বাংলাদেশ

দুই মেয়ের স্বপ্ন ও ঋণের বোঝা রেখে লেবাননে ড্রোন হামলায় নিহত প্রবাসী শফিকুল

Icon
সাতক্ষীরা
প্রকাশঃ মে ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি


 
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন সাতক্ষীরার সদর উপজেলার ভালুকাচাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম (৪০) এবং আশাশুনি উপজেলার কাঁদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম নাহিদ (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১১ মে) দক্ষিণ লেবাননের জেবদিন এলাকায় ড্রোন হামলায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তারা সেখানে ফলের বাগানে শ্রমিক হিসেবে কাজ করতেন।


নিহত শফিকুল ইসলামের পরিবার জানায়, সংসারের অভাব দূর করতে এবং দুই মেয়ের উচ্চশিক্ষার খরচ জোগাতে গত রমজানে প্রায় ৬ লাখ টাকা ঋণ নিয়ে তিনি লেবাননে যান। স্ত্রী ও সন্তানদের শেষ কথায় তিনি লেখাপড়া চালিয়ে যাওয়ার পাশাপাশি পরিবারের দেখাশোনার অনুরোধ করেন।
শফিকুলের স্ত্রী রুমা খাতুন বলেন, স্বামী সবসময় আশ্বস্ত করতেন যে বিদেশে কাজ করে ঋণ শোধ করবেন এবং সংসারের অভাব ঘুচাবেন। কয়েক ঘণ্টার ব্যবধানে তার মৃত্যুসংবাদ আসে।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে শোকাহত স্বজনরা। বৃদ্ধ বাবা-মা ও দুই কন্যা এখন চরম অনিশ্চয়তায় পড়েছেন।
স্থানীয়রা জানান, শফিকুল ও নাহিদ একই সঙ্গে লেবাননে গিয়ে একসঙ্গে কাজ করতেন। স্বজনদের মাধ্যমে প্রথমে মৃত্যুর খবর নিশ্চিত হয় এবং পরে বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করে।
নিহতদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

 

বাংলাদেশ

আরও দেখুন
ঈদুল আজহাকে সামনে রেখে মার্কেট খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ

বিদ্যুৎ সংকট মোকাবিলায় পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে ঈদুল আজহা পর্যন্ত রাজধানীসহ দেশের মার্কেট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ দোকান মালিক সমিতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের পূর্ববর্তী নির্দেশনায় এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টায় বন্ধ রাখার বিধান থাকলেও বাণিজ্যিক স্বার্থ ও ঈদকে কেন্দ্র করে ক্রয়-বিক্রয়ের চাপ বিবেচনায় সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত সব মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এতে আরও জানানো হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর সময় বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তবে এ সময়ের মধ্যে কোনো ধরনের আলোকসজ্জা বা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।  

নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৬ 0

৪০ বছর বয়সে ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা

ছবি: প্রতিনিধি

দুই মেয়ের স্বপ্ন ও ঋণের বোঝা রেখে লেবাননে ড্রোন হামলায় নিহত প্রবাসী শফিকুল

ছবি: প্রতিনিধি

নানা আয়োজনে পঞ্চগড়ে আর্ন্তজাতিক নার্স দিবস পালিত

বাবার মরদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় বসল ছেলে

বাবার মরদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষার হলে বসলো সুনামগঞ্জের শিক্ষার্থী সাইফ হোসেন জয়। গভীর শোকের মধ্যেও ভবিষ্যতের লড়াই থামিয়ে না রেখে সোমবার (১১ মে) সকালে সে ভূগোল ও পরিবেশ বিষয়ের পরীক্ষায় অংশ নেয়। আগের রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তার বাবা আবদুল বাসেত বকুল। ভোরে বাড়িতে মরদেহ পৌঁছানোর পর স্বজনদের অনুরোধে কান্নাভেজা চোখেই পরীক্ষাকেন্দ্রে যায় সাইফ। কেন্দ্রসচিব জানান, পুরো পরীক্ষাজুড়েই বারবার কান্নায় ভেঙে পড়ছিল সে। পরীক্ষা শেষে সাইফ বলে, বাবার মুখটাই বারবার চোখের সামনে ভেসে উঠছিল। পরে দুপুরে নিজ গ্রামের মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তার বাবাকে দাফন করা হয়।  

নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৬ 0

মায়ের সঙ্গে কারাগারে দুধের শিশু, জেলগেটে অপেক্ষায় ২ সন্তান

চুরি করতে গিয়ে গ্রিলে আটকে যুবকের আকুতি, ‘স্যার বের হতে পারছি না

সৈয়দপুরে বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে সড়ক নির্মাণের কাজ!

ঢাকা থেকে ট্রেনে করে বন্ধুর সঙ্গে ঘুরতে এসে মেঘনায় ডুবে কলেজছাত্র নিখোঁজ

  বন্ধুদের সঙ্গে ভ্রমণে এসে নরসিংদীর মেঘনায় নিখোঁজ হয়েছেন ঢাকার বি.এফ. শাহীন কলেজের এক শিক্ষার্থী।কয়েক বন্ধুর সঙ্গে ট্রেনে করে নরসিংদীতে আসে মাহির।    সোমবার (১১ মে) সকালে জেলার নাগরিয়াকান্দি এলাকায় গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান মাহির শাহরিয়ার নামে ওই কলেজছাত্র। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি। নরসিংদী ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রাথমিক তল্লাশি চালানো হলেও নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান মেলেনি। পরবর্তীতে উদ্ধার অভিযান জোরদারে ঢাকা থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।  

নিজস্ব প্রতিবেদক মে ১১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শাটডাউন কর্মসূচি

ছবি: প্রতিনিধি

আগামী এক মাসের মধ্যে হাম নিয়ন্ত্রণে আসবে : স্বাস্থ্য মন্ত্রী

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের মানববন্ধন

0 Comments