ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) দেশের ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হওয়া এই ব্যবস্থায়, পরের দিনের অ্যাপয়েন্টমেন্ট সন্ধ্যা ৬টা থেকে বুক করা যাবে।
আবেদনকারীদের বিকেল ৫টা ৩০ এর আগে সাইনআপ ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
আইভ্যাক জানিয়েছে, নতুন সিস্টেমে প্রতিটি ব্যবহারকারীকে ইমেইল ও মোবাইলে ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। সাইনআপ ও ডকুমেন্ট আপলোডের পরই অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা হবে। স্লট বুক করার পর আবেদনকারীকে নির্ধারিত ভিসা ফি প্রদানের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
নতুন এই ব্যবস্থা জাল অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ রোধে এবং আবেদনকারীদের জন্য সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করতে গৃহীত হয়েছে। আইভ্যাক সকলকে নির্দেশিকাগুলো সতর্কভাবে অনুসরণের জন্য অনুরোধ করেছে।
ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) দেশের ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হওয়া এই ব্যবস্থায়, পরের দিনের অ্যাপয়েন্টমেন্ট সন্ধ্যা ৬টা থেকে বুক করা যাবে। আবেদনকারীদের বিকেল ৫টা ৩০ এর আগে সাইনআপ ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। আইভ্যাক জানিয়েছে, নতুন সিস্টেমে প্রতিটি ব্যবহারকারীকে ইমেইল ও মোবাইলে ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। সাইনআপ ও ডকুমেন্ট আপলোডের পরই অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা হবে। স্লট বুক করার পর আবেদনকারীকে নির্ধারিত ভিসা ফি প্রদানের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নতুন এই ব্যবস্থা জাল অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ রোধে এবং আবেদনকারীদের জন্য সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করতে গৃহীত হয়েছে। আইভ্যাক সকলকে নির্দেশিকাগুলো সতর্কভাবে অনুসরণের জন্য অনুরোধ করেছে।
হরমুজ প্রণালিকে ঘিরে আবারও সামরিক ও কূটনৈতিক উত্তেজনার ইঙ্গিত মিলেছে। ওমানের উত্তরাঞ্চলে একটি মার্কিন পতাকাবাহী তেলবাহী জাহাজকে ইরানের নৌযানগুলো ধাওয়া করেছে—এমন তথ্য দিয়েছে আন্তর্জাতিক সামুদ্রিক ঝুঁকি পর্যবেক্ষণকারী সংস্থা ভ্যানগার্ড। সংস্থাটির দাবি অনুযায়ী, ‘স্টেনা ইম্পেরেটিভ’ নামের ট্যাংকারটি আন্তর্জাতিক নৌপথে চলাচল করছিল এবং ইরানের স্বীকৃত জলসীমায় প্রবেশ করেনি। এ অবস্থায় কয়েকটি ইরানি গানবোট জাহাজটির কাছে এসে ইঞ্জিন বন্ধ করে থামার নির্দেশ দেয় এবং জাহাজে ওঠার প্রস্তুতিও নেয়। তবে ট্যাংকারটি গতি বাড়িয়ে পরিস্থিতি এড়িয়ে যায়। পরে একটি মার্কিন যুদ্ধজাহাজ জাহাজটিকে নিরাপত্তা দিয়ে নির্ধারিত পথে এগিয়ে নেয়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে এক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। এ ঘটনার আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) জানায়, ওমান উপকূল থেকে প্রায় ১৬ নটিক্যাল মাইল দূরে সশস্ত্র নৌযানের একটি দল একটি বাণিজ্যিক জাহাজ আটকের চেষ্টা করেছিল। ঘটনাটি হরমুজ প্রণালির ট্রাফিক সেপারেশন স্কিমের ভেতরে ঘটেছে বলে জানানো হলেও সংশ্লিষ্ট জাহাজের পরিচয় প্রকাশ করা হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানায় সংস্থাটি। অন্যদিকে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, একটি জাহাজ প্রয়োজনীয় আইনি অনুমতি ছাড়া ইরানের জলসীমায় প্রবেশ করেছিল। সতর্ক করার পর সেটি এলাকা ত্যাগ করে এবং কোনো নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেনি। উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট। পারস্য উপসাগরের তেল উৎপাদনকারী দেশগুলোর অধিকাংশ অপরিশোধিত তেল এই পথ ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে পৌঁছে। ফলে এই অঞ্চলে যেকোনো সামরিক বা নিরাপত্তাজনিত উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে।
যুক্তরাষ্ট্রে প্রকাশিত জেফ্রি এপস্টেইন–সংক্রান্ত নথিকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সদ্য উন্মুক্ত হওয়া তথাকথিত ‘এপস্টেইন ফাইলস’-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উল্লেখ করে কিছু দাবি করা হলেও ভারত সরকার তা কঠোর ভাষায় নাকচ করেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট–এর প্রতিবেদনে বলা হয়, প্রকাশিত নথির অংশ হিসেবে একটি ই–মেইলের সূত্র ধরে দাবি করা হয়েছে—২০১৭ সালে ইসরায়েল সফরের প্রস্তুতি নিয়ে মোদি নাকি যুক্তরাষ্ট্রে যৌন অপরাধে দণ্ডিত ও বিতর্কিত অর্থলগ্নিকারী জেফ্রি এপস্টেইনের সঙ্গে পরামর্শ করেছিলেন। ওই ই–মেইলে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যেই এ সফর করা হয়েছিল। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগকে “ভিত্তিহীন, রুচিহীন ও একজন দণ্ডিত অপরাধীর কল্পনাপ্রসূত বক্তব্য” হিসেবে আখ্যা দিয়ে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ২০১৭ সালের জুলাইয়ে প্রধানমন্ত্রীর ইসরায়েল সফরের ঘটনা ছাড়া বাকি সব দাবি অবিশ্বাস্য ও গুরুত্বহীন। এ বিষয়ে এখনো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। উল্লেখ্য, ২০১৭ সালের জুলাইয়ে নরেন্দ্র মোদি ইসরায়েল সফর করেন, যা ছিল ভারতের কোনো প্রধানমন্ত্রীর প্রথম সরকারি ইসরায়েল সফর। ওই সফরে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ২৫ বছর পূর্তি উদযাপন করা হয়। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নির্দেশে ২০২৫ সালের নভেম্বরে জেফ্রি এপস্টেইন–সংক্রান্ত বিপুল পরিমাণ নথি প্রকাশ করা হয়, যার ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে এসব বিতর্কিত তথ্য সামনে এসেছে।