শিরোনাম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. আনিসুর রহমান

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. আনিসুর রহমান

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আনিসুর রহমান।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯ অনুযায়ী তাকে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন এবং বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

ড. আনিসুর রহমান দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর মার্কেটিং বিভাগে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। শিক্ষা প্রশাসনেও তার অভিজ্ঞতা রয়েছে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব নাসরিন আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর