বাংলাদেশ

বাবার মরদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় বসল ছেলে

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মে ১২, ২০২৬


বাবার মরদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষার হলে বসলো সুনামগঞ্জের শিক্ষার্থী সাইফ হোসেন জয়।


গভীর শোকের মধ্যেও ভবিষ্যতের লড়াই থামিয়ে না রেখে সোমবার (১১ মে) সকালে সে ভূগোল ও পরিবেশ বিষয়ের পরীক্ষায় অংশ নেয়। আগের রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তার বাবা আবদুল বাসেত বকুল। ভোরে বাড়িতে মরদেহ পৌঁছানোর পর স্বজনদের অনুরোধে কান্নাভেজা চোখেই পরীক্ষাকেন্দ্রে যায় সাইফ।
কেন্দ্রসচিব জানান, পুরো পরীক্ষাজুড়েই বারবার কান্নায় ভেঙে পড়ছিল সে। পরীক্ষা শেষে সাইফ বলে, বাবার মুখটাই বারবার চোখের সামনে ভেসে উঠছিল। পরে দুপুরে নিজ গ্রামের মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তার বাবাকে দাফন করা হয়।

 

বাংলাদেশ

আরও দেখুন
৪০ বছর বয়সে ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা

সংসার, দারিদ্র্য আর সময়ের দীর্ঘ ব্যবধান পেরিয়ে অবশেষে এসএসসি পরীক্ষার হলে বসেছেন নাটোরের ফুলঝড়ি বেগম। ৪০ বছর বয়সী এই নারী এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন নিজের ছেলে মনিরুল ইসলামের সঙ্গেই— যা এলাকায় ব্যতিক্রমী আলোচনার জন্ম দিয়েছে। লালপুর উপজেলার নওপাড়া গ্রামের বাসিন্দা ফুলঝড়ি বেগম ও তার ছেলে দুজনই মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষার্থী। বর্তমানে তারা মধুবাড়ি দাখিল মাদ্রাসা কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিচ্ছেন। ফুলঝড়ি বেগম জানান, অল্প বয়সে বিয়ের কারণে তার পড়াশোনা থেমে গেলেও শিক্ষা অর্জনের স্বপ্ন কখনো হারিয়ে যায়নি। পরিবারের সহযোগিতায় বহু বছর পর সেই স্বপ্ন পূরণের সুযোগ পেয়েছেন তিনি। অন্যদিকে, ভ্যানচালক ও দিনমজুর স্বামী নজরুল ইসলাম বলেন, শিক্ষিত মা একটি শিক্ষিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আর্থিক কষ্টের মধ্যেও স্ত্রীর পড়াশোনার ইচ্ছাকে সমর্থন দিয়েছেন তিনি। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ এ ঘটনাকে নারী শিক্ষা ও আজীবন শিক্ষার অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে বলেন, বয়স নয়— ইচ্ছাশক্তিই শিক্ষার সবচেয়ে বড় শক্তি।  

নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

দুই মেয়ের স্বপ্ন ও ঋণের বোঝা রেখে লেবাননে ড্রোন হামলায় নিহত প্রবাসী শফিকুল

ছবি: প্রতিনিধি

নানা আয়োজনে পঞ্চগড়ে আর্ন্তজাতিক নার্স দিবস পালিত

বাবার মরদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় বসল ছেলে

মায়ের সঙ্গে কারাগারে দুধের শিশু, জেলগেটে অপেক্ষায় ২ সন্তান

লক্ষ্মীপুরে হামলার মামলায় এক নারীকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানোর পর মানবিক এক দৃশ্যের জন্ম হয়েছে জেলা কারাগার প্রাঙ্গণে। অভিযুক্ত ফারহানা আক্তার শিল্পীর সঙ্গে কারাগারে যেতে হয়েছে তার দুধের শিশুকেও, আর জেলগেটের বাইরে স্কুলড্রেস পরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তার আরও দুই সন্তানকে। সোমবার (১১ মে) বিকেলে আদালতের নির্দেশে শিল্পী ও আরেক আসামিকে কারাগারে পাঠানো হয়। মামলার এজাহারে বাদীর ওপর রড দিয়ে হামলার অভিযোগ আনা হলেও মেডিকেল প্রতিবেদনে সাধারণ জখমের উল্লেখ রয়েছে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা।  তাদের দাবি, অভিযোগের প্রকৃতি জামিনযোগ্য হলেও আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে প্রিজনভ্যানে মায়ের কোলে শিশুকে এবং জেলগেটে উদ্বিগ্ন দুই সন্তানকে দেখা যায়। বিষয়টি ঘিরে স্থানীয় মহলে মানবিক ও আইনি আলোচনা তৈরি হয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আড়াই বছরের শিশু সন্তানকে সঙ্গে নিয়েই বর্তমানে কারাগারে রয়েছেন শিল্পী।  

নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৬ 0

চুরি করতে গিয়ে গ্রিলে আটকে যুবকের আকুতি, ‘স্যার বের হতে পারছি না

সৈয়দপুরে বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে সড়ক নির্মাণের কাজ!

ঢাকা থেকে ট্রেনে করে বন্ধুর সঙ্গে ঘুরতে এসে মেঘনায় ডুবে কলেজছাত্র নিখোঁজ

ছবি: প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শাটডাউন কর্মসূচি

  পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা শাটডাউন কর্মসূচি পালন করছেন। আজ সোমবার (১১ মে) সকাল থেকে তারা একাডেমিকসহ সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে প্রধান ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় আন্দোলনরত শিক্ষকরা উপাচার্যকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীদের পদোন্নতি, বিশ্ববিদ্যালয়ের সংবিধি সংশোধন এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দাবি জানানো হলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। শিক্ষকরা বলেন, সর্বশেষ সিন্ডিকেট সভায় উপাচার্য দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। ফলে বাধ্য হয়ে তারা শাটডাউন কর্মসূচিতে গেছেন। তারা আরও জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।  

বরিশাল মে ১১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

আগামী এক মাসের মধ্যে হাম নিয়ন্ত্রণে আসবে : স্বাস্থ্য মন্ত্রী

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের মানববন্ধন

আজ রাজধানীসহ যেসব এলাকায় ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

0 Comments