শিরোনাম

মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত: সৈয়দপুরে বিএনপির আনন্দ র‍্যালি

মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত: সৈয়দপুরে বিএনপির আনন্দ র‍্যালি

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি এবং রুহুল কবির রিজভী আহমেদকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য মনোনীত করায় নীলফামারীর সৈয়দপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় সৈয়দপুর জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট ওবায়দুর রহমান বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাঁকে রাষ্ট্রপতি নির্বাচিত করায় উত্তরাঞ্চলসহ দেশের মানুষ আনন্দিত।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন মার্জিত ও সর্বজনগ্রহণযোগ্য নেতা। একই সঙ্গে রুহুল কবির রিজভী আহমেদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব করায় বিএনপি আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, নতুন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘদিনের অবহেলিত রংপুর বিভাগ ও সৈয়দপুরের বিভিন্ন সমস্যা সমাধান এবং উন্নয়ন ত্বরান্বিত হবে।

আনন্দ র‍্যালি ও সমাবেশে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, সৈয়দপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, জেলা যুবদলের আহ্বায়ক তারিক আজিজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর