শিরোনাম
নদীবন্দরে ১ নম্বর সংকেত

১৪ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১৪ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ১৪টি জেলার ওপর দিয়ে রোববার (২১ জুন) দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যকর এ সতর্কবার্তায় নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নদীপথ ব্যবহারকারীদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পরবর্তী নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে আবহাওয়া অফিস।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর