জাতীয়

ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক আজ

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জানুয়ারী ১৫, ২০২৬


রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাক্ষাৎ নির্ধারিত হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, যমুনায় অবস্থিত প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনেই এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের এজেন্ডা ও আলোচ্য বিষয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

মধ্যপ্রাচ্যগামী ঢাকার ৫৪টি ফ্লাইট বাতিল, যাত্রীরা উদ্বিগ্ন

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইল হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের আকাশসীমা সাময়িক বন্ধ হওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ শনিবার (২৮ ফেব্রুয়রি) থেকে রোববার (০১ মার্চ) পর্যন্ত এই তথ্য নিশ্চিত করেছেন। ফ্লাইট বাতিলের ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-মদিনা (বিজি ৩৩৭) ও ঢাকা-জেদ্দা (বিজি ৩৩৫) আজ বিকেল ও সন্ধ্যায় পুনঃনির্ধারিত সময়ে যাত্রা করবে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের রিয়াদ, জেদ্দা ও মাস্কাটগামী ফ্লাইটগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে, তবে দুবাই, আবুধাবী, শারজাহ ও দোহাগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রয়েছে। বিমান সংস্থাগুলো যাত্রীদের আগাম সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ১, ২০২৬ 0

“জনগণের ভাগ্যোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে”: প্রধানমন্ত্রী

ধর্ষণ মামলার আসামিদের আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী

সাপ্তাহিক ছুটিতেও অফিস করছেন প্রধানমন্ত্রী

জামায়াতের ইফতারে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এই ইফতার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে। দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ আয়োজনের উদ্যোগ নেন। এর আগে ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আমন্ত্রণ প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৮, ২০২৬ 0
মোহন রায়হান

মনোনয়ন থাকা সত্ত্বেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাননি  মোহন রায়হান

খুব দ্রুত পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: প্রতিনিধি

অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে নোটিশটি প্রেরণ করেন। আইনি নোটিশে বলা হয়েছে, রাষ্ট্রপতি সাম্প্রতিক সময়ে জাতীয় প্রতীক ও সাংবিধানিক শপথের প্রতি অসম্মানসূচক মন্তব্য করেছেন, যা শপথ ভঙ্গের অন্তর্ভুক্ত। তাই তাঁকে অপসারণ করে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নিয়োগের ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেয়া হয়েছে। নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না হলে আইন অনুসারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।  

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 0

জামিন পেলেন সাবেক এমপি আবদুর রহমান বদি

হাইকোর্টের পাঁচ মামলায় জামিন পেলেন আইভী রহমান

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস দিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ

0 Comments