটিমকে নিরাপদ হেফাজতে রেখে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, মূল আসামি রোমান মিয়াসহ জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।    

তানিয়া আক্তার এপ্রিল ৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বরিশালে লাইসেন্স ছাড়া মজুদকৃত জ্বালানি তেল জব্দ ও জরিমানা

ফার্মগেটে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল চক্রের ১৪ সদস্য গ্রেফতার

গ্রিন লাইফ হাসপাতালে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে দুই ইউনিট

রাজধানীর গ্রিন রোডে অবস্থানরত গ্রিন লাইফ হাসপাতালে বুধবার (৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আহত বা হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি। খবর পেয়ে হাসপাতালের রোগী ও স্বজনরা আতঙ্কিত পরিস্থিতিতে নিরাপদ স্থানে সরানো হয়েছে।  ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে, আগুন লাগার কারণ দ্রুত তদন্ত করা হবে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৮, ২০২৬ 0

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির

ছবি: প্রতিনিধি

সালথায় ১২ বছর পর ঐতিহ্যবাহি ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে হতদরিদ্রদের মাঝে টিউবওয়েল বিতরণ

ছবি: প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলে নতুন টিউবওয়েলে আগুন, আতঙ্কে স্থানীয়রা

  নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে একটি নতুন টিউবওয়েলে পানির সঙ্গে গ্যাস বের হওয়ার কারণে আগুন জ্বলে উঠেছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয় আব্দুল মতিন সম্প্রতি নিজের বসতঘরের পাশে ৬০ ফুট গভীর একটি টিউবওয়েল স্থাপন করেন। টিউবওয়েল বসানোর পর থেকে পানি ওঠার সময় তীব্র গন্ধ ও বুদবুদের শব্দ পাওয়া যাচ্ছিল। পরে টিউবওয়েলের মুখে দিয়াশলাই জ্বালালে সেখানে আগুন জ্বলে ওঠে, যা দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, বিষয়টি নজরে এসেছে এবং পরীক্ষা ছাড়া নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। বিশেষজ্ঞরা বলছেন, ভূগর্ভস্থ গ্যাসের উপস্থিতির কারণে এমন ঘটনা ঘটতে পারে, তাই ঝুঁকি নিরূপণের জন্য দ্রুত পরীক্ষা-নিরীক্ষা জরুরি।  

নোয়াখালী প্রতিনিধি> এপ্রিল ৭, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

মেঘনায় আটক ১৯ জেলেকে জরিমানা

ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

ইসলামপুরে ইজিবাইক চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার

0 Comments