শিরোনাম

সৈয়দপুর বিমানবন্দরে জামায়াতের আমীরকে সংবর্ধনা

সৈয়দপুর বিমানবন্দরে জামায়াতের আমীরকে সংবর্ধনা
ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান-কে সৈয়দপুর বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতা-কর্মীরা।

শুক্রবার সকাল ৮টার দিকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুস সাত্তার, অ্যাডভোকেট আল-ফারুক আব্দুল লতিফ, মাওলানা আল-সালাফি, হায়েজ আব্দুল মুনতাকিম এবং সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর শফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সংবর্ধনা শেষে তিনি রংপুরে আমীর ও সেক্রেটারীর উদ্দেশ্যে রওনা দেন। এসময় তিনি কোনো বক্তব্য দেননি।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর