শিরোনাম

দুর্গাপূজায় সুপ্রিম কোর্টের কার্যক্রম বন্ধ ৩ দিন

দুর্গাপূজায় সুপ্রিম কোর্টের কার্যক্রম বন্ধ ৩ দিন
ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার (২০, ২১ ও ২২ অক্টোবর) সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামী ১৭ অক্টোবর শনিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর