শিরোনাম

ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে কুপিয়ে  হত্যা
ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিশ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে চানমারী মাউড়াপট্টিস্থ ফ্রেন্ডস ক্যাবল নামের ডিশ লাইনের অফিসে এ ঘটনা ঘটে।

নিহত নাছির উদ্দিন (৬০) ফতুল্লার ওই এলাকার মৃত সাইজউদ্দিনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ‘ফ্রেন্ডস ক্যাবল’ নামের ডিশ লাইনের সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানকালে হঠাৎ চিৎকার শুনে তারা এগিয়ে গিয়ে নাছির উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে খানপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় পাশের একটি বাড়ি থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ক্যাবল ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর