শিরোনাম

ঠাকুরগাঁওয়ে গৃহবধূ নির্যাতনের ঘটনায় শিক্ষকের বাড়িতে ভাঙচুর, রণক্ষেত্র এলাকা

ঠাকুরগাঁওয়ে গৃহবধূ নির্যাতনের ঘটনায় শিক্ষকের বাড়িতে ভাঙচুর, রণক্ষেত্র এলাকা
ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সিংপাড়া গ্রামে গৃহবধূ নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মাদ্রাসা শিক্ষক আজহারুল ইসলামের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে বুধবার ওই গৃহবধূকে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ঘটনার প্রতিবাদ ও অভিযুক্তের শাস্তির দাবিতে স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শিক্ষকের স্বজনদের বাড়িতে হামলা চালায়। এসময় ঘরবাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।

খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর