শিরোনাম

বিশ্বকাপে ট্রেন ও বাসের ভাড়া কমল

বিশ্বকাপে ট্রেন ও বাসের ভাড়া কমল

২০২৬ বিশ্বকাপ ফুটবলে সব কিছুর দাম আকাশচুম্বী। স্টেডিয়ামে যাতায়াত নিয়ে তৈরি হওয়া বিতর্ক কিছুটা প্রশমিত হয়েছে। ব্যাপক সমালোচনার মুখে অবশেষে ট্রেন ও বাসের টিকিটের দাম কমানোর ঘোষণা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রাথমিক সিদ্ধান্তে ম্যানহাটন থেকে স্টেডিয়াম পর্যন্ত ট্রেনের টিকিটের দাম ধরা হয়েছিল ১৫০ ডলার (প্রায় ১৮ হাজার টাকা)। নতুন ঘোষণায় তা কমিয়ে ৯৮ ডলার করা হয়েছে।

অন্যদিকে, শাটল বাসের ভাড়া ৮০ ডলার থেকে কমিয়ে মাত্র ২০ ডলার নির্ধারণ করা হয়েছে। অথচ সাধারণ সময়ে এই রুটে যাতায়াতের খরচ মাত্র ১২.৯০ ডলার। ইংল্যান্ডের ফুটবল সমর্থক সমিতির নেতা থমাস কনক্যানন এই আকাশচুম্বী ভাড়াকে ‘অস্বাভাবিক’ বলে কঠোর সমালোচনা করেছিলেন। মূলত কাতার বা রাশিয়া বিশ্বকাপে যাতায়াত সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে থাকলেও যুক্তরাষ্ট্রে এমন চড়া মূল্য ভক্তদের ক্ষুব্ধ করে তোলে। নিউ জার্সির গভর্নর মাইকি শেরিল স্পষ্ট জানিয়েছিলেন যে, ফিফা ভর্তুকি না দিলে স্থানীয় করদাতাদের অর্থ এই খাতে খরচ করা হবে না। তবে শেষ পর্যন্ত বাণিজ্যিক স্পনসরশিপের সহায়তায় করদাতাদের ওপর চাপ না বাড়িয়েই ভাড়া কমানো সম্ভব হয়েছে।

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হকুল জানিয়েছেন, যাতায়াত ভাড়া যেন সবার নাগালে থাকে তাই বাসের ভাড়া ৭৫ শতাংশ কমানো হয়েছে। এছাড়া নিউ ইয়র্কবাসীদের জন্য ২০ শতাংশ টিকিট সংরক্ষিত রাখা হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর