সাদা শার্ট ও সাদা প্যান্ট পরে শুটিং ফ্লোরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা সোহেল খান। কিন্তু শুটিংয়ে যাওয়ার ঠিক আগমুহূর্তেই ঘটে মর্মান্তিক ঘটনা। বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিং চলাকালে আকস্মিক অসুস্থ হয়ে মারা গেছেন ছোট ও বড়পর্দার এই অভিনেতা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
অভিনেতার আকস্মিক মৃত্যুতে সহশিল্পী ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।