বাংলাদেশ

পঞ্চগড়ে সারজিস আলম ও নওশাদ জমিরের একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার

Icon
আমির খসরু লাবলু
প্রকাশঃ জানুয়ারী ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম এবং বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও একই আসনের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির একসঙ্গে দেশ ও পঞ্চগড়ের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন।
শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তারা এ প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তারা কোলাকুলি করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দৃষ্টান্ত স্থাপন করেন।
সারজিস আলম বলেন, দল ও আদর্শ ভিন্ন হলেও পঞ্চগড় ও দেশের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করবে। নির্বাচন শেষের পরও এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ব্যারিস্টার নওশাদ জমির বলেন, দলের শোকের মধ্যেও সাংবিধানিক নিয়ম অনুযায়ী বিএনপি নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি সারজিস আলমের বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান জানান, পঞ্চগড় জেলার দুইটি আসনে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে পঞ্চগড়-১ আসনে সাতজন এবং পঞ্চগড়-২ আসনে পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে পঞ্চগড়-১ আসনে একজন এবং পঞ্চগড়-২ আসনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
সৈয়দপুরে নানা কর্মসূচিতে স্কাউট দিবস পালন

  নীলফামারীর সৈয়দপুরে বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে স্কাউট দিবস পালন করা হয়েছে। দিবসটি উদযাপনে আলোচনা সভা, শোভাযাত্রা এবং পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল। শতাধিক স্কাউট এবং কাব উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপজেলা পরিষদ চত্বরে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। তিনি বলেন, “নিজে ভালো হতে হবে, তারপর অন্যকেও ভালো রাখতে হবে। এটি একজন স্কাউটের আদর্শগত করণীয়।” আলোচনা সভায় সৈয়দপুর উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. রেজাউল করিম, সহ-কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, কাশিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানচু চৌধুরী, শিক্ষক রওশন আরা, আজিজুল বারি বসুনিয়া, স্কাউট লিডার মো. শাকিল, কাব লিডার হোমায়রা বেগম এবং কোষাধ্যক্ষ ওমর ফারুক বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, সামাজিক সচেতনতা এবং স্কাউট আদর্শের প্রতি আগ্রহ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  

সৈয়দপুর, নীলফামারী এপ্রিল ৮, ২০২৬ 0

ঢামেক জরুরি বিভাগে শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ

ছবি: প্রতিনিধি

বর্মন পরিবারের সম্পত্তি দখলের অভিযোগে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আগামী ৩ দিন ধীরগতিতে থাকতে পারে দেশের ইন্টারনেট

ছবি: প্রতিনিধি
ফরিদপুরে অব্যবস্থাপনায় ডাস্টবিন ঘিরে জনদুর্ভোগ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

  ফরিদপুর শহরের গোয়ালচামট পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কের পাশে স্থাপিত একটি ডাস্টবিন দীর্ঘদিন ধরে যথাযথ ব্যবস্থাপনার অভাবে জনস্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নিয়মিত অপসারণের অভাবে সেখানে জমে থাকা আবর্জনা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পথচারী, রোগী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা মারাত্মক ভোগান্তির মুখে পড়ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, আশপাশে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তর থাকায় পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। বিশেষ করে স্কুলগামী শিশুদের প্রতিদিন এই দূষিত পরিবেশের মধ্য দিয়ে চলাচল করতে হওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে মশা-মাছির বিস্তার ঘটায় ডেঙ্গু, ডায়রিয়া ও টাইফয়েডসহ সংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ উঠেছে। ব্যবসায়ীরা জানান, দুর্গন্ধের কারণে ক্রেতা কমে যাওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। এ অবস্থায় স্থানীয় নাগরিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় অসন্তোষ প্রকাশ করে অবিলম্বে ডাস্টবিনটি অপসারণ বা স্থানান্তরের দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর সামাজিক আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সচেতন মহলের মতে, জনস্বার্থ ও স্বাস্থ্য সুরক্ষার প্রশ্নে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।    

ফরিদপুর প্রতিনিধি> এপ্রিল ৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বকশীগঞ্জ থেকে অপহৃত মাদ্রাসাছাত্রী নরসিংদীতে উদ্ধার

ছবি: প্রতিনিধি

বরিশালে লাইসেন্স ছাড়া মজুদকৃত জ্বালানি তেল জব্দ ও জরিমানা

ফার্মগেটে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল চক্রের ১৪ সদস্য গ্রেফতার

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে হয়রানি করা দালাল চক্রের বিরুদ্ধে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) তৎপরতা দেখিয়ে ১৪ জনকে আটক করেছে।  বুধবার (৮ এপ্রিল) র‍্যাব-২-এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৬ জনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আটককৃতদের মধ্যে তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছাড় দেওয়া হয়েছে, বাকি ব্যক্তিদের বিরুদ্ধে নিবিড় তদন্ত চলমান। অভিযানের লক্ষ্য ছিল সাধারণ গ্রাহকদের প্রতারণা ও মধ্যস্বত্বভোগী দালালদের হাত থেকে সুরক্ষা দেওয়া। অভিযান থেকে জানা গেছে, সংঘবদ্ধ এই চক্র পাসপোর্ট দ্রুত পাওয়ার প্রলোভনে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত, অনেক ক্ষেত্রে টাকা নেওয়ার পরও পাসপোর্ট প্রদান বা জাল কাগজপত্র সরবরাহের মাধ্যমে গ্রাহকদের হয়রানি করত। পাসপোর্ট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা র‍্যাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং জানিয়েছেন, নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাধারণ মানুষের হয়রানি কমবে এবং দালাল চক্রের কার্যক্রম বাধাগ্রস্ত হবে। তারা গ্রাহকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেছেন, আবেদন প্রক্রিয়ায় দালালের সাহায্য না নিয়ে নিজে সরাসরি ফরম পূরণ ও অর্থ জমা দেওয়া উচিত। র‍্যাব জানিয়েছে, সরকারি সেবা প্রাপ্তি সহজ ও নির্বিঘ্ন করতে রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ অফিসেও পর্যায়ক্রমে এই ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত রাখা হবে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৮, ২০২৬ 0

গ্রিন লাইফ হাসপাতালে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে দুই ইউনিট

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির

ছবি: প্রতিনিধি

সালথায় ১২ বছর পর ঐতিহ্যবাহি ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

0 Comments