শিরোনাম

আদ্-দ্বীন হাসপাতালের ভেতরে মিলল বেকারি

আদ্-দ্বীন হাসপাতালের ভেতরে মিলল বেকারি

রাজধানীর একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে গিয়ে হাসপাতাল ভবনের ভেতরে পাউরুটি উৎপাদন কার্যক্রমের সন্ধান পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে বিধিবহির্ভূত কার্যক্রমের অভিযোগ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

শনিবার (৩০ মে) মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ কার্যক্রম দেখতে পান। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনের সময় হাসপাতাল ভবনের ভেতরে পরিচালিত বেকারির দৃশ্য বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হলে তা জনমনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। উল্লেখ্য, এর কয়েকদিন আগেই হাসপাতালটিতে একদিনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা নিয়ে উদ্বেগ ও প্রশ্ন তৈরি হয়েছিল। এখন হাসপাতালের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক নীতিমালা প্রতিপালনের বিষয়টিও আলোচনায় এসেছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর