চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের নবম শ্রেণির এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা অষ্টম শ্রেণিতে পড়ুয়া অপর এক ছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে চার জানকর গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলেন- উপজেলার ছাদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিন্দুপ্যা পাড়ার ওসমানের ছেলে মো. ছৈয়দ (১৫), শাহ আলমের ছেলে মো. রাকিব (২০), মো. নাছিরের ছেলে মো. মানিক ইসলাম (২০), ও আব্দুল মজিদের ছেলে আব্দুর রহিম (১৮)।
জানা যায়, গণধর্ষণের শিকার ওই ছাত্রী এবং অষ্টম শ্রেণি পড়ুয়া অপর এক ছাত্রী মিলে বুধবার বেলা ১১টার দিকে ছদাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফজুর পাড়া থেকে পার্শ্ববর্তী বাজালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাহালিয়া গ্রামের সহুদের নালা ও ছদাহার পাহাড়ি মৎস্য প্রজেক্ট এলাকায় ঘুরতে যায়।