শিরোনাম
ওষুধ সংকটে মুখ থুবড়ে ফরিদপুরের তৃণমূল স্বাস্থ্যসেবা
ওষুধ সংকটে মুখ থুবড়ে ফরিদপুরের তৃণমূল স্বাস্থ্যসেবা

ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে টানা ছয় থেকে সাত মাস ধরে প্রয়োজনীয় ওষুধের সরবরাহ না থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে জ্বর, সর্দি-কাশি, অ্যালার্জি, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসা নিতে আসা প্রান্তিক ও নিম্নআয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

সরেজমিনে উপজেলার কয়েকটি কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখা যায়, চিকিৎসাসেবা স্বাভাবিক থাকলেও অধিকাংশ প্রয়োজনীয় ওষুধের মজুদ শেষ হয়ে গেছে। ফলে চিকিৎসকের পরামর্শ ও প্রেসক্রিপশন পেলেও রোগীদের প্রয়োজনীয় ওষুধ ছাড়া ফিরতে হচ্ছে।

পুরাপুড়া গ্রামের বাসিন্দা রাজীব হোসেন জানান, অসুস্থ সন্তানের জ্বর ও সর্দি-কাশির চিকিৎসার জন্য ক্লিনিকে এলেও ওষুধ পাননি। একই গ্রামের রহিমা খাতুন ও রাবেয়া আক্তার বলেন, কয়েক দিন ধরে ক্লিনিকে গেলেও কোনো ওষুধ পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে বাইরে থেকে কিনে চিকিৎসা নিতে হচ্ছে।

উপজেলার ২২টি কমিউনিটি ক্লিনিকে একজন করে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, একজন স্বাস্থ্য সহকারী এবং একজন পরিবার পরিকল্পনা সহকারী দায়িত্ব পালন করছেন। তবে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত ওষুধ না থাকায় রোগীদের প্রয়োজনীয় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের।

কোদালিয়া কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার চাঁদনী চৌধুরী বলেন, “আগে বছরে ১২ কার্টন ওষুধ পেলেও গত বছর পেয়েছি মাত্র ৯ কার্টন। বর্তমানে জ্বর, কাশি, ঠান্ডা, অ্যালার্জি ও চর্মরোগের ওষুধের সংকট সবচেয়ে বেশি। নিয়মিত সরবরাহ না থাকায় রোগীদের প্রয়োজনীয় ওষুধ দেওয়া সম্ভব হচ্ছে না।”

পুরাপাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা মোসাম্মৎ রাবেয়া আক্তার বলেন, “ওষুধ সংকটের কারণে রোগীর সংখ্যাও কিছুটা কমে গেছে। গত জানুয়ারিতে সর্বশেষ ওষুধ পেয়েছি। এরপর আর কোনো চালান আসেনি।”

প্রসূতি সেবা, টিকাদান ও সাধারণ রোগের চিকিৎসা কার্যক্রম চললেও ওষুধের অভাবে এসব সেবার কার্যকারিতা কমে গেছে। এতে দরিদ্র রোগীদের অতিরিক্ত অর্থ ব্যয় করে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার আজাদ বলেন, “চাহিদা অনুযায়ী চার মাসের ওষুধ একসঙ্গে সরবরাহ করা হয়। ওষুধ এলেই দ্রুত বিতরণ হয়ে যায়, ফলে অল্প সময়েই মজুদ শেষ হয়ে যায়। আশা করছি, আগামী দুই-এক দিনের মধ্যে নতুন চালান পাওয়া যাবে।”

সরকারের তৃণমূল স্বাস্থ্যসেবার অন্যতম ভিত্তি কমিউনিটি ক্লিনিক। তবে নিয়মিত ও পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত না হলে এই সেবার মূল উদ্দেশ্য ব্যাহত হবে বলে মনে করছেন স্থানীয়রা। তারা দ্রুত ওষুধ সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

ফরিদপুরে শ্রী শ্রী গনেশ পাগলের ১৫তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত
ফরিদপুরে শ্রী শ্রী গনেশ পাগলের ১৫তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ছোট কুমারদিয়া সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে মহাপুরুষ শ্রী শ্রী গনেশ পাগলের ১৫তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ জুন) দিনব্যাপী এ মহোৎসবের আয়োজন করে ছোট কুমারদিয়া গ্রামের পাগল ভক্তবৃন্দ। অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত অসংখ্য ভক্ত, অনুসারী ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

“দুলিতে ফুলিতে, বিন্দুতে সই” এই ভাবধারাকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, নামসংকীর্তন, ভক্তিমূলক সঙ্গীত, প্রার্থনা এবং প্রসাদ বিতরণ করা হয়। এ সময় ভক্তরা শ্রী শ্রী গনেশ পাগলের জীবনাদর্শ, মানবসেবা ও আধ্যাত্মিক শিক্ষার বিভিন্ন দিক স্মরণ করেন।

আয়োজকরা জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মহোৎসব সম্পন্ন হয়েছে। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে বক্তারা মানবতা, সম্প্রীতি ও আধ্যাত্মিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। শেষে আগত ভক্ত, শুভানুধ্যায়ী ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে নবজাতকের মৃত্যু
ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে নবজাতকের মৃত্যু

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাম রোগের উপসর্গ নিয়ে অভ্রনীল (১১ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) রাত ২টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত অভ্রনীল উপজেলার মজলিসপুর গ্রামের অনাদি মালোর ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, জন্মের পর থেকেই শিশুটি অসুস্থ ছিল। পরবর্তীতে তার শরীরে হাম রোগের উপসর্গ দেখা দিলে প্রথমে তাকে ফরিদপুর শিশু হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর শনিবার রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, শিশুটিকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে রক্ষা করা সম্ভব হয়নি। পরে ধর্মীয় বিধান অনুযায়ী তার দাফন সম্পন্ন করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।