শিরোনাম

সৈয়দপুরে সেপাক টাকরো প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত

সৈয়দপুরে সেপাক টাকরো প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে সেপাক টাকরো প্রদর্শনী ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে প্রদর্শনী ম্যাচ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেপাক টাকরো ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ফারুক ঢালী। বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু ও জাতীয় সেপাক টাকরো দলের কোচ ববিতা রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সেপাক টাকরোর প্রশিক্ষক আব্দুস সালাম।

প্রদর্শনী ম্যাচে বিদ্যালয়ের ছেলে ও মেয়েদের খেলোয়াড়েরা অতিথি ও দর্শকদের সামনে সেপাক টাকরো খেলার নৈপুণ্য প্রদর্শন করেন।

সেপাক টাকরো দেখতে অনেকটা ভলিবলের মতো হলেও এ খেলায় হাত ব্যবহার করা যায় না। খেলোয়াড়রা পা, হাঁটু, বুক ও মাথা ব্যবহার করে বল জালের ওপারে পাঠান।

মনোমুগ্ধকর এ প্রদর্শনী ম্যাচ দেখতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সুধীজন উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর