শিরোনাম

জ্বালানি সংকটে বন্ধ যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এয়ারলাইনস

জ্বালানি সংকটে বন্ধ যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এয়ারলাইনস

দীর্ঘ আর্থিক চাপ ও জ্বালানি ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বাজেট এয়ারলাইনস ‘স্পিরিট’ তাদের সব ধরনের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে। এতে সংস্থাটির বাণিজ্যিক কার্যক্রম কার্যত সমাপ্তির পথে।
শনিবার (২ মে) প্রতিষ্ঠানটি জানায়, টানা লোকসান, উচ্চ ঋণ এবং পরিচালন ব্যয়ের অস্থিতিশীলতা বিবেচনায় তারা আর ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখতে পারছে না। এর অংশ হিসেবে ইতোমধ্যে সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
এয়ারলাইনস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিকল্প এয়ারলাইনসে পুনরায় বুকিংয়ের পরামর্শ দেওয়া হয়েছে। ভোক্তা স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে।
এর আগে ২০২৪ ও ২০২৫ সালে কোম্পানিটি দেউলিয়াত্ব এড়াতে পুনর্গঠন প্রক্রিয়া গ্রহণ করেছিল, তবে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি ও পরিচালন ব্যয়ের চাপ সেই প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়।
ফ্লোরিডাভিত্তিক এই স্বল্পমূল্যের বিমান সংস্থাটি ১৯৮৩ সালে যাত্রা শুরু করে এবং কম ভাড়ার বিমান পরিষেবার জন্য যুক্তরাষ্ট্রে ব্যাপক পরিচিতি অর্জন করেছিল।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর